16/03/2026
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা (ENT) বিভাগে বর্তমানে এক অসহায় মানুষ ভর্তি আছেন। ধারণা করা হচ্ছে তার মুখে মারাত্মক ক্যান্সার হয়েছে। তার মুখের মাড়ি, দাঁত, ঠোঁটসহ অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং শরীরের অন্য জায়গাতেও সংক্রমণ দেখা দিয়েছে। অবস্থা অত্যন্ত মানবিক ও কষ্টদায়ক।
দুঃখজনক বিষয় হলো, এখনো তার পূর্ণ মেডিকেল রিপোর্ট পাওয়া যায়নি। তাই চিকিৎসার মোট খরচ কত লাগবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। আপাতত প্রাথমিক চিকিৎসার কিছু খরচ আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী বহন করার চেষ্টা করছি।
এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় প্রয়োজন—এই মানুষটির পরিচয় জানা। যদি কেউ তাকে চিনে থাকেন, তার নাম-পরিচয় জানেন, বা তার পরিবার-স্বজনের কোনো খোঁজ জানেন, তাহলে দয়া করে আমাদেরকে জানাবেন। তার পরিবারের সাথে যোগাযোগ করা অত্যন্ত জরুরি।
আপনারা চাইলে মানবিক দিক থেকে সহযোগিতার হাতও বাড়াতে পারেন। আর যদি আর্থিকভাবে সাহায্য করা সম্ভব না হয়, অন্তত পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন—যেন তার পরিচিত কেউ বা কোনো সহৃদয় মানুষ বিষয়টি জানতে পারেন।
এই পবিত্র রমজান মাসে একটি শেয়ারও হতে পারে একজন অসহায় মানুষের জীবনের জন্য বড় সহায়তা।
মানবতার খাতিরে সবাইকে অনুরোধ করছি—পোস্টটি বেশি বেশি শেয়ার করুন এবং কেউ তাকে চিনে থাকলে অবশ্যই যোগাযোগ করুন। 🙏😭
বিঃদ্রঃ সহযোগীতা করার জন্য পোস্টটি কপি পোস্ট করা হয়েছে