16/08/2026
আমাদের জীবনের সবচেয়ে বড় মানসিক শান্তিগুলোর একটি আসে তখন, যখন এমন একজন মানুষ পাশে থাকে, যার কাছে নিজেকে প্রকাশ করার আগে একবারও ভাবতে হয় না।
যার কাছে নিজের মনের কথা সহজেই বলা যায়, নিজের দুর্বলতা লুকাতে হয় না, কথা গুছিয়ে বলার প্রয়োজন হয় না। সে শুধু আমাদের কথা শোনে না, আমাদের নীরবতাটাও বুঝতে চেষ্টা করে।
এমন একজন মানুষ পরিবারের কেউ হতে পারেন, কাছের বন্ধু হতে পারেন, কিংবা জীবনসঙ্গী।
আর যদি আপনার জীবনসঙ্গীই এমন একজন মানুষ হন, যার কাছে আপনি নিজের মতো করে থাকতে পারেন, মনের কথা নির্ভয়ে বলতে পারেন এবং যিনি আপনাকে বুঝতে চেষ্টা করেন— তাহলে সত্যিই আপনি জীবনের সবচেয়ে সুন্দর নিয়ামতগুলোর একটি পেয়েছেন।
কারণ পৃথিবীতে মানুষের অভাব নেই, কিন্তু মনের ভাষা বুঝতে পারে, এমন মানুষের অভাব আছে।
© Faizan Aziz