26/02/2026
কুমিল্লার লাকসামে ট্রাকচাপায় দুই বোন নিহত! সিসিটিভি ফুটেজে যা দেখা গেল...
লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের খিলা উত্তর বাজারের রাজাপুর মাজার গেইট এলাকায় কুমিল্লা–নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ট্রাকচাপায় দুই বোন নিহত হয়েছেন। বৃহস্পতিবার আনুমানিক বিকেল ৫টা ৪৫ মিনিটে সড়ক পারাপারের সময় ঢাকা মেট্রো-ট ১৪-৯০০৭ নম্বরের একটি ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন জাহানারা বেগম (৬৫) ও তার বড় বোন আনোয়ারা বেগম (৭০)। দুর্ঘটনার পর স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালালেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে।