03/08/2026
আমি বা কেমনই প্রেমিক হলাম যে প্রেম তোমার হৃদয়কে জয় করতে পারিনি, লজ্জা, অপমানের বেড়িবাঁধ ভেঙে তোমাকে আমার করে পৃথিবীতে শিরোনাম তৈরি করতে পারি নি। হয়তো আমরা ভালোবাসাকেই ভালোবাসি, ব্যাক্তি সত্তাকে হৃদয়ে একেবারে রেখে দিতে পারি না। উপসংহারে আজীবন এটাই লেখা থাকবে তোমার প্রেম, আর ভালোবাসা পাওয়ার যোগ্য আমি কখনোই ছিলাম না। এ বাজারে তুমি বড়ই উচ্চ দামি প্রেমিকা আর আমি নিম্ন দামের একমুঠো কলমি পাতার মতো প্রেমিক।