01/09/2026
বদরখালী ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা বিনিময়
বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি ও বদরখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় করেছেন বদরখালী ইউনিয়ন ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
সম্প্রতি নবগঠিত কমিটির নেতৃবৃন্দ দলীয় সিনিয়র নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দলীয় সাংগঠনিক কার্যক্রম ও ছাত্রদলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপি ও বদরখালী ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ নবগঠিত ছাত্রদল কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান।
নবগঠিত বদরখালী ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ সিনিয়র নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী দিনে দলীয় কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।