31/07/2026
প্রথম মাসেই চান্দিনা থানার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই মোস্তফা কামাল
রিপোর্ট:- ফখরুল ইসলাম চান্দিনা (কুমিল্লা):
কুমিল্লার চান্দিনা থানায় যোগদানের প্রথম মাসেই জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে স্বীকৃতি পেয়েছেন চান্দিনা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তফা কামাল।
সম্প্রতি কুমিল্লা জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ওয়ারেন্ট তামিলে বিশেষ অবদান রাখায় তাঁকে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত করা হয়। এ উপলক্ষে কুমিল্লার পুলিশ সুপার তাঁর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন।
জানা গেছে, চান্দিনা থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই এএসআই মোস্তফা কামাল পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে আদালতের ওয়ারেন্ট বাস্তবায়নে কাজ করে আসছেন। স্বল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য সংখ্যক ওয়ারেন্ট তামিল করে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা অর্জন করেন। তাঁর এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের পক্ষ থেকে তাঁকে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে সম্মানিত করা হয়।
পুরস্কার প্রাপ্তির পর এএসআই মোস্তফা কামাল বলেন, "এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। আমি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং সহকর্মীদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবায় সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।"
এদিকে, তাঁর এই অর্জনে চান্দিনা থানার পুলিশ সদস্যদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। স্থানীয় সচেতন মহলও এএসআই মোস্তফা কামালের এ সাফল্যকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও তাঁর পেশাগত সাফল্য কামনা করেছেন এবং সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে জনকল্যাণে ভূমিকা রাখার আহ্বান করেন।