01/09/2026
ময়নামতিতে প্রবাসীর পরিবারের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, নিরাপত্তাহীনতায় বৃদ্ধ মা-বাবা
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের বাজেহরা উত্তরপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ফ্রান্সপ্রবাসীর বাড়িতে হামলা ও ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রবাসীর পরিবার ও স্থানীয় এক প্রতিবাদী প্রতিবেশী থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন। চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন ভুক্তভোগী প্রবাসীর বৃদ্ধ মা-বাবা।
অভিযুক্তরা হলেন—স্থানীয় আসাদুজ্জামান আলমগীর, মো. ফয়সাল আহমেদ, মো. শাওন ও মো. হৃদয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ আগস্ট দুপুর আনুমানিক ১২টার দিকে বাজেহরা উত্তরপাড়ায় একটি বিরিয়ানি পার্টিতে উচ্চ শব্দে স্পিকার বাজানো হচ্ছিল। পাশেই একটি কবরস্থান থাকায় এবং উচ্চ শব্দের কারণে আশপাশের মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটায় স্থানীয় সাব্বির ও রিমন সেখানে গিয়ে শব্দ কিছুটা কমাতে অনুরোধ করেন। এ নিয়ে আসাদুজ্জামান আলমগীর ও তার ছেলে মো. শাওনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়।
পরবর্তীতে এই বিরোধের জের ধরে গত ২৯ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে ফ্রান্সপ্রবাসে থাকা ছেলেকে বিমানবন্দর থেকে বিদায় দিয়ে বাড়ি ফেরার পথে বাজেহরা উত্তরপাড়া এলাকায় ওই প্রবাসীর পথরোধ করেন অভিযুক্তরা। এ সময় আসাদুজ্জামান আলমগীর, ফয়সাল আহমেদ, শাওন ও হৃদয়সহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলার চেষ্টা চালান। তাকে মারধর, অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সময় তাদের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার এই টাকা না দিলে এলাকায় বসবাস করতে দেওয়া হবে না এবং কঠোর পরিণতির হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর থেকে প্রবাসীর পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।
এদিকে এই বিরোধ মীমাংসা করতে গিয়ে স্থানীয় প্রতিবেশী আব্দুল হালিমও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের শান্ত করার চেষ্টা করায় অভিযুক্তরা তার ওপরও চড়াও হন। পরবর্তীতে ভুক্তভোগী প্রবাসীর বাবা এবং আব্দুল হালিম বাদী হয়ে বুড়িচং থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির এসআই মঞ্জুর আলম জানান, বিষয়টি সম্পর্কে পুলিশ অবগত রয়েছে এবং অভিযোগগুলো খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এলাকাবাসীর দাবি, সামান্