27/12/2025
*আজকের ঢাকা কাঁপছে ঠান্ডায়।*
এই বছরের সর্বনিম্ন তাপমাত্রা — *মাত্র 13 ডিগ্রি সেলসিয়াস।*
বাইরে শীতল বাতাস হাড়ের গভীরে গেঁথে যাচ্ছে।
এই শহরের মানুষ এমন ঠান্ডায় অভ্যস্ত নয়।
কিন্তু তারপরও,
এই ঠান্ডা রাতে *শাহবাগে সারারাত জেগে থাকবে কিছু মানুষ।*
তারা কারও কাছ থেকে বিরিয়ানি নেয়নি, টাকা নেয়নি, ক্ষমতার প্রলোভনেও আসেনি।
তাদের অনেকেই *ওসমান হাদি ভাইকে জীবনে একবারও দেখেনি।*
তবুও এসেছে।
কারণ তাদের হৃদয়ে একটা শব্দ বাজছে— *"বিচার চাই"।*
ওসমান হাদি ভাই ছিলেন না কোনো নেতার মত,
তিনি ছিলেন এক *ইনসাফের কণ্ঠস্বর*।
তার জীবনে কোনো বিলাসিতা ছিল না,
ছিল না কোনো রাজনৈতিক প্রভাব—
ছিল শুধু একটাই জিনিস: *সত্যর পক্ষে দাঁড়ানোর সাহস।*
আজ তিনি নেই,
কিন্তু তার জন্য শীতের রাতে দাঁড়িয়ে থাকা হাজারো মানুষ প্রমাণ করে—
*সত্যের মৃত্যু হয় না।*
*আল্লাহ যিনি ইনসাফের মালিক, তিনিই হাদির জন্য ইনসাফ করবেন ইনশাআল্লাহ।*
আপনি আমি নয়, এই দুনিয়ার কোনো শক্তিই
*ওসমান হাদির কপালে লেখা সম্মান মুছে দিতে পারবে না।*
কারণ সেই সম্মান এসেছে মানুষের নয়, *আল্লাহর পক্ষ থেকে।*
এই দাঁড়িয়ে থাকা, এই কাঁপা, এই বুকভরা কান্না—
সবকিছুর সাক্ষী হয়ে থাকবে ইতিহাসে।
*ইনকিলাব জিন্দাবাদ।*
*সত্যের জন্য যারা দাঁড়ায়, তাদের শেষ হয় না— তারা ইতিহাস হয়ে যায়।* ✊