Fast Time

Fast Time news & articles

কুমিল্লা জেলাজুড়ে গত তিন ঘন্টায় প্রায় ৬  শতাধিক কিশোর আটক হয়েছে। এদের মধ্যে স্কুল কলেজের শিক্ষার্থীর সংখ্যা বেশি। যা...
23/09/2026

কুমিল্লা জেলাজুড়ে গত তিন ঘন্টায় প্রায় ৬ শতাধিক কিশোর আটক হয়েছে। এদের মধ্যে স্কুল কলেজের শিক্ষার্থীর সংখ্যা বেশি। যাদের কাছে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় পত্র নেই। অনেকে বলতে পারেন রাতে হয়তো প্রাইভেট পড়তে বের হয়েছে। তাহলে খাতা বই কোথায়? অনেকে তদবির করছেন কিশোরদের ছাড়ানোর জন্য। এটাই আমাদের সমাজের বড় সমস্যা।

কিশোর অপরাধীদের ছাড়ানোর জন্য সমাজের প্রভাবশালী, রাজনীতিবিদরা সবসময় সক্রিয় থাকে।

পুলিশের অনেক ভুল হয়, কিন্তু পুলিশ যখন অপরাধীদের আটক করা শুরু করে, তখন পুলিশকে সহায়তা করুন। অপরাধীদের ছাড়িয়ে নেয়ার জন্য তদবির করা বন্ধ করুন। বরং তথ্য দিয়ে তাদের কাজে উৎসাহ দেন।

আমাদের সমাজের অভিভাবকরা অনেকেই অসচেতন। যে সন্তানরা থাকার কথা পড়ার টেবিলে, তারা কেন রাতে রাস্তায় আড্ডা দেয়। এ খবর কেউ রাখে না। যখন সন্তানের বিপদ বা ক্ষতিগ্রস্ত হয়, তখন পাগল হয়ে যায়। কিন্তু ধ্বংসের আগে সন্তানের গতিপথ লক্ষ্য করার মতো সময় বা সাহস তাদের নেই। তাই সন্তান ধ্বংস হওয়ার আগে অভিভাবকরা সচেতন হোন। আদর যেমন করবেন, তেমনি শাসনও করেন।

লিখেছেন:-
ইমতিয়াজ আহমেদ জিতু

একটি আই ফোন কেড়ে নিল একটি জীবন যে জীবন ফেরার নয়!!কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা (বাংলা বিভাগ) নাহিদা নাহিদ এর ছেলে। ...
19/09/2026

একটি আই ফোন কেড়ে নিল একটি জীবন যে জীবন ফেরার নয়!!
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা (বাংলা বিভাগ) নাহিদা নাহিদ এর ছেলে। কোটবাড়ির শালবন এলাকা থেকে নিখোঁজ।
সন্তানের খোঁজে তিনি লিখেছেন, "আমার ছেলেকে আমি বিকেল তিনটা থেকে খোঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসে নাই। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি।"

আজকে নিখোঁজ ছেলেটিকে এই অবস্থায় পাওয়া গেল। একটি আইপোন যেন কাল হয়ে দাঁড়ালো ছেলেটির।

19/09/2026

কুমিল্লা চৌদ্দগ্রাম ছাত্রলীগের মশাল মিছিল

18/09/2026

নাঙ্গলকোটে যুবলীগের বিক্ষোভ মিছিল নোয়াখালী-কুমিল্লা হাইওয়ে সড়কে-

নাঙ্গলকোট যুবদল নেতা আবদুল মমিন ও নুর আহমদকে দল থেকে বহিষ্কারনাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মমিন ও পৌ...
14/09/2026

নাঙ্গলকোট যুবদল নেতা আবদুল মমিন ও নুর আহমদকে দল থেকে বহিষ্কার

নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল মমিন ও পৌরসভা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক নুর আহমদকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আদেশ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পেশীশক্তি প্রদর্শন পূর্বক সংগঠনের সহযোদ্ধাদেরকে অন্যায় ভাবে রক্তাক্ত করা সহ নানা অত্যাচারে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে এ দুজনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা, কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

উল্লেখ্য; গত ১৩ আগস্ট নাঙ্গলকোটের ঢালুয়ায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে আওয়ামী বিরোধী একটি মিছিলে স্থানীয় সাংসদ গ্রুপের সমর্থক মোমিন,নুরু,সুজনের নেতৃত্বে একটি সশস্ত্র দল হামলা করে ব্যাপক রক্তাক্ত ও হতাহত করে।

এই ঘটনায় ছাত্রদল নেতা আমির হামজা মুন্না,মাহফুজুর রহমান,শহিদুল ইসলাম ও ইব্রাহিম খলিলসহ অনেকে গুরুতর আহত হন।

বিশেষ করে মক্রবপুর ইউনিয়নে যারা ৩০ বছরের কম বয়সী। সদস্য নির্বাচন করবেন তাদের সবার জন্য আমার পক্ষ থেকে আগাম অভিনন্দন। যদি...
11/09/2026

বিশেষ করে মক্রবপুর ইউনিয়নে যারা ৩০ বছরের কম বয়সী। সদস্য নির্বাচন করবেন তাদের সবার জন্য আমার পক্ষ থেকে আগাম অভিনন্দন। যদি কেউ নির্বাচিত হন তার জন্য বিশেষ অতিথি আপ্যায়নের আয়োজন করবো।

08/09/2026

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না শিক্ষাগত যোগ্যতা: ইসি

শোক সংবাদ,নাঙ্গলকোট উপজেলার শাহেদাপুর নিবাসী, বিশিষ্ট ব্যাংকার ও বিশিষ্ট রাজনীতিবীদ ড. দেলোয়ার হোসেন এর সহধর্মিণী ইন্তেক...
08/09/2026

শোক সংবাদ,

নাঙ্গলকোট উপজেলার শাহেদাপুর নিবাসী, বিশিষ্ট ব্যাংকার ও বিশিষ্ট রাজনীতিবীদ ড. দেলোয়ার হোসেন এর সহধর্মিণী ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

কুমিল্লা বিএনপির সিনিয়র রাজনৈতিক ব্যাক্তি ও মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মাতা দুপুরে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল কর...
08/09/2026

কুমিল্লা বিএনপির সিনিয়র রাজনৈতিক ব্যাক্তি ও মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিনের মাতা দুপুরে ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন।

নিখোঁজ সংবাদজালাল গত দু'দিন ধরে নিখোঁজ। নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউউনিয়নের হিয়াজোড়া গ্রামের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী...
07/09/2026

নিখোঁজ সংবাদ
জালাল গত দু'দিন ধরে নিখোঁজ। নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউউনিয়নের হিয়াজোড়া গ্রামের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী জালাল আহমদ। পিতা মফিজুর রহমান। কোন সহৃদয়বান ব্যক্তি যদি তাকে দেখে থাকেন নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করছে, নিখোঁজ জালালের পরিবার।

যোগাযোগঃ
আলমগীর হোসেন
01814131342

Address

Cumilla
Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Fast Time posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fast Time:

Shortcuts

Share