18/06/2026
◾সামাজিক মাধ্যমে ধর্মীয় মুখোশ বনাম সনাতন সমাজের প্রকৃত সংকট!
বর্তমান সময়ে আমাদের সনাতন সমাজে একটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক প্রবণতা লক্ষ করা যাচ্ছে ;কিছু নারী সারাদিন ফেসবুকে ধর্মীয় আবেগ প্রচার করে বেড়ায় কিন্তু দিনশেষে দেখা যায় সেই নারী সস্তা আবেগের বসে ধর্মান্তরিত হয়ে নিজের শেকড় থেকে দূরে সরে যায়। আজকাল ফেসবুকের বায়োতে বড় বড় ধর্মীয় বাণী, "মহাদেবের ভক্ত", "শ্রীকৃষ্ণের ভক্ত" কিংবা " অতিমাত্রায় রাধা প্রেমিক" এই ধরনের আধ্যাত্মিক তকমা ব্যবহার করছে কিন্তু দুঃখের বিষয় হলো, এই তথাকথিত ধার্মিকতার আড়ালে অনেকের বাস্তব কর্মকাণ্ড সম্পূর্ণ উল্টো এবং সনাতন সংস্কৃতির পরিপন্থী।
একটি প্রবাদ আছে—"অতি ভক্তি চোরের লক্ষণ।" ধার্মিকতা আর প্রকৃত আধ্যাত্মিকতা যে সম্পূর্ণ ভিন্ন জিনিস, তা বর্তমানের কিছু আচরণ দেখলেই স্পষ্ট হয়ে ওঠে। অতীতেও আমরা দেখেছি, যারা এভাবে অতিরিক্ত ধর্মীয় আবেগের প্রদর্শনী করে, তাদের অনেকেই পরবর্তীতে সনাতন সমাজকে ক্ষতিগ্রস্ত করেছে, এমনকি অনেকে ধর্মান্তরিতও হয়েছে।
বাইরের শত্রুকে চেনা যায়, তাকে মোকাবেলা করাও সম্ভব। কিন্তু ধর্মের মুখোশ পরে যারা ঘরের শত্রু হয়ে সমাজকে ভেতর থেকে নিঃশেষ করছে, তাদের মোকাবেলা করা সবচেয়ে কঠিন। অতিরিক্ত স্বেচ্ছাচারিতা, লোভ এবং সাময়িক আবেগ যখন ধর্মের চেয়ে বড় হয়ে ওঠে, তখন তা পুরো সমাজকে বিনষ্ট করে। এর ফলে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে সাধারণ ও আন্তরিক সনাতনী নারীদের। কিছু মানুষের এই দ্বিমুখী আচরণের কারণে পুরো নারী সমাজের ভাবমূর্তি আজ সংকটে। একসময় হয়তো মানুষ ভালো-মন্দ নির্বিশেষে সবার ওপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেলবে। তাই এই ভণ্ডামির বিরুদ্ধে আমাদের সচেতন সনাতনী নারীদেরই সবার আগে সোচ্চার হওয়া উচিত।
যেসব নামধারী সনাতনী নারীরা এসব দ্বিমুখী আচরণের সাথে যুক্ত, তাদের উদ্দেশ্যে একটি কথাই বলার আছে—আপনার ব্যক্তিগত জীবনধারা বা ইচ্ছা যা-ই হোক না কেন, দয়া করে সনাতন ধর্মকে তার মুখোশ হিসেবে ব্যবহার করবেন না। ধর্ম কোনো প্রদর্শনের বস্তু নয়, এটি অন্তরের বিশ্বাসের জায়গা। ধর্মকে ঢাল বানিয়ে সমাজ ও সংস্কৃতির ক্ষতি করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
আসুন, আমরা বাহ্যিক প্রদর্শনীর চেয়ে সনাতন ধর্মের প্রকৃত নৈতিকতা, মর্যাদা ও মূল্যবোধকে রক্ষা করি।