HB News 24

HB News 24 সকল প্রকার নিউজ এবং বিনোদন পেতে পেইজটিতে লাইক দিয়ে সাথে থাকুন।

কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫১৭ পিস  ইয়াবা, ৭২ কেজি গাঁজা , উদ্ধারসহ সর্বমোট ৯৩জন গ্রেফতার। ডিআইজি, ...
21/08/2026

কুমিল্লা জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫১৭ পিস ইয়াবা, ৭২ কেজি গাঁজা , উদ্ধারসহ সর্বমোট ৯৩জন গ্রেফতার।

ডিআইজি, চট্টগ্রাম রেঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় এবং পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের তত্ত্বাবধানে গত ২০/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে কুমিল্লা জেলা পুলিশের সকল থানার উদ্যোগে মাদকের বিরুদ্ধে ব্যাপক ও বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মাদক ব্যবসায়ী, সরবরাহকারী ও মাদকসেবীদের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে জেলার বিভিন্ন স্থানে একযোগে ৪৪টি মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।

পরিচালিত এসব অভিযানে ১৫১৭ পিস ইয়াবা, ৭২ কেজি গাঁজা , উদ্ধারসহ সর্বমোট ৯৩ জনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিজ্ঞ বিচারিক আদালতের সংক্ষিপ্ত বিচার (Summary Trial)-এর মাধ্যমে সংশ্লিষ্টদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং একটি নিরাপদ ও মাদকমুক্ত কুমিল্লা গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টাই যথেষ্ট নয়; এ ক্ষেত্রে সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মাদকের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কুমিল্লা জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

আসুন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি এবং সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করি।

কুমিল্লার জাগরঝুলি কুমিল্লা হাইওয়ে হোটেলের সামনে থেকে ডিবি পুলিশ কুমিল্লা কর্তৃক  ৩লাখ পিচ ইয়াবা।  একটি সাদা ল্যান্ডক্রু...
17/08/2026

কুমিল্লার জাগরঝুলি কুমিল্লা হাইওয়ে হোটেলের সামনে থেকে ডিবি পুলিশ কুমিল্লা কর্তৃক ৩লাখ পিচ ইয়াবা। একটি সাদা ল্যান্ডক্রুজার গাড়ি সহ ২জন কে গ্রেফতার করা হয়েছে।

13/08/2026

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তীব্র যানজট আমতলী অংশ থেকে সৈয়দপুর অংশ পর্যন্ত জনগণের ভোগান্তি

💥সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্যভালো প্রতিষ্ঠানের গুরুত্ব।✅ মানসম্মত শিক্ষা নিশ্চিত করে✅ নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তোল...
23/06/2026

💥সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য
ভালো প্রতিষ্ঠানের গুরুত্ব।

✅ মানসম্মত শিক্ষা নিশ্চিত করে
✅ নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তোলে
✅ মেধা ও দক্ষতার বিকাশ ঘটায়
✅ উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তি তৈরি করে
✅ নিরাপদ ও অনুপ্রেরণামূলক পরিবেশ প্রদান করে

“আজকের সঠিক শিক্ষা, আগামী দিনের সফলতা”

ইঞ্জি: মো: আশিক স্কুল এন্ড কলেজ
গোকর্ণঘাট, সদর, ব্রাহ্মণবাড়িয়া

04/05/2026
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২০ কেজি গাঁজা জব্দ, মূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকাকুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলা...
04/05/2026

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ১২০ কেজি গাঁজা জব্দ, মূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (০৩ মে ২০২৬) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবির মহাপরিচালকের নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক” মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সুলতানপুর ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করেছে।
এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় ৩ মে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী বিওপি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা থেকে ১২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করতে সক্ষম হয়।

জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪,২০,০০০ টাকা বলে জানানো হয়। উদ্ধারকৃত মাদক ধ্বংসের লক্ষ্যে ব্যাটালিয়ন সদর দপ্তরের মাদক স্টোরে জমা রাখা হবে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা: দক্ষিনের হাল ধরছেন নাঈম ও অনিক​জাতীয় ছাত্র রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ...
03/05/2026

কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশক্তির নতুন কমিটি ঘোষণা: দক্ষিনের হাল ধরছেন নাঈম ও অনিক

​জাতীয় ছাত্র রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি করে অবশেষে ঘোষণা করা হলো ‘জাতীয় ছাত্রশক্তি‘-র কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি। কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক আগামী এক বছরের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

​রোববার (০৩ মে) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।

ঘোষিত এই কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজপথের পরিচিত মুখ নাঈমুর রহমান (নাঈম ভূঁইয়া)। গুরুত্বপূর্ণ সদস্য সচিব পদের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ অনিক।

​এছাড়াও কমিটিতে অন্যান্য শীর্ষ পদে রয়েছেন: ​সিনিয়র যুগ্ম আহ্বায়ক: বিল্লাল হোসেন,সিনিয়র যুগ্ম সদস্য সচিব: মেহেদী হাসান সৈকত,​মুখ্য সংগঠক: ইরফান রাজা সিয়াম

সংগঠনের সাংগঠনিক সম্পাদক (দক্ষিণাঞ্চল) মহির আলমের সুপারিশে অনুমোদিত এই কমিটিকে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে।

​নতুন এই কমিটির ঘোষণা আসার পরপরই কুমিল্লার স্থানীয় নেতাকর্মীদের মাঝে উদ্দীপনা দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নবনির্বাচিত নেতাদের অভিনন্দন বন্যায় ভাসাচ্ছেন সমর্থকরা।

30/04/2026



বৃহস্পতিবার রাতে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের উপরে চলন্ত অবস্থায় ছিনতাইকারীর কবলে প্রাইভেটকার চালক।

Address

Cumilla

Telephone

+8801828795960

Website

Alerts

Be the first to know and let us send you an email when HB News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HB News 24:

Shortcuts

Share