Azhar sobuj 1

Azhar sobuj 1 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Azhar sobuj 1, Digital creator, Cumilla.
(2)

এক বিন্দু 💧 জল যদি চোখ দিয়ে পড়ে,
সেই 💧 জলের ফোটা সুধু তোমার কথা বলে..
💌 মনের কথা বুঝনা 🌬 মুখে বলি তাই,
শত আঘাতের পরেও তোমায় ভালবেসে যাই..!!
█▓▒F░O░L░L░O░W▒▓█
┊┊┊▕▔╲▂▂▂╱▔▏
╭━━╮╭┈╮⠀╭┈╮╭━━╮
╰╰╰┃▏╭╮⠀╭╮▕┃╯╯╯
┈┃⠀┃▏┈┈▅┈┈
Me
End:- Azhar Sobuj

20/09/2025

আল্লাহু আল্লাহ মইরা বাইচা উঠলাম।
অল্প লাইগা আজরাইল বাড়ি চিনে নাই।
বাংলাদেশে এভাবে পল্টি মারবো কল্পনাও করি নাই।

প্রিয় শ্রীলঙ্কা ক্রিকেট দল,​এশিয়া কাপে আপনাদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আন্তরিক অভিনন্দন। আপনারা অসাধারণ খেলেছেন ...
20/09/2025

প্রিয় শ্রীলঙ্কা ক্রিকেট দল,
​এশিয়া কাপে আপনাদের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য আন্তরিক অভিনন্দন। আপনারা অসাধারণ খেলেছেন এবং টুর্নামেন্টে নিজেদের যোগ্যতা প্রমাণ করেছেন।
​বিশেষ করে, গত ম্যাচে আপনাদের দৃঢ়তা এবং লড়াই করার মানসিকতা প্রশংসনীয়। চাপের মুখেও আপনারা যেভাবে খেলেছেন, তা সত্যিই অসাধারণ।
​আমরা জানি, ক্রিকেট খেলা কঠিন। জয়-পরাজয় খেলারই অংশ। তবে, আজ আপনারা যেভাবে খেলেছেন, তা আমাদের হৃদয় জয় করে নিয়েছে।
​ভবিষ্যতে আপনাদের জন্য শুভকামনা রইলো। আশা করি, আপনারা আরও অনেক সাফল্য অর্জন করবেন।
তবে আজকে না।।
শ্রীলংকা যদি সিংহ হয়,
আর বাংলাদেশ ও রয়েল বেঙ্গল টাইগার।
আর আজকে বাঘে এবং সিংহ লড়াই করবে।।

​ধন্যবাদ।

আমি জানিনা ছবিটি কোথাকার।।কোন্না সন্তান আল্লাহ পক্ষ থেকে,বাবার জন্য কত বড় নেয়ামত, তা দেখুন।। লোকটি মারা গেছে,লোকটি মারা...
14/09/2025

আমি জানিনা ছবিটি কোথাকার।।
কোন্না সন্তান আল্লাহ পক্ষ থেকে,
বাবার জন্য কত বড় নেয়ামত, তা দেখুন।।
লোকটি মারা গেছে,
লোকটি মারা যাওয়ার পর হঠাৎ বৃষ্টি এলো।
সাধারণ বৃষ্টির জন্য আত্মীয়-স্বজন বৌ, ফ্যামিলি বা পাড়া-প্রতিবেশী কেউ পাশে থাকলো না।।
সামান্য কয়েক ফোটা বৃষ্টির ভয়ে সবাই যখন বাড়ীর ভিতরে বসে আছে, তখন ছাতা হাতে বাবার লা°শের পাশে দাড়ি আছে শুধু মেয়েটা। যাতে বাবার গায়ে এক ফোটাও পানি না পড়ে।

সারাজীবন সম্পদ করে যাবেন শুধু বংশের বাতি ছেলে সন্তানের জন্য। আর, আপনার গায়ে যাতে ফুলের আঁচড় না লাগে, তার দায়িত্ব আপনার মেয়ে সন্তানের।😢😥
Azhar sobuj 1

গল্প:- একান্ত ব্যক্তিগতপর্ব:- ০৩ এবং শেষপর্বলেখক :-☞ Azhar Sobuj লেপটপ টা আরো ঘাটতে যাবো ঠিক তখনই ঘরের দরজা খোলার শব্দ প...
14/09/2025

গল্প:- একান্ত ব্যক্তিগত
পর্ব:- ০৩ এবং শেষপর্ব

লেখক :-☞ Azhar Sobuj

লেপটপ টা আরো ঘাটতে যাবো ঠিক তখনই ঘরের দরজা খোলার শব্দ পেলাম।
সুগন্ধীর কল্যানে বুঝতে পারলাম শায়লা ঘরে প্রবেশ করেছে। এবং ঠিক তখনই আমার খেয়াল হলো, শায়লার ড্রয়ারে যে পিস্তলটি থাকে সবসময় সেটি আজ ড্রয়ারে ছিলোনা....

শায়লা রুমে ঢুকে দেখলো তার ল্যাপটপ অন করা। শান্ত ভঙ্গিতে ল্যাপটপটা অফ করে ডানদিকের পর্দার দিকে একটা স্মিত হাসি দিয়ে ও চলে গেলো স্নানঘরে।

শায়লার কার্যকলাপ দেখে আমি খানিকটা বিষ্মিত হলাম। নিঃসন্দেহে শায়লা আমার উপস্থিতি টের পেয়েছে। তারপরও শায়লা কিছু বললোনা। উল্টো এমন ভঙ্গি করলো যেনো ও আমাকে দেখতেই পায়নি।

তাহলে কি শায়লা আমাকে সাহায্য করছে? হয়তো তাই। তাহলে মুখে বলছেনা কেনো?

আমি খানিকটা চিন্তিত হয়ে ভাবলাম শায়লার সাথে কথা বলবো। ঠিক তখনই আমার মনে হলো, শায়লা আমাকে জানাতে পারলে আগেই জানাতো। নিশ্চিত এমন কিছু হয়েছে যার কারণে শায়লা আমার সাথে এ বিষয় নিয়ে কথা বলতে পারছেনা।

সুতরাং, আমার এখান থেকে চলে যাওয়াটাই উচিত।

আমি আর অপেক্ষা না করে চলে আসলাম ঘর থেকে।


অফিসে বসে ঘাটতে লাগলাম শায়লার ল্যাপটপ থেকে পাওয়া চিত্রগুলো। শায়লার পাশের ভদ্রলোকটির পরিচয়ও আমি কোনভাবে উদ্ধার করতে পারছিলাম না। কেননা, আমাদের ডাটাবেসে এই চেহারার মানুষের কোন তথ্য নেই। অর্থ্যাৎ, মানুষটি আমাদের দেশের কেউ না।

হতাশ হয়ে আমি সিগারেট ধরালাম। ঠিক তখনই আমার মনে পড়লো আরেকটি ছবির কথা। অপরিচিত ভাষায় কিসব যেনো লেখা ছিলো সেখানে।

আমি সেই ছবিটি থেকে শব্দ টুকু নিয়ে খুঁজতে লাগলাম। এবং আবিষ্কার করলাম, ওখানে কিছু শব্দ জার্মান ভাষায় লেখা। শব্দগুলিকে আক্ষরিক অনুবাদের পর যা উদ্ধার করতে পারলাম তা হলো, ক্যানিবালিজম, আরমিন মাইভাস ও নেসার মাইকন।

বুঝলাম বাকী শব্দগুলা ছদ্মশব্দ। যার অর্থ উদ্ধার করা আমার পক্ষে সম্ভব না।

তাই বাধ্য হয়ে আমি ইন্টারনেটে ক্যানিবালিজম, আরমিন মাইভাস ও নেসার মাইকন শব্দগুলি খুঁজতে লাগলাম। এবং এই খোঁজার ফলাফলে যা পেলাম:

ক্যানিবালিজম: এর অর্থ নরমাংস ভক্ষণ। অর্থ্যাৎ, একজন মানুষ আরেকজনের মাংস ভক্ষণ করে।

আরমিন মাইভাস: একজন জার্মান মানুষ, যিনি ইন্টারনেটে দ্যা ক্যানিবাল ক্যাফে নামের ওয়েবসাইটে একটি বিজ্ঞাপনের মাধ্যমে ২১ থেকে ৪০ বছরের সুঠামদেহী জবাইযোগ্য ও আহার হতে চাওয়া মানুষের সন্ধান চেয়েছিলেন।

তার এই বিজ্ঞাপনে সাড়া দিয়েছিলো বার্ন্ড জুর্গেন ব্রান্ডিস নামের একজন মানুষ।

পরবর্তীতে তিনি ব্রান্ডিসকে খুন করে, ফ্রিজের মধ্যে তার মাংস দশ মাস ধরে সংরক্ষণ করে ভক্ষণ করে!

কিন্তু, নেসার মাইকন সম্পর্কে আমি কোন তথ্য আবিষ্কার করতে পারলাম না।

সুতরাং, আমার বুঝতে বাকী রইলোনা নেসারই সেই স্থিরচিত্রের ভদ্রলোক। যেহেতু ওয়েবে কোন তথ্য নেই, তাই আমি সাহায্য নিলাম আমেরিকার এফবিআইতে থাকা আমার বন্ধুর, যার সাথে ট্রেনিংয়ে আমার পরিচয় হয়েছিলো।

সে আমাকে জানালো, নেসার ছিলো আরমিন মাইভাসের শিষ্য। শুধু নেসার না, নেসারের একজন বান্ধবীও ছিলো। পরবর্তীতে নেসারের বান্ধবী সব ছেড়ে ছুড়ে আমাদের দেশে চলে আসে।

আমি বুঝলাম শায়লাই ছিলো সেই বান্ধবী। ঠিক সেই সময় আমার মনে পড়লো, ফরেনসিক ল্যাবে প্রথম যখন আমি শায়লাকে মূর্দার সাথে দেখতাম, তখন ওর মধ্যে কেমন যেনো এক হিংস্রতা কাজ করতো। এবং ঐ হিংস্রতাকে ভালোবেসেই আমার সাথে শায়লার সম্পর্ক গড়ে উঠেছিলো! এবং সেই সম্পর্ক পরবর্তীতে বিবাহতে রূপান্তর নিয়েছে!

যাই হোক, আমি ওর দেওয়া তথ্যের ভিত্তিতে বাংলাদেশের এয়ারপোর্টে খোঁজ করলাম। সেখান থেকে জানলাম নেসার কিছুদিন আগে দেশে এসেছে। তারপর, ইন্টারন্যাশনাল ফ্লাইটে আমেরিকা থেকে আগত যাত্রীদের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চিহ্নিত করলাম নেসারের আসল রূপ।

এবং বিষ্মিত হয়ে আবিষ্কার করলাম, প্রথমদিন যেই ভদ্রলোককে আমি ঘুষি মেরেছিলাম সেটাই ছিলো নেসার। সুতরাং, নেসারের খেলা আজ রাতেই শেষ।

আমার হাতে বিস্তর সময় দেখে আমি সিগারেট টানতে টানতে শায়লার অবস্থান বিবেচনা করলাম।
শায়লা তার পুরনো জীবনে ফেরত যেতে চাচ্ছিলোনা। কিন্তু, নেসার তাকে টেনে নিয়ে যেতে চাচ্ছিলো। সম্ভবত, নেসার শায়লাকে ২৪ ঘন্টা মনিটরিং করতো, তাই ও আমাকে না বলেই আমাকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে। ও জানতো আমি এইসময় ঘরে এইরাস্তা দিয়ে ঘরে ফিরবো তাই ইচ্ছে করেই আমার সামনে দেখা দিয়েছে। সবই তো বুঝলাম।
কিন্তু একটা জিনিস বুঝলাম না, নরমাংস তো মানুষেরাই খেতো, তাহলে মৃত্যুকূপ কেনো বানিয়েছিলো?
আর, পতিতাপল্লীকেই কেনো বেছে নিলো ওরা?


সময় রাত ১০ টা।
মৃত্যুফাঁদের কাছে টানতে টানতে শায়লাকে নিয়ে আসলো নেসার। খেলা শেষ হয়ে যাওয়ার কথা বলায় মাথা গরম হয়ে গিয়েছিলো ওর। কোনভাবেই ও শায়লার এই অসম্ভবকে সম্ভব করা মানতে পারেনি।

রাগে ক্ষোভে যেই শায়লাকে ও ফেলে দিতে গেলো পুকুরটাতে, সাথে সাথে পেছন থেকে কথা কানে আসলো,
ওকে ছেড়ে দাও না হয়, তোমাকে গুলি করে দিবো।
নেসার কথাটি শুনে হাসতে হাসতে বললো, আমি এমনিতেও মরবো, ওমনিতেও মরবো।

নেসারের এই হঠাৎ চমকে গিয়ে মনোযোগ হারিয়ে ফেলার সুযোগ নিয়ে শায়লা নেসারকে একধাক্কায় ফেলে দিলো পুকুরটিতে।

সাথে সাথে জোকেরা ওর সারা শরীরকে ঘিরে ধরলো। আর নেসার চিৎকার করতে লাগলো।

অদ্ভুত তাইনা, যে কারণে ও বেছে নিয়েছিলো পতিতাপল্লীকে, সেই একই কারণে ও আজ নিজেই ফেসে গেলো।

রাতের অন্ধকারে জেগে উঠা পতিতাপল্লীতে আর্তনাদের শব্দে কেউ কখনো কান দেয়না। এতো আর্তনাদের মাঝে কোনটা আনন্দের আর কোনটা মৃত্যুর সেটা কখনো আলাদা করা যায়না।

আর, এইজন্যেই বেছে নেওয়া হয়েছিলো পতিতাপল্লীকে।

নেসারের মৃত্যু নিশ্চিত হবার পর পার অনিকেত শায়লাকে জরিয়ে ধরলো। ভালোবাসার দাবী বোঝাতে উষ্ঠের সাথে অধোর মিলিয়ে দীর্ঘ চুম্বনে মেতে উঠেছিলো। ঠিক সেই সময় অনিকেতের অসতর্কতার সুযোগ নিয়ে শায়লা ওকেও ঠেলে দেয় মৃত্যুকূপে।

অনিকেত বুঝতে পেরে তীব্র আর্তনাদের বদলে নিঃশ্চুপ হয়ে রইলো। ভালোবাসার এই পরিণতি দেখে কিছুটা বিষ্মিত বোধ করছিলো সে।

অনিকেতের এই নিঃস্তব্ধতায় শায়লার বুকের ভেতর কেমন যেনো কষ্ট হতে লাগলো। কারণ, এই লোকটা ওকে ভালোবাসতো, আর সেও এই লোকটাকে ভালোবাসতো।

ভালোবাসার মানুষটি যে জিনিসটি অপছন্দ করতো সেটি হলো রহস্য উদঘাটন করতে না পারা। তাই, মৃত্যুর শেষ মুহুর্তে শায়লা সেই মৃত্যুকূপের রহস্য উন্মোচন করলো অনিকেতের কাছে।

"আরমিন মাইভাস নরমাংস ভক্ষণ করতো। আর আমরা করতাম বিশেষ কয়েকটি অঙ্গ। কেননা, এই হিশেষ কয়েকটি অঙ্গে প্রচুর প্রোটিন থাকতো, যা আমাদের মানসিক শক্তিকে আরো বাড়িয়ে তুলতো।

শরীরের বাকী অংশ ফেলে দিলে আমরা ধরা পড়ে যেতাম। তাই মৃত্যুকূপে ফেলে দিয়ে রক্তমাংস সব নিশ্চিহ্ন করে দিতাম। আর বাকী যা থাকতো অর্থ্যাৎ, হাড় বা কঙ্কাল তা বিক্রি করে দিতাম।

বিক্রির পর যে টাকা আসতো, তা দিয়ে আমরা এই পতিতালয়ের বেশ কয়েকটি অংশ আমাদের নিজেদের ব্যবহারের জন্য ভাড়া নিতাম।

এই হলো তোমার অজানা পতিতালয় ও মৃত্যুকূপের রহস্য।"

শায়লার কথা শুনে অনিকেত বললো, তাহলে আমাকে কেনো মারতে হলো?

আনিকেতের শেষ প্রশ্ন শুনে শায়লা আর কোন উত্তর না দিয়ে চলে আসলো।


ঘরে এসে চুপ করে বসে রইলো শায়লা। অনিকেতের শেষ প্রশ্নের জবাব সে দিতে পারেনি। আর, এই কেসের শেষ অংশটুকু অনিকেত সমাপ্ত করতে পারিনি।

তাই শায়লা অনিকেতের অসম্পূর্ণ লেখাটিকে সমাপ্ত করলো।

আর, অনিকেতের সেই শেষ প্রশ্নের উত্তরটি লিখে গেলো ওর ব্যক্তিগত ডায়েরীতে,

ব্যক্তিগত জিনিস কিংবা কাজকে কখনো জানতে হয়না। কেননা, সেখানে থাকে এমন অনেক কথা যা শুধু সেই একজন মানুষ নিজে জানতে পারে, অন্য কেউ না।

অনিকেত আমার ব্যক্তিগত জীবনের কথা জেনে গিয়েছিলো। তাই, নেসারের সাথে ওকে মেরে ফেলে আমি আমার ব্যক্তিগতকে চিরদিনের জন্য একান্ত ব্যক্তিগত করে ফেললাম।

কারণ, ব্যক্তিগতরা ব্যক্তিগত থাকে; তাকে জানার অধিকার কারো নেই।

--------- #সমাপ্ত---------

পেজ ফলো করতে এখানে 👉 Azhar sobuj 1 ক্লিক করুনঃ

#বিঃদ্রঃ ভুলক্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে সাথে থাকবেন।

“এমন কাউকে ভালোবেসো না,যে তোমার অনুভূতি নিয়ে খেলা করবে।ভালবাসো এমন একজনকে,যে তোমাকে ভালোবাসতে না পারলে ও,অন্তত তোমার ভা...
13/09/2025

“এমন কাউকে ভালোবেসো না,
যে তোমার অনুভূতি নিয়ে খেলা করবে।
ভালবাসো এমন একজনকে,
যে তোমাকে ভালোবাসতে না পারলে ও,
অন্তত তোমার ভালোবাসা কে সম্মান করবে।” – Azhar sobuj 1



**ঘর সাজাবো আলো দিয়ে,মন সাজাবো প্রেম দিয়ে।চোখ সাজাবো স্বপ্ন দিয়ে,হাত সাজাবো মেহেন্দি দিয়ে।আর তোমায় সাজাবো আমি,আমার ❤️❤️❤...
12/09/2025

**ঘর সাজাবো আলো দিয়ে,
মন সাজাবো প্রেম দিয়ে।
চোখ সাজাবো স্বপ্ন দিয়ে,
হাত সাজাবো মেহেন্দি দিয়ে।
আর তোমায় সাজাবো আমি,
আমার ❤️❤️❤️ ভালোবাসা দিয়ে…**
Azhar Sobuj
Azhar sobuj 1



**হাজার তারা চাই না আমি,একটা চাঁদ চাই।হাজার ফুল চাই না আমি,একটা গোলাপ চাই।হাজার জনম চাই না আমি, একটা জনম চাই,সেই জনমে যে...
10/09/2025

**হাজার তারা চাই না আমি,
একটা চাঁদ চাই।
হাজার ফুল চাই না আমি,
একটা গোলাপ চাই।
হাজার জনম চাই না আমি,
একটা জনম চাই,
সেই জনমে যেন শুধু তোমায় আমি পাই।**

Azhar Sobuj
Azhar sobuj 1



゚viralシfypシ゚viralシ

❏ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালবাসা,যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই, ভালোবাসার জন্য মানুষ সবকিছু ছেড়ে...
09/09/2025

❏ মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হলো ভালবাসা,
যার মধ্যে ভালোবাসা নেই তার কোনো দুর্বলতাও নেই, ভালোবাসার জন্য মানুষ সবকিছু ছেড়ে দেয়,
আর সেই ভালোবাসা তার জন্য কাল হয়ে দাড়ায়!!

Azhar Sobuj
Azhar sobuj 1



#চলবে_কি

একটি পুরুষ যখন হৃদয়ের সব ভালবাসা আবেগ অনুভুতি নিয়ে কেবল একটি নারীর কথা ভাবে,তখন পৃথিবীর অন্য সব নারী তার কাছে মিথ্যা হয়ে...
09/09/2025

একটি পুরুষ যখন হৃদয়ের সব ভালবাসা আবেগ অনুভুতি নিয়ে কেবল একটি নারীর কথা ভাবে,
তখন পৃথিবীর অন্য সব নারী তার কাছে মিথ্যা হয়ে যায় smile ।
Azhar Sobuj
Azhar sobuj 1



゚viralシfypシ゚viralシ

Address

Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Azhar sobuj 1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share