19/04/2026
জীবিকার তাগিদে সৌদি আসেন ২০১৯ সালে টিটু মিয়া।
এর পর থেকে পরিবারের আর্থিক সচ্ছলতার কথা চিন্তা করে, কফিলের সমস্যা সব কিছু মিলিয়ে আর দেশে যাওয়া হয়নি। এরই মধ্যে ছেলে মেয়েদের পড়াশোনা করিয়ে একমাত্র মেয়েকে বিয়েও দিয়েছেন। ছেলেকে পছন্দের বাইকও কিনে দিতে হয়েছে। তারপরেও যেন শেষ হচ্ছিল না চাহিদা, পরিবারের ঝামেলা । আর এই চাহিদা কিংবা স্বচ্ছলতা পূরণের লড়াইয়ে একেবারে না ফেরার দেশে চলে গেলেন প্রবাস জীবনের ৭ বছরের ইতি টেনে প্রবাসী যোদ্ধা টিটু মিয়া। ১৫ তারিখ আল খারিজ স্থানিয় হাসপাতালে তার মৃত্যু হয়। আমাদের সমাজে এই টিটু মিয়ারাই প্রকৃত যোদ্ধা। যারা শুধু এক তরফা ত্যাগ স্বীকার করেই গেছেন। বিনিময়ে কিছুই নিয়ে যেতে পারেন নি। ভালো থাকুন টিটু মিয়ারা। আল্লাহ ভালো রাখুক তাদের।
টিটু মিয়ার বাড়ি গাইবান্ধা জেলা,সাদুল্লাহপুর,মান্দুয়া।