Amit Tech Zone

Amit Tech Zone Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amit Tech Zone, Digital creator, Galimpur, Cumilla.

কোন কাজের জন্যে কি সফটওয়্যার ব্যবহার করবেন ?1.বাংলায় লেখার জন্যে - AVRO AND BIJOY2. লেখালিখির জন্যে - MICROSOFT OFFICE W...
22/10/2020

কোন কাজের জন্যে কি সফটওয়্যার ব্যবহার করবেন ?

1.বাংলায় লেখার জন্যে - AVRO AND BIJOY

2. লেখালিখির জন্যে - MICROSOFT OFFICE WORD

3. প্রেজেন্টেশনের জন্যে - MICROSOFT OFFICE POWERPOINT

4. হিসেব এবং ডাটা সংরক্ষণের মতনের অনেক কাজের জন্যে - MICROSOFT OFFICE EXCEL

5.ডিজাইন করার জন্যে ADOBE PHOTOSHOP AND ADOBE illustrator

6. জাভা প্রোগ্রামিং এর জন্যে - NETBEANS AND eclipse COMPILER

7. অ্যানিমেশনের জন্যে AUTODESK 3DSMAX , Cinema 4D

8. পিডিএফ ফাইল তৈরি করতে - dopdf

9. ইউটিউব ভিডিও ডাউনলোডের জন্যে - YTD DOWNLOADER , tubemate , vidmate, snaptube , videoder

10. ভিডিও এডিটিং এর জন্যে - ADOBE PREMIRE PRO , VEGAS Pro ,Final Cut Pro , Edius, DaVinci Resolve

11. স্ক্রিন রেকর্ডিং এন্ড এডিট-Camtasia, OBS Studio , https://icecreamapps.com/Screen-Recorder/

12. পিডিএফ ফাইল ওপেন করার জন্যে -Adobe Acrobat Reader, Sumatra PDF

13. অডিও এডিটর - AUDACITY

14 . ব্রাউজার কুকি ক্লিন করতে - ccleaner

15. গেম তৈরির জন্যে - unity 3d , unreal engine , Construct, GameMaker

16 . অ্যা প তৈরির জন্যে - Android Studio

17. ভিডিও প্লেয়ার - vlc , km player, Cyberlink PowerDVD

18 . হার্ডডিস্ক পার্টিশন সফটওয়্যার - Partition Wizard

19. মোবাইল টেক্সট এডিট করার জন্য - Text Editor

20. মোবাইলে এইচটিএমএল শেখার জন্য - SoloLearn Apps , anWriter , html code editor

21. ভিডিও আলাপ এবং মেসেজ এর জন্যে - skype ,Imo, Zoom

22. পিডিএফ থেকে ওয়ার্ড তে পরিবর্তন করার সফটওয়্যার pdftoword

23. ওপেন সোর্স রাউটার এন্ড নেটওয়ার্ক সফটওয়্যার - emulator

24. ওপেনসোর্সভিত্তিক ওয়েব সার্ভার সফটওয়্যার - WampServer , XAMPP

25. ইন্টারনেটে কথা বলার জন্যে - Viber , Whatsapp,IMO

26. কম্পিউটারের ডাটা রিকভার করার জন্যে: Recuva, easeus

29. মোশন গ্রাফিক্স এবং ভিজ্যুয়াল ইফেক্ট এর জন্যেঃ Adobe after effects

30. এইচটিএমএল, সিএসএস, পিএইচপি কোড করার জন্যে Adobe Dreamweaver, notepad++, Sublime Text , EditPlus

31. স্ক্রিপ্ট রাইটিং : Celtex

গ্রুপের সাথেই থাকুন।ধন্যবাদ❤️❤️❤️

Record screen and take screenshots easily with the free Screen Recorder from Icecream Apps. Available for Windows, Mac and Android.

26/09/2020

ফেসবুকের নতুন নিয়ম সমূহ-
"যেকোন সময় ডিসাবল হতে পারে আইডি কিংবা অটো ডিলিট হতে পারে পোষ্ট। "
আগামী ১লা অক্টোবর ২০২০ থেকে আসছে ফেসবুকের নিয়মে আমুল পরিবর্তন।

আসুন জেনে নিই কি কি পরিবর্তন আনছে ফেসবুক-

✅ Classic Mode

ইদানিং আমরা ফেসবুকের অনেক নতুন আপডেট দেখতে পাচ্ছি। একটু বড়সড়ো আপডেট হলো ফেসবুক ক্লাসিক মোড,, যা এখন আর নাই।
✅ ফ্রেন্ড রিকোয়েস্টের নটিফিকেশন
ফেসবুকে ফ্এরেন্মড রিকুয়েষ্নট একসেপ্ট না করলে একতা নোটিফিকেশন শো করছে যা আগে ছিলো না। এমন ছোট বড় আপডেট পাচ্ছিলাম কিন্তু ১ অক্টোবর থেকে ফেসবুকের রুলস পুরো চেন্ঞ্জ হয়ে যাবে।

✅ আইডি তে ব্যাবহার করতে হবে সঠিক নাম।
আপনাদের ফেসবুক আইডির নামের সাথে অনেকে Dr, Engr, etc এটাচ করে দেন সেগুলো কেটে দিন!! কারন এমন হলে আপনার আইডিতে রেসট্রিকশন দিবে আর পরবর্তী তে ব্যান করে দিবে কতৃপক্ষ।

✅ একই নামে একাধিক আইডি খুলতে পারবেন না সেইম ডাটা দিয়ে।
জি হা আর কোনো ডুপলিকেট আইডি খুলতে পারবেন না কারন প্রথম এ্যাকাউন্টে নিজের নাম আর ছবি মাস্ট দিতে হবে সো পরে যদি আইডি খুলেন তখন ও তো ছবি দিতে হবে তখন সাথে সাথে আপনাকে আইডেনটিফাাই করে ফেলবে ফলে নতুন একাউন্ট খোলার চেস্টা করলেও খুলতে পাবেন না।
আর যদি খুলেও থাকেন তাহলে ডিসাবল হতে পারে প্রথম আইডি।

✅ সব ফেইক নামের একাউন্ট ব্যান হয়ে যাবে।
যেমনঃ রেড এ্যান্ঞ্জেল, ্সবপ্নের আকাশে তুমি, এঞ্জেল প্রিয়া, তোমাকে চাই হাহাহা ইত্যাদি এ্যাকাউন্ট ডিলেট করে দেয়া হবে।

✅কোনো ফেইক নিউজ সেয়ার করতে পারবেন না।
আমরা অনেক সময় ভেরিফিকেশন না করেই কোনো কিছু সেয়ার করে দেই।এই জিনিসটা আর করতে পারবেন না যদি করেন আপনার আইডি ঝুকিতে পড়বে।
ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গ জানিয়েছেন আগামী ১ অক্টোবর থেকে কোন ইউজারের পোস্ট যদি ফেসবুক নিয়মের বিরুদ্ধে যায় সে ক্ষেত্রে ফেসবুকের তরফে সংশ্লিষ্ট পোস্টের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হতে পারে। সেই পোস্ট ব্লক করা হতে পারে অথবা সেই পোস্ট মুছে দেওয়া হতে পারে।

✅ কন্টেন্ট চুরি
কারো পেইজের কন্টেন্ট হুবাহু চুরি করে নিজের পেজে চালিয়ে দিতে পারবেন না। কপি রাইট ধরবে ফলে আপনার আইডি ব্যান করা হবে আর আপনি ওই পেজের এক্সেস হারিয়ে ফেলবেন।

✅ফলস লিংক শেয়ার করলে সমস্যা হবে আইডিতে।
কোনো ধরনের ফলস লিংক এ ঢুকতে পারবেন না। নিজে ঢুকে আবার শেয়ার করেন অন্যকে দেখার জন্য।
যেমনঃ এই লিংকে ঢুকে দেখুন আপনি কোন নাইকার মতো দেখতে

✅ পেজের নাম সেইম হওয়া যাবেনা।
আমার পেজ এর নাম ictcare এখন আপনিও যদি সেইম নামে খুলেন তাহলে পেজটি আর থাকবেনা ডিলেট হয়ে যাবে কারন আমার ডোমেইন কেনা আছে।

✅প্রোফাইলে দিতে হবে নিজের ছবি।
আমি এখন চিন্তায় আছি আমার প্রোফাইল পিকচার নিয়ে আমিতো ছবি ব্যবহার করি না এখন কি করব?
আইডি থাকবে ঝুঁকিতে।

তাহলে কি করবো?
📌 নিজের আসল নাম ব্যাবহার করুন
📌 নিজের আই ডি কার্ডে যে নাম ও ডিটেইলস আছে সেটা ব্যাবহার করুন তাতে আইডি নষ্ট হলে কার্ড দেখিয়ে ফেরত পেতে পারেন।
📌 নিজের ছবি ব্যাবহার করুন
📌 অথেনটিক নিউজ দিন

তথ্য: ফেসবুক

নিজে সতর্ক থাকুন, অন্যকে সতর্ক করুন।

 Kico din dore Onk members kinemaster Unlock (no watermark) link Chaccen tader jonno Nichay Kinemaster Update virson(4.1...
23/09/2020


Kico din dore Onk members kinemaster Unlock (no watermark) link Chaccen tader jonno Nichay Kinemaster Update virson(4.14.0) link douya holo kivabe download korben seitou bola achay.......
No watermark and all feature unlocke!
➡Kinemaster Pro: https://moddroid.com/kinemasterpro-4_13-pro.html
যেভাবে ডাউনলোড করবেন,
প্রথমে লিংকে লিংক করুন তার পর এপের লোগোর পাশে ডাউনলোড অপশনে ক্লিক করুন ৷
তারপর, নিচে আসলে দেখতে পাবেন গ্রিন/সবুজ কালারে Text এ অনেক গুলো KineMaster Pro লিখা এবং তার পাশে অনেক ভার্সনের সিরিয়াল পাবেন যেকোনো একটিতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন ৷
Onno kono app link lagle comment koren Link douyar cesta korbo... 😊

22/07/2020

ফেসবুক রুম!

ফেসবুক রুম নামে নতুন একটি টুলস প্রবর্তন করেছে। এটি মূলত ভিডিও কলিং টুলস। তবে হোয়াটসপ, ইমো, ম্যাসেঞ্জারে ভিডিও কলিং সুবিধা থাকতে ফেসবুক কেন রুম টুলসের প্রবর্তন করল?

এমন প্রশ্ন সবারই আসবে কিন্তু ফেসবুক রুমে এমন কিছু নতুনত্ব অাছে যা অন্য টুলস কিংবা এ্যাপগুলোতে নাই যেমন-
১)এতে আপনি পছন্দের লোকদের এড করতে পারবেন

২)একসাথে ৫০ জনকে আপনি ভিডিও কল দিতে পারবেন

৩)শুধূ যে ফেসবুক থাকলেই তারা এ কলে যুক্ত হতে পারবে না নয় বরং যাদের ফেসবুক নাই তাদের আপনাকে দেওয়া লিংকটা যাকে আপনি সংযুক্ত করতে চাচ্ছেন তাকে পাঠালে তার ফেসবুক না থাকলেও লিংকে ক্লিক করলে তিনিও আপনার ভিডিও কলে যুক্ত হতে পারবেন।

৪)আপনি ইচ্ছে করলে রুমের সকল সদস্যদের ভিডিও কল দিতে পারবেন আবার রুমের সদস্যদের মধ্যে কেবল কয়েকজনকে কল দিতে পারবেন।

৫) আপনি চাইলে কাউকে রুম থেকে বের করে দিতে পারবেন আবার কারো কল লক করে রাখতে পারবেন।
৬)জুম এ্যাপসে যেখানে সময় নির্দিষ্ট করে দিয়েছিল সেখানে রুম টুলস আনলিমিটেড ভিডিও কলিংয়ে কথা বলার সুবিধা দেবে।

মুলকথা হলো - জুম এ্যাপস নিয়ে যেখানে নিরাপত্তার কথা উঠছিলে সেখানে ফেসবুকের রুম একেবারে নিরাপদ। এটি সংগঠন, গ্রুপ চ্যাট, ক্লাস নেওয়া, কনফারেন্স প্রভৃতিতে বেশ ভালো সুবিধা দেবে।

এপ্রিল মাসে মার্ক জাকারবার্গ রুম টুলসটি পরীক্ষামুলকভাবে চালু করছিল, যা কেবল কিছু মানুষকে এর প্রবেশ কিংবা ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল তবে এটি সফল হওয়ায় সারা বিশ্বের ফেসবুক গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সংগৃহীত

No watermark and all feature unlocke!➡Kinemaster Pro: https://moddroid.com/kinemasterpro-4_13-pro.html➡Inshot Pro: https...
21/07/2020

No watermark and all feature unlocke!
➡Kinemaster Pro: https://moddroid.com/kinemasterpro-4_13-pro.html
➡Inshot Pro: https://moddroid.com/inshot-pro-apk.html
যেভাবে ডাউনলোড করবেন,
প্রথমে লিংকে লিংক করুন তার পর এপের লোগোর পাশে ডাউনলোড অপশনে ক্লিক করুন ৷
তারপর, নিচে আসলে দেখতে পাবেন গ্রিন/সবুজ কালারে Text এ অনেক গুলো KineMaster Pro বা InShot Pro লিখা এবং তার পাশে অনেক ভার্সনের সিরিয়াল পাবেন যেকোনো একটিতে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারেন ৷

17/07/2020

#ফেসবুক_থেকে_আয় করবেন যেভাবে
ফেসবুক রোজগারের সুযোগ করে দিয়েছে। নয়টি ভাষায় বিশ্বের ৩২টি দেশে এই সুবিধা চালু করেছে। সম্প্রতি অ্যাড ব্রেকস’র মাধ্যমে বাংলাদেশি ও বাংলাভাষীদের জন্য এই সুযোগটি করে দেওয়া হয়েছে।
অ্যাড ব্রেকস কী?
এক কথায় অ্যাডব্রেকস হলো বিজ্ঞাপন বিরতি। ফেসবুক পেজে প্রকাশ করা নিজস্ব ভিডিওর মধ্যে বিজ্ঞাপন প্রচার করাটাই হচ্ছে অ্যাড ব্রেকস। বাংলাদেশের ব্যবহারকারী ও সৃজনশীল নির্মাতারাও এখন চাইলেই ফেসবুক পেজে ভিডিও আপলোড করে কিংবা আগেই আপলোডকৃত ভিডিওর মধ্যে বিজ্ঞাপন-বিরতির সুযোগ গ্রহণ করে আয় করতে পারবেন। ভিডিওতে বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই এ সুবিধা মিলছে। অ্যাড ব্রেকস সুবিধার মাধ্যমে ফেসবুকে দেওয়া দীর্ঘ সময়ের ভিডিওগুলোর মাধ্যমে পেজের ফলোয়ারও বাড়াতে পারবেন সৃজনশীল ফেসবুক ব্যবহারকারী।
কীভাবে মিলবে বিজ্ঞাপন?
বিজ্ঞাপন পেতে ব্যবহারকারীকে কোনও কষ্টই করতে হবে না। ফেসবুক থেকেই এই বিজ্ঞাপন দেওয়া হবে। ব্যবহারকারীকে কেবল ফেসবুকে ‘মনিটাইজেশন’ নীতিমালার অধীনে আসতে হবে। নীতিমালার অধীনে যেসব বিজ্ঞাপনদাতা ফেসবুকে বিজ্ঞাপন দেয়, সেসব বিজ্ঞাপন ব্যবহারকারী বা নির্মাতাদের ফেসবুক পেজের ভিডিওর মধ্যে প্রচার করবে ফেসবুক। বিজ্ঞাপন দাতাদের প্রদত্ত অর্থ থেকেই এই মূল্য পরিশোধ করা হবে।
কীভাবে চালু করবেন অ্যাড ব্রেকস?
অ্যাড ব্রেকস চালু করতে প্রথমেই ফেসবুক ব্যবহারকারীর প্রোফাইলের অধীনে একটি স্বতন্ত্র পেজ থাকতে হবে। আপনার যদি কোনও ফ্যান পেজ না থাকে তবে প্রথমেই একটি ফ্যান পেজ তৈরি করে নিন। এটি যেকোনও ধরনের পেজ হতে পারে। আপনি নিজে এবং অন্যরা আগ্রহী এমন যেকোনও পেজ তৈরি করতে পারেন। ফেসবুক পেজের একেবারে ওপরের হোম ট্যাবের পাশেই থাকা ক্রিয়েট ট্যাবে ক্লিক করে সহজেই একটি পেজ তৈরি করা যায়।
এরপর এই পেজেই সৃজনশীল ভিডিও আপলোড করতে হবে। আর পেজ খুলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই কিন্তু আয় করা যাবে না। এজন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। আবেদনকারীর বয়স হতে হবে ১৮ বছর।
পেজে অ্যাড ব্রেকস সুবিধা চালু
অ্যাড ব্রেকস সুবিধা চালু করতে প্রথমেই ফেসবুকের বিজনেস বিভাগে যেতে হবে। সেখান থেকে ক্রিয়েটর ক্যাটাগরিতে গিয়ে মনিটাইজেশন অপশনটি অন করতে হবে। এটি অন করলেই কিন্তু পেজে আপলোড করা ভিডিও আয়ের যোগ্য হবে না। সবার আগে পেজের যোগ্যতা যাচাই করতে হবে।
পেজের যোগ্যতা যাচাই ও ব্যবস্থাপনা
এ জন্য ফেসবুকে আপনার প্রোফাইল থেকে https://www.facebook.com/business/m/join-ad-breaks ঠিকানায় গিয়ে চেক এলিজিবিলিটি অপশন থেকে সহজেই জানতে পারবেন অ্যাড ব্রেকস চালু করতে আপনার ফেসবুক পেজটির কেথায় কোথায় ঘাটতি আছে। জানা যাবে কোন কোন যোগ্যতায় আপনি পিছিয়ে রয়েছেন। আর পেজটি যোগ্য হওয়ার পরেই বিবেচনায় আসবে কনটেন্টের যোগ্যতার বিষয়। আর https://www.facebook.com/creator/studio ঠিকানায় গিয়ে আপনি আপনার পেজ ও কনটেন্টের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। যাদের দক্ষতা শর্তের সঙ্গে মিলবে না, তারা ফেসবুক ফলোয়ার, ভিডিও ভিউয়ার ও মনিটাইজেশন এলিজিবিলিটি স্ট্যান্ডার্ডসহ কমপ্লায়েন্সের ওপর একটি গ্রাফিকস প্রেজন্টেশন দেখতে পাবেন। যেখানে প্রতিটি পেজের যোগ্যতা অর্জনের অগ্রগতি ট্র্যাক করা যাবে। এছাড়া মনিটাইজেশন এলিজিবিলিটি স্ট্যান্ডার্ডস কমপ্লায়েন্সের বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রকাশক ও ক্রিয়েটর স্টুডিওতে একটি নতুন ভিজুয়ালাইজেশন দেখতে পারবেন, যা নির্দেশ করবে, পলিসি ভঙ্গ করা হলে ফেসবুক থেকে আয় করার ওপর তাদের যোগ্যতার ওপর কী ধরনের প্রভাব ফেলবে। এছাড়া সেখানে তারা নিয়মভঙ্গের তালিকা দেখতে পারবেন এবং কিছু কিছু ক্ষেত্রে ওই তালিকা থেকে সরাসরি আবেদন করতে পারবেন।
ভিডিওতে অ্যাড ব্রেকস যুক্ত করার নিয়ম
নতুন ভিডিওতে অ্যাড ব্রেকস সুবিধা যোগ করতে ক্রিয়েটর স্টুডিওর হোম ট্যাব থেকে ভিডিও বিভাগে গিয়ে ভিডিও আপলোড শেষে অ্যাড ব্রেকস নির্বাচন করতে হবে। তখন আপনার কাছে বিজ্ঞাপন প্রকাশের জন্য দু’টি অপশন দেওয়া হবে। একটি হচ্ছে স্বয়ংক্রিয় নির্বাচন পদ্ধতি। অন্যটি পছন্দের পদ্ধতি। পছন্দের ক্ষেত্রে আপনাকে নির্বাচন করে দিতে হবে ৬০ ও ১২০ সেকেন্ডের মধ্যে কোথায় বিজ্ঞাপনটি বসবে। এরপর পাবলিশড করলেই হয়ে যাবে।
আর আগেই আপলোড করা ভিডিওতে এই সুবিধা যোগ করতে হলে ক্রিয়েটর স্টুডিও পেজের বাম পাশের নেভিগেশন থেকে মনিটাইজেশন বিভাগে যেতে হবে। সেখান থেকে অ্যাড ব্রেকস অপশন নির্বাচন করে ড্রপডাউন বক্স থেকে ভিডিওটি নির্বাচন করতে হবে। এরপর এডিট ভিডিও অপশনে গিয়ে ভিডিও কম্পোজারের ডান দিকের মেনু থেকে অ্যাড ব্রেকস সিলেক্ট করতে হবে।
ভিডিওর যোগ্যতা?
স্থির চিত্র, ছবি দিয়ে স্লাইড করা অ্যানিমেশন নয়, সচল ভিডিও হতে হবে। ভিডিওটি অবশ্যই ব্যবহারকারীর নিজস্ব ও কমিউনিটি স্ট্যান্ডার্ড হতে হবে। ফেসবুক পেজ থেকে অ্যাড ব্রেকস’র মাধ্যমে আয়ের যোগ্য হতে হলে ন্যূনতম ১০ হাজার ফলোয়ার থাকতে হবে। পেজে গত ৬০ দিনে ন্যূনতম তিন মিনিট দৈর্ঘ্যের এমন একটি ভিডিও থাকতে হবে। ভিডিওগুলো কমপক্ষে ৩০ হাজার বার দেখা হয়েছে এবং প্রত্যেকে অন্তত এক মিনিট সময় নিয়ে ভিডিওটি দেখেছেন। ভিডিওর সঙ্গে টাইটেল ও সংক্ষিপ্ত বিবরণ থাকতে হবে।
এসব বিবেচনায় যখনই প্রকাশক ও নির্মাতারা অ্যাড ব্রেকসের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন, ওই মুহূর্তেই তাদের আপলোড করা ভিডিওতে অ্যাড চালু করতে পারবেন। এছাড়া যোগ্য হওয়ার পর ফেসবুক পেজগুলো একসঙ্গে একাধিক ভিডিও আপলোড করার মাধ্যমে তাদের পেজের উপস্থিতি বাড়াতে পারবেন এবং সেখান থেকে আয় করতে পারবেন।
ভিডিওর অযোগ্যতা
একই ভিডিও বারবার দিয়ে ন্যূনতম সময় পূরণ করা ভিডিও-শিরোনামের সঙ্গে ভিডিও’র অমিল। ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক, জাতিগত ইত্যাদি ক্ষেত্রে অশ্লীল, অসঙ্গতিপূর্ণ টাইটেল ও ভিডিও। কপিরাইট বিধি-লঙ্ঘন করে চুরি বা শেয়ার করা ভিডিও। আপলোড করা ভিডিওটি হতে হবে নিরাপদ এবং অথেনটিক। অর্থাৎ ভুয়া কোনও ভিডিও পোস্ট করলে প্রকাশক কিংবা নির্মাতা উভয়েই এখানে কালো তালিকাভুক্ত হয়ে কোনও আয় করতে পারবেন না।
অ্যাড ব্রেকসে সফলতা?
থাইল্যান্ড গট ট্যালেন্ট নামে একজন জাদুকরের পারফরমেন্সের ওপর একটি ভিডিও পোস্ট করে ফেসবুকে দারুণ জনপ্রিয় পেজ হয়ে আছে ওয়ার্কপয়েন্ট এন্টারটেইনমেন্ট। রান্না ঘরে ধারণ করা ইতালিয়ান খাবারের ভিডিও পোস্ট করেও বেশ আয় করেন নিউজার্সির প্যাস্কুয়েলে স্কিয়ারাপ্পা। মজার মজার ভিডিও দিয়ে অল ডেফ কিংবা নিজস্ব কমিউনিটির ভিডিও আপলোড করে উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন জয় শেঠি। অ্যাড ব্রেকস থেকে তারা প্রচুর আয় করছেন।
সফলতার টিপস
ব্যবহারকারীর চাহিদা মেটাতে পারলেই অ্যাড ব্রেকস থেকে সহজে বিজ্ঞাপন মিলবে। কেননা তাদের আগ্রহ আছে এমন বিষয়ই বেশি ভিউ হয়। আর যত ভিউ আয়ও তত বেশি ।
নিজের কমিউনিটির মানুষের জীবন গড়তে গভীর অর্থপূর্ণ ও জ্ঞান সম্পন্ন কনটেন্ট তৈরি করলে দর্শক যেমন বাড়বে তেমনি আয়ও বাড়বে। নারী, শিশু, কিশোর কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উপযোগী ভিডিও বেশি কাজে দেবে। চলমান ঘটনা প্রবাহের সঙ্গে সম্পৃক্ত বিষয়ক ভিডিও কনন্টেন্টে দর্শকের আগ্রহ বেশি থাকায় এটি সফলতায় অবদান রাখে। নির্বাচনের খবরা-খবর, প্রযুক্তি অঙ্গনের খবর ইত্যাদির চাহিদা বেশি।
দুর্বোধ্য কিংবা অবোধ্য বিষয়কে দর্শকের কাছে প্রাণবন্ত ভিডিও চিত্রে উপস্থাপনা, টিপস, মটিভেশনাল স্পিচ, ই-শিক্ষা, ভার্চুয়াল প্রশিক্ষণ। সাধারণত ১০ মিনিটের বেশি দীর্ঘ কনটেন্ট থেকে আয় বেশি হয়। তবে অবশ্যই এসব কনটেন্ট প্রাসঙ্গিক হতে হবে। কনটেন্টের ওপর দর্শক বা ফলোয়ারদের মনোযোগ ধরে রাখতে বা দর্শকদের ফিরিয়ে আনতে সক্ষম ভিডিওগুলো আদর্শ ধরা যেতে পারে। এক্ষেত্রে দর্শনীয় ও ঐতিহাসিক স্থানের পরিচিতি, ভ্রমণ ইত্যাদির কথা উল্লেখ করা যায়। লাইভ ভিডিও থেকেও সহজেই অ্যাড ব্রেকসের মাধ্যমে আয় করতে পারবেন। এক্ষেত্রে কমপক্ষে ৪ মিনিট লাইভে থাকতে হবে। মিলবে ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন-বিরতি থেকে আয়ের সুযোগ। এজন্য ভিডিওটি অন্তত ৩০০ জনকে দেখতে হবে। ভালো আয়ের জন্য ভিডিওর মধ্যে প্রকাশিত বিজ্ঞাপন প্রচারের পরও যেন অন্তত ২০ সেকেন্ড দর্শক আপনার ভিডিওটি দেখেন সেদিকটায় নজর দিতে হবে।
মূলত পেজে আপলোড করা ভিডিও’র মধ্যে প্রকাশিত বিজ্ঞাপন থেকে প্রকাশককে অর্থ দেবে ফেসবুক। ফলে পেজে যত বেশি ও দীর্ঘ ভিডিও থাকবে, বিজ্ঞাপন ব্যবহারের সুযোগও ততটা বাড়বে। প্রকাশিত বিজ্ঞাপন থেকে অর্জিত আয়ের ৫৫ শতাংশ দেওয়া হবে ব্যবহারকারীকে। অবশ্য বাংলাদেশে ফেসবুকের কোনও কার্যালয় না থাকায় ওয়্যার ট্রান্সফারের মাধ্যমে ব্যাংক হিসাব অথবা বৈশ্বিক অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে উপার্জিত অর্থ হাতে পাবেন নির্মাতা ও প্রকাশকরা।
#ফেসবুকে_অনলাইন_মার্কেটিং
অনলাইন মার্কেটিং হালের টাকা আয় করার জনপ্রিয় একটি উপায়। আজকাল ফেসবুক কেন্দ্র করে গড়ে উঠেছে হাজারো মার্কেটপ্লেস। এসব কিন্তু সাধারণ দশটা ব্যবসাপ্রতিষ্ঠানের মত নয়। ফেসবুকে ইদানীং কালে ড্রেস, জুয়েলারি, মেকআপ সামগ্রী, হ্যান্ডিক্রাফট, বই ইত্যাদির জন্য হাজারো অনলাইন শপ গড়ে উঠেছে। ফেসবুকে এসব অনলাইন মার্কেটিং পেজ বা গ্রুপে বিভিন্ন পণ্যের ছবি, বিবরণ, সাইজ ও দাম দেয়া থাকে। মেসেজ দিয়ে বা কমেন্টে গ্রাহকেরা তাদের পছন্দমত পণ্য অর্ডার করে। কিছু কিছু প্রতিষ্ঠানে অর্ডার করার সময়ই ক্রেডিট কার্ড, বিকাশ এর মত অন্যান্য পদ্ধতিতে টাকা পরিশোধ করে দিতে হয়, আবার কিছু প্রতিষ্ঠানে ক্রেতাদের ফরমায়েশ অনুযায়ী যথাসময়ে ডেলিভারির সময়ে টাকা পরিশোধের ব্যবস্থা থাকে। এভাবে ধীরে ধীরে ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচিতি পায় এবং টাকা আয় করার রাস্তাটাও সরু থেকে চওড়া হতে শুরু করে। অনলাইন জিনিসপাতি বিক্রির জন্য “ফেসবুক শপ” নামের অসাধারণ একটা অ্যাপ ও রয়েছে। আপনার অনলাইন মার্কেটিং এর ছোটখাটো কোনো ওয়েবসাইট থাকলে আপনি এই অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপের ২টি ভার্সনের মধ্যে ফ্রি ভার্সনটি লিমিটেড, অন্যদিকে পেইড ভার্সনে রয়েছে এমন অনেক সুবিধা যা ফ্রি ভার্সনে অনুপস্থিত।
ফেসবুক ইনকাম নিয়ে আমি ভালো জানিনা। আপনাদের জানার জন্য সংগ্রহ করে পোস্টটি করলাম। ভুলত্রুটি ক্ষমা করবেন।
কৃতজ্ঞতা : বাংলা ট্রিবিউন ও টেন মিনিট স্কুল।

28/06/2020

You can have 6 people in the stream. Up to 10 people can enter the broadcast studio so you can swap people in and out if you’re doing a dynamic talk show.

Address

Galimpur
Cumilla
3560

Website

Alerts

Be the first to know and let us send you an email when Amit Tech Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share