Muradnagar News

Muradnagar News আসে পাসে অন্যায় গুলো ভিডিও অথবা ছবি তুলে আমাকে ইনবক্সে দিন।
+8801874848487 বিজ্ঞাপন,নিউজ,প্রমুট করতে যোগাযোগ করুন।

31/05/2026

মোচাগড়া মাঠের উন্নয়ন জন্য বরাদ্দ চলছে।

27/05/2026

ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ছোট্ট একটি প্রয়াস

পবিত্র ঈদকে সামনে রেখে মোচাগড়া দক্ষিণ পাড়া সরকারি বাড়িতে সরকার ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ জন অসহায়, সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।

মানুষ মানুষের জন্য — এই বিশ্বাসকে হৃদয়ে ধারণ করে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। ঈদের আনন্দ শুধু নিজের পরিবারে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায় ও পিছিয়ে থাকা মানুষের মুখেও হাসি ফোটানোর উদ্দেশ্যেই এই আয়োজন করা হয়।

এই মহৎ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি সরকার ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতা, উৎসাহ এবং মানবিক চিন্তাভাবনা আমাদের সামনে এগিয়ে যেতে আরও অনুপ্রেরণা জোগায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক হাবিব ভাই, সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ এবং সরকার ফাউন্ডেশনের উপদেষ্টা হাজী সিদ্দিক রহমান মাস্টার।

বিশেষ সহযোগিতায় ছিলেন:

🔹 সাজু — পর্তুগাল প্রবাসী
🔹 গোলাম কিবরিয়া — কানাডা প্রবাসী
🔹 গোলাম সাদেক — স্পেন প্রবাসী
🔹 শাহাদাত হোসেন — স্পেন প্রবাসী
🔹 বাবু — দুবাই প্রবাসী

আপনাদের সকলের সহযোগিতা ও ভালোবাসা আমাদের পথচলাকে আরও শক্তিশালী করেছে। আমরা বিশ্বাস করি, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ায়, তাহলে সমাজে ভালোবাসা, মানবতা ও সহমর্মিতার বন্ধন আরও দৃঢ় হবে।

সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের পাশে থেকে আরও বড় পরিসরে কাজ করতে পারি।

❤️ মানবতার সেবায় — সরকার ফাউন্ডেশন ❤️

#সরকার_ফাউন্ডেশন ার #মানবতার_সেবায়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেনঃ—বাণীত্যাগের পরাকাষ...
27/05/2026

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেনঃ—

বাণী
ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্ব মুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা।

আমি পবিত্র ঈদুল আজহার এই শুভক্ষণে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে জানাই ঈদ মুবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।

ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমান পবিত্র ঈদুল আজহা উদযাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয়, বরং তা স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।

পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের ত্যাগ কবুল করেন। আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিম বিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একইসঙ্গে আমি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।

ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তাঁর অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।

27/05/2026
25/05/2026

পাহাড়ের মতো বিশাল গরু, এক মালিকের সংগ্রহে ১৫০টিরও বেশি গরু।

24/05/2026

ভাই অসুস্থ দেখে ভাইকে কমদামে দিয়ে দিছি।

24/05/2026

৪ লক্ষ ৭০ হাজার

24/05/2026

কুটি বাজার মহিষ দাম

24/05/2026

আমরা আছি কুটির গরুর হাটে🐄

Address

Cumilla
3542

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muradnagar News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muradnagar News:

Share