Md Atiqur Rahman

Md Atiqur Rahman Business Growth Consultant | Bridging the Gap Between Acquisition & Fulfillment.

I have 5+ yrs experience with Amanot Foods, Bangla Pure, PC Master BD, Diamond Zone BD, Freelancer Architects of Bangladesh (FAB) & Web Analytics Solution etc.

শুধু ডেস্কটপ নয়, এডস ম্যানেজার এবং এডস ম্যানেজার এপ কোথাও যাওয়া যাচ্ছেনা।না জানি আমাদের সবার এড কেম্পেইন এবং বাজেটে কতটু...
19/07/2026

শুধু ডেস্কটপ নয়, এডস ম্যানেজার এবং এডস ম্যানেজার এপ কোথাও যাওয়া যাচ্ছেনা।
না জানি আমাদের সবার এড কেম্পেইন এবং বাজেটে কতটুকু এফেক্ট পড়ে!
আনএক্সপেক্টেড কিছু যেন না হয় এটাই প্রত্যাশা করি।

কারো কাছে ফিক্সড হলে দ্রুত আপডেট জানাবেন...

25/06/2026

বাংলাদেশের ব্যবসায়ীদের রিপ্ল্যাসমেন্ট গ্যারান্টির ১০০% থেকে ৯৯% ই ওয়াদা খেলাফকারী!

তার একটি উল্লেখযোগ্য কারণ হলো যেই পন্যে উৎপাদনকারী কোম্পানিই এইধরনের কোনো গ্যারান্টি দেয়না,
সেই পন্য ইনিয়ে বিনিয়ে বিক্রির উদ্দেশ্যে সেলাররা নিজ থেকে রিপ্লেসমেন্ট গ্যারান্টি ট্যাগ দিয়ে বিক্রি শুরু করে!

আমার পরিচিত ই একজন আছেন,যিনি অলমোস্ট ৩বছর কন্টিনিউ করে আমাকে আশ্বস্ত করেছেন তিনি আসলেই রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিবেন। কিন্তু বিজনেস যখন ঐ পন্যে ডাউন হয়ে যায়, তখন পন্য স্টক আউট করে ফোন নাম্বারসহ সব খুলে ফেলে দেয়। ছোটলোক কাকে বলে চিন্তা করেন!

মেক্সিমামের ই নির্দিষ্ট পন্যে ভালো অবস্থায় এমন লোভনীয় কমিটমেন্ট থাকলেও, যখন ঐ পন্য আর বেচা হয়না। তখন পন্য স্টক আউট করে ফেলে।

আমার প্রশ্ন হলো - যদি সব পন্য স্টক আউট ই করে ফেলে, তাইলে যেইসকল পন্য ৫ বছর ১ বছর ২বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে সেল করেছে, ঐগুলোর জন্যে কমিটমেন্ট অনুযায়ী কি বেকাপ রাখলো?

আসলে এইদেশের ব্যবসায়ীরা বেশিরভাগ ই শুধু লাভেই আসক্ত। ব্যবসা মানে যে একটি হালাল উপার্জনের মাধ্যম, প্রফিটের বাহিরেও কমিটমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় দায়িত্বশীল প্রতিশ্রুতি - তা ৯৯% ই নিজেদের অনুশোচনায়ও রাখেনা।

খুবই দু:খজনক! আল্লাহ তায়ালা হেদায়েত দান করুন।(আমিন)

ম্যানুয়ালি কেম্পেইন মেইনটেইন করলেও এতো খাটা খাটনি করিনা, যা করি শুধু একটু অটোমেশনের জন্যে! (তাইলে আর অটোমেশন করে লাভ কি ...
07/06/2026

ম্যানুয়ালি কেম্পেইন মেইনটেইন করলেও এতো খাটা খাটনি করিনা, যা করি শুধু একটু অটোমেশনের জন্যে! (তাইলে আর অটোমেশন করে লাভ কি বুঝিনা😊)

জেমিনি প্রো কেমনে জানি কার মেথডে পাইছিলাম, এই পন্ডিতে আমারে শান্তিতে থাকতে দেয়না!
ইউটিউব বাদ মেন্টর বাদ,এখন একমাত্র জেমিনিই উস্তাদ। কি চিকন বুদ্ধি! সব আমারে ফকির করার ধান্দা😊

যাইহোক, কষ্ট আর ধৈর্য্যের ফল মিষ্টি হয়।

আপনার বিনটি ভেলিড কিনা এবং এক্টিভ আছে কিনা চেক করতে এইখানে ১৩ ডিজিটের বিন নাম্বার দিয়ে সার্চ করে স্ট্যাটাস চেক করেন।বিঃদ...
05/06/2026

আপনার বিনটি ভেলিড কিনা এবং এক্টিভ আছে কিনা চেক করতে এইখানে ১৩ ডিজিটের বিন নাম্বার দিয়ে সার্চ করে স্ট্যাটাস চেক করেন।

বিঃদ্রঃ টিকটকে আপাতত অফিসিয়ালি ট্যাক্স আইডি এপ্রুভ করতে হলে ভেলিড এবং এক্টিভ বিন দিয়ে আগে বিজনেস সেন্টার ভেরিফাই করতে হবে। তারপর সেইম বিন নাম্বার ট্যাক্স আইডিতে বসিয়ে সাবমিট করতে হবে। তাহলে এপ্রুভ হওয়ার চান্স থাকবে।

আর সব ঠিক থাকার পরেও ট্যাক্স আইডি এপ্রুভ না হলে টিকটকের সাপোর্টে কথা বলতে হবে। আপাতত লিগ্যালী এরচেয়ে বেশি কিছু করার নেই।

বাকি কোনো সাইবার এক্সপার্ট এইসকল এপ্রুভালের সার্ভিস দেয় কিনা, সেইটা অপেক্ষা করতে হবে। কারণ ফেসবুকের মতো, টিকটকে সাইবার এক্সপার্টরা এখনো এক্টিভ না।

বিন ভ্যালিডেশন চেক করার লিংক কমেন্টে দিচ্ছি...

04/06/2026

৮ জুন থেকে ১৫% ভ্যাট কার্যকর করতেছে টিকটক। যেটি এইদেশের সরকারের আরেকটি সফলতা!

দেশী কার্ডে ডলার খরচের নূন্যতম ফেসিলিটিস দিবেনা,বিজনেসের ফেসিলিটিসের কথা বাদ ই দিলাম। অথচ আমাদের এড স্পেন্ডের উপর ১৫% ভ্যাট নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

মজার বিষয় হলো এড স্পেন্ডের মেক্সিমামটাই ক্রিপ্টো ডলার বা পেওনিয়ার/পেপাল ডলারের মাধ্যমে হয়। যেটি আবার কেনার সময় গোপনে কিনতে হয়,কিনতে গিয়ে ব্যাংকের কাছে জবাবদিহিতা দিতে দিতে ক্লান্ত হতে হয়।

কিন্তু ভ্যাট নেয়ার সময় আর এইসবকিছু দেখেনা,কারণ এইটা তো নেয়ার সময়।
এইদেশের সরকার শুধুই নিবে, গ্রাহককে বা নাগরিককে দিবে এমন প্রতিশ্রুতি তাদের নেই। হয়রানির মাত্রা শুন্যতে নিয়ে আসার নূন্যতম হিম্মত,যোগ্যতা এবং সদিচ্ছা নেই।

বি:দ্র: লিগ্যাল বিন নাম্বার,সবকিছু দিয়েও মেক্সিমাম আনভেরিফাইড হচ্ছে। যেটি টিকটক এবং বাংলাদেশের NBR - এর এপিআই জটিলতা। যা অটো আমাদের জন্যে আশীর্বাদ!

টিকটক বা ফেসবুকে আমাদের লিগ্যাল ডকুমেন্টস দিয়ে নিজেদেরকে এবং নিজেদের বিজনেস ২টাকে ভেরিফাই করতেও মেক্সিমাম ক্ষেত্রে হয়রানি হতে হয়।

যেটি আমাদের মন্ত্রনালয় থেকে প্ল্যাটফর্মের সাথে নেগোসিয়েশন করে আরো সহজ করা পসিবল।যেন প্ল্যাটফর্ম এইদেশের বিভিন্ন ডকুমেন্টস ভেরিফাই এরক্ষেত্রে এমন খামখেয়ালি না করে।

কিন্তু সবই দু:খজনক!

যান ভাই,দ্রুত ৭.৫% কাইটা নিয়া যান। আমি এই দেশের রেমিট্যান্স এ এতো বড় অবদান রাখতে পেরে নিজেকে গর্বিত মনে করছি!
29/05/2026

যান ভাই,দ্রুত ৭.৫% কাইটা নিয়া যান।
আমি এই দেশের রেমিট্যান্স এ এতো বড় অবদান রাখতে পেরে নিজেকে গর্বিত মনে করছি!

মেটা এডস রান করার সময় অনেকেই ডিফল্টভাবে 'মাল্টি-অ্যাডভারটাইজার এডস' (Multi-Advertiser Ads) অপশনটি চালু রাখেন। এর ফলে আপন...
25/05/2026

মেটা এডস রান করার সময় অনেকেই ডিফল্টভাবে 'মাল্টি-অ্যাডভারটাইজার এডস' (Multi-Advertiser Ads) অপশনটি চালু রাখেন। এর ফলে আপনার এডটি যখন কোনো ইউজার দেখেন এবং এঙ্গেজ হন, ঠিক তার নিচেই প্রতিযোগীদের একই ধরণের প্রোডাক্টের একটি ক্যারোজেল শো করতে শুরু করে।

বাংলাদেশের প্রেক্ষাপটে এই ফিচারটি ব্যবহার করা থেকে বিরত থাকাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। এর মূল কারণ হলো, আমাদের লোকাল ই-কমার্স বা এফ-কমার্সে প্রপার ব্র্যান্ডিং এবং প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন মেইনটেইন করার ক্ষেত্রে বেশ কিছু লিমিটেশন থাকে। একই সাপ্লায়ারের প্রোডাক্ট অনেকেই বিক্রি করেন। তাই আপনার এডের নিচে যখন অন্য কারো এডে একটু কম দাম বা ভিন্ন অফার দেখায়, তখন কাস্টমার সহজেই ডাইভার্ট হয়ে যায়। আপনার বাজেট খরচ করে আনা ট্রাফিক মূলত প্রতিযোগীদের সেলস বাড়াতে সাহায্য করে। তাই বেস্ট প্র্যাক্টিস হলো, ক্যাম্পেইন সেটআপের সময় এই অপশনটি আনচেক করে দেওয়া।

এরপরও যদি আপনার মনে হয় যে আপনার প্রোডাক্ট সম্পূর্ণ ইউনিক এবং আপনি এই ফিচারটি অন রাখতেই চান, তাহলে নিচের বিষয়গুলোতে ফোকাস রাখা অত্যন্ত জরুরি:

১. নির্দিষ্ট ডিজাইন কনসেপ্ট: রেন্ডম ডিজাইন বা যখন যেটা ভালো লাগে তেমন টেমপ্লেট ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এডের ক্রিয়েটিভ ডিজাইনের ক্ষেত্রে একটি নির্দিষ্ট কালার প্যালেট, ফন্ট স্টাইল এবং শেপ কনসেপ্ট স্ট্রিক্টলি মেনে চলা উচিত। এতে প্রতিযোগীদের ভিড়েও আপনার ব্র্যান্ড আলাদাভাবে স্ট্যান্ড আউট করে এবং ইউজারের সাবকনশাস মাইন্ডে গেঁথে যায়।

২. স্ট্রং ভ্যালু প্রপোজিশন: আপনার এডের অফারটি এমন হতে হবে যা অন্যদের এডের চেয়ে আলাদা। সেটা হতে পারে স্পেশাল বান্ডেল, দ্রুত ডেলিভারি বা স্পেশাল কোনো সার্ভিস। কাস্টমার যেন পাশাপাশি দুটো এড দেখলেই বুঝতে পারে কেন সে অন্য এডে ক্লিক না করে আপনার কাছেই কিনবে।

৩. ডিরেক্ট হুক: মাল্টি-অ্যাডভারটাইজার প্লেসমেন্টে আপনার এডটি অন্য দশটি এডের সাথে ফাইট করবে। তাই ভিডিওর প্রথম ৩ সেকেন্ডে বা ইমেজের হেডলাইনে সরাসরি কাস্টমারের পেইন পয়েন্ট বা সলিউশন নিয়ে কথা বলতে হবে। ভিজ্যুয়াল কোয়ালিটি কোনোভাবেই কম্প্রোমাইজ করা যাবে না।

আপনার রানিং ক্যাম্পেইনগুলোতে কি মাল্টি-অ্যাডভারটাইজার অপশনটি অফ রাখা আছে, নাকি অন করে রেখেছেন?

টিকটকে ফেসবুকের স্ট্র্যাটেজি ব্যবহারের ব্যর্থতা এবং এড ফ্যাটিগ।ফেসবুকে যে এডটা ফাটিয়ে সেলস এনে দিচ্ছে, টিকটকে সেই একই এড...
24/05/2026

টিকটকে ফেসবুকের স্ট্র্যাটেজি ব্যবহারের ব্যর্থতা এবং এড ফ্যাটিগ।

ফেসবুকে যে এডটা ফাটিয়ে সেলস এনে দিচ্ছে, টিকটকে সেই একই এড চালিয়ে অনেকেই বিশাল ধরা খাচ্ছেন। এজেন্সিতে কাজ করার সুবাদে আমি এমন অনেক ক্লায়েন্ট দেখেছি যারা ফেসবুকের ভিডিও হুবহু টিকটকে চালিয়ে লাখ টাকা লস করেছেন।

এর মূল কারণ হলো প্লাটফর্মের সাইকোলজি না বোঝা।

ফেসবুক এবং টিকটকের অডিয়েন্সের মাইন্ডসেট সম্পূর্ণ আলাদা। আপনি যখন ফেসবুকে এড চালান, মানুষ তখন স্ক্রল করতে করতে আপনার অফার বা প্রোডাক্টের ফিচার দেখে থামে। কিন্তু টিকটকের ইউজাররা আসে অর্গানিক, ফাস্ট-পেসড এবং এন্টারটেইনিং কন্টেন্ট দেখতে।

টিকটক এডসের সবচেয়ে বড় সত্যটি হলো: "Make TikToks, not Ads." আপনার কন্টেন্ট যদি প্রথম ৩ সেকেন্ডেই এডের মতো মনে হয়, ইউজার সাথে সাথে সোয়াইপ করে চলে যাবে।

আমি আমার অভিজ্ঞতা থেকে টিকটক এডসের ৩টি বাস্তবতা শেয়ার করছি যা সাধারণত কেউ বলে না:

১. এড ফ্যাটিগ: ফেসবুকে একটি ভালো ক্রিয়েটিভ হয়তো ১ মাস বা তার বেশি সময় পারফর্ম করতে পারে। কিন্তু টিকটকে একটি এড খুব দ্রুত পুরনো হয়ে যায়। রিয়েল মার্কেটে টিকটকের এড ফ্যাটিগ আসে মাত্র ৫ থেকে ৭ দিনের মাথায়। তাই এখানে সফল হতে হলে আপনাকে কন্টিনিউয়াসলি নতুন ক্রিয়েটিভ টেস্ট করতে হবে।

২. ইউজার জেনারেটেড কন্টেন্ট (UGC): টিকটকে হাই-প্রোডাকশন বা স্টুডিওতে বানানো এডের চেয়ে মোবাইল ক্যামেরায় শুট করা আনফিল্টারড রিভিউ বা র ডেমোনেস্ট্রেশন ভিডিও ১০ গুণ বেশি কাজ করে।

৩. হুক ইজ এভরিথিং: টিকটকে আপনার কাছে অডিয়েন্সের এটেনশন ধরার জন্য সময় থাকে মাত্র ১ থেকে ২ সেকেন্ড। আপনার ভিডিওর ভিজ্যুয়াল হুক যদি স্ট্রং না হয়, তবে ভেতরের মেসেজ যতই ভালো হোক না কেন, কেউ সেটা দেখবে না।

ফেসবুকের এড কপি আর ভিডিও দিয়ে টিকটকে সাকসেস পাওয়া সম্ভব না। আপনাকে প্লাটফর্মের ভাষা বুঝতে হবে।

টিকটক এডস নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনিও কি সেইম চ্যালেঞ্জ ফেইস করেছেন?

18/05/2026

আপাতত আমার কোনো রাগ নেইরে ভাই!
কারণ যেই ভাই রাগ করেনি তার সাইজ আর আমার সাইজ মোটামুটি সেইম ই😊

Address

Debidwar
Cumilla
3542

Alerts

Be the first to know and let us send you an email when Md Atiqur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Atiqur Rahman:

Shortcuts

Share