15/04/2026
মাদকাসক্তি থেকে চুরি-ছিনতাইঃ
গ্রাম্য এলাকায়ও এখন শহরের স্টাইলে চুরি-ছিনতাই শুরু হয়েছে। সন্ধ্যার পর আমাদের মা বোন যদি নিজ বাড়ির আঙ্গিনায় নিরাপদে চলাচল করতে না পারে তাহলে আর কোথায় নিরাপত্তা পাবে? আমি অনুধাবন করছি এটা গ্রাম/সমাজে মাদকাসক্তির কুফল। এখনই গ্রাম/মহল্লার সবাইকে এলাকার মাদকাসক্ত, চোর এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এখনই মাদকাসক্ত, চোর এবং ছিনতাইকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারলে, আজ আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে আগামীকাল আপনার পরিবারও ক্ষতিগ্রস্ত হবে। তাই আসুন সবাই ঐক্যবদ্ধভাবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই।