01/09/2026
নায়িকা মৌসুমী যা বলেছিলেন। নায়িকা পপি ও তা বললেন। এখন শাবনুর এবং পূর্ণিমা একই কথা বললে একটা জেনারেশন পূর্ণ হতো। অভিনয় যে একটা গুনাহর কাজ এটা তারা বুঝতে পেরেছে। কিন্তু আমার প্রশ্ন আপনারা তো ১৬ আনা বুঝে নিয়ে তারপর ভুল বুঝতে পেরেছেন। কিন্তু আমরা যে কিছুই না বুঝেই আপনাদের ভক্ত হয়ে ভুল করেছি। এবং গুনাহ করেছি। আমাদের কি হবে তাহলে? তাই ইবাদতের সময ভক্তদের জন্য ও দোয়া কইরেন। আর বর্তমানে যারা হিট তারাও কি ভবিষ্যতে এরকম স্টেটমেন্ট দিবেন? বিষয়টা এমন নয় কি পাপ করে জীবন গুছিয়ে নিয়ে তারপরে হজ করে আল্লাহর পথে চলে এলাম।