24hrstvbd.com

24hrstvbd.com Broadcasting News Channel.
24Hrs Tv Bangladesh Desk. www.24hrstvbd.com

04/06/2026

প্রতারক আটক! জিনের গল্প নাকি সাজানো নাটক?

গতকাল রিফাতের মৃ"ত্যুর রহস্য উদঘাটনের নামে চরমোন্তাজে অনুষ্ঠিত হয়েছিল এক নাটকীয় আয়োজন। ঘটনার সন্দেহ জনক হলে আজ সকালে সেখানে একজন ব্যক্তি জিন আক্রান্ত হওয়ার অভিনয় করেন । পরে সেই হুজুরকে এনে দেখানো হয় পরে কেরামতি দেখাতে গিয়ে সে যে প্রতারক সেটা সনাক্ত করা হয়।

ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

বিস্তারিত ভিডিওতে।

#চরমোন্তাজ #রাঙ্গাবালী #প্রতারকআটক #স্থানীয়সংবাদ

04/06/2026

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সালিশিতে মধ্য যুগিয়ো কায়দায় মাদকাসক্ত যুবককে নির্যাতন।

#নারুই-ব্রাহ্মণহাতা
#কাইতলা উত্তর ইউনিয়ন
#নবীনগর
#ব্রাহ্মণবাড়িয়া

04/06/2026

নবীগঞ্জে ঝাঁকজমক ভাবে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষচারীর ১৩৬ তম তিরোধান দিবস

জনস্বাস্থ্য বিভাগের প্রকল্পে অনিয়মের অভিযোগ,সরকারি অর্থ ব্যয়, কাজ অর্ধেকের কম।মোঃ ফজলু মিয়া ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:...
04/06/2026

জনস্বাস্থ্য বিভাগের প্রকল্পে অনিয়মের অভিযোগ,সরকারি অর্থ ব্যয়, কাজ অর্ধেকের কম।

মোঃ ফজলু মিয়া ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি:

সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা ইউনিয়নের একটি আবাসিক মাদরাসায় প্রায় দুই বছর ধরে সরকারি ওয়াশব্লকের নির্মাণকাজ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগ রয়েছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়নাধীন ওয়াশব্লক প্রকল্পটির কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে মাঝপথে বন্ধ হয়ে যায়। এরপর মাদরাসা কর্তৃপক্ষ একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করলেও কাজ পুনরায় শুরু হয়নি।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও তদারকির ঘাটতির বিষয়টি আলোচনায় আসার পর স্থানীয়রাও ওসমানীনগরে বাস্তবায়িত প্রকল্পগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলছেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনমুন নাহার আশার কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কয়েকটি লিখিত প্রশ্ন পাঠানো হয়। প্রশ্নে জানতে চাওয়া হয়, বুরুঙ্গা ইউনিয়নের ওই মাদরাসার ওয়াশব্লকের কাজ দুই বছর ধরে বন্ধ থাকার বিষয়টি প্রশাসনের নজরে ছিল কি না, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে কোনো কমিটি গঠন করা হবে কি না, শিক্ষার্থীদের দুর্ভোগ নিরসনে জরুরি ব্যবস্থা নেওয়া হবে কি না এবং উপজেলার অন্যান্য স্থানে বন্ধ হয়ে থাকা প্রকল্পগুলোর বিষয়ে কোনো বিশেষ অডিট বা পরিদর্শনের উদ্যোগ নেওয়া হবে কি না।
জবাবে ইউএনও সংক্ষিপ্তভাবে বলেন, "আমি গতকাল মিটিং করেছি।"
তবে ওই বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে বা বন্ধ প্রকল্পগুলোর বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
স্থানীয় সচেতন মহলের দাবি, একটি আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে স্যানিটেশন অবকাঠামোর কাজ বন্ধ থাকা অত্যন্ত উদ্বেগজনক। এতে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ছে এবং শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, শুধু বুরুঙ্গা ইউনিয়ন নয়, উপজেলার বিভিন্ন এলাকায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কিছু প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। এসব প্রকল্পের বাস্তব অগ্রগতি, ব্যয় ও গুণগত মান যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিন তদন্ত প্রয়োজন বলে তারা মনে করেন।
স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহিতার আওতায় এনে বন্ধ ওয়াশব্লকের কাজ সম্পন্ন করা হোক এবং উপজেলার সকল অসমাপ্ত প্রকল্পের তালিকা প্রকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।
সচেতন মহলের মতে, সরকারি অর্থে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্পের সুফল জনগণের কাছে পৌঁছাতে হলে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিয়মিত তদারকি নিশ্চিত করা জরুরি।
:

বাগমারায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও চিত্র প্রদর্শন। বাগমারা(রাজশাহী)...
04/06/2026

বাগমারায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও চিত্র প্রদর্শন।

বাগমারা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়ন(ইউপি)পরিষদে গ্রাম- আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও চিত্র প্রদর্শন করা হয়েছে। বৃহস্পতিবার ৪ঠা জুন বিকাল ৪টায় আউচপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে আলোচনা করেন আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম সাফি সহ উপজেলা পর্যায়ের গ্রাম আদালতের কর্মকর্তারা। আলোচনা শেষে সন্ধ্যায় ইউনিয়ন পরিষদের হলরুমে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনমুলক
ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। উক্ত ভিডিও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম সাফি,ইউপি সদস্য মোঃ আমজাদ হোসেন,সাংবাদিক আপেল মাহমুদ রাঙা, গ্রাম পুলিশের সদস্য ও আনসার সদস্যরা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান
পরিচালনা করেন বাগমারা উপজেলা গ্রাম-আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ রবিউল ইসলাম।

মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী

*মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, "খ" সার্কেল কুষ্টিয়া  এর মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ৭০ পিস ,০১ জন আসামী গ্রে...
04/06/2026

*মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, "খ" সার্কেল কুষ্টিয়া এর মাদকবিরোধী অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট ৭০ পিস ,০১ জন আসামী গ্রেফতার ও নিয়মিত মামলা দায়ের।
*আসামির নাম ও ঠিকানা* -
১। নাম-মোছাঃ হাসি খাতুন (৪৫) (গ্রেফতার)
স্বামী-মোঃ জাহাঙ্গীর আলম ,
পিতা-মোঃ বক্কার মন্ডল ,মাতা-মোছাঃ জোৎস্না খাতুন,সাং-চরবানিয়াপাড়া,থানা-কুমারখালী,
জেলা-কুষ্টিয়া।
❒ স্থানঃ কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন চরবানিয়াপাড়া আসামির নিজ বসতবাড়ি।
❒ তারিখঃ ০৪/০৬/২০২৬ ইং,
সময়- ১০:০০ হতে ১০:৩০ ঘটিকা।
❒ আলামতঃ টাপেন্টাডল ট্যাবলেট ৭০ পিস।
❒ আইনগত ব্যবস্থাঃ জনাব উপপরিদর্শক,আসিফুজ্জামান বাদী হয়ে আসামির বিরুদ্ধে কুমারখালী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন,, কুমারখালী উপজেলা থেকে তুষার আহমেদ

সাতকানিয়ায় ৯ মামলার আসামি মোস্তাফিজুর রহমান 'মাস্টার' গ্রেপ্তারআব্বাস উদ্দিন ইকবাল বিশেষ প্রতিনিধি।চট্টগ্রামের সাতকানি...
04/06/2026

সাতকানিয়ায় ৯ মামলার আসামি মোস্তাফিজুর রহমান 'মাস্টার' গ্রেপ্তার

আব্বাস উদ্দিন ইকবাল
বিশেষ প্রতিনিধি।

চট্টগ্রামের সাতকানিয়ায় হাতের আঙুল থেকে ছুরি দিয়ে নক বিচ্ছিন্ন ও নারীর চোখ তুলে ফেলাসহ একাধিক অভিযোগে অভিযুক্ত ও এলাকায় উশৃংখল ব্যক্তি হিসেবে পরিচিত ও ৯ মামলার এজাহারনামীয় আসামি মোস্তাফিজুর রহমান প্রকাশ মাস্টারকে (৪৮) গ্রেপ্তার করেছেন থানা পুলিশ।
বুধবার সকালে উপজেলার পুরানগড় ইউনিয়ন ৩ নম্বর ওয়ার্ডের ফকিরখীল গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান প্রকাশ মাস্টার উল্লিখিত এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।তার বিরুদ্ধে সাতকানিয়া ও লোহাগাড়া থানায় মাদকসহ বিভিন্ন আইনে সর্বমোট ৯টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
তিনি একসময় লোহাগড়া উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করতেন।সেই থেকে স্থানীয়দের কাছে তিনি মাস্টার হিসেবে পরিচিত।
থানা পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তারের লক্ষ্যে সাতকানিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ জহির আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ফকিরখীল গ্রামে অভিযান চালায়।এ সময় পুলিশের উপস্থিতির টের পেয়ে তিনি একটি পুকুরে ঝাপ দেন। পরে পুলিশ তাকে পুকুর থেকে তুলে গ্রেপ্তার দেখিয়ে থানায় নিয়ে আসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,২৬ মে গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান প্রকাশ মাস্টার ফকিরখীল গ্রামের একটি দোকানের সামনে স্থানীয় স্বপন দাশকে (৭০) কথা কাটাকাটির একপর্যায়ে ছুরিকাঘাত করেন। এতে তার বাম হাতের একটি আঙুলের নখ বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে তিনি এক নারীকে নির্যাতন করে চোখ তুলে ফেলেন।এ ছাড়াও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এক স্বতন্ত্র প্রার্থীর প্রচারকর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।তার সঙ্গে কারো মতবিরোধ হলেই তাকে বেধড়ক মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ দীর্ঘদিনের।
আরও জানা যায়,ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে ফকিরখীল এলাকায় তিনি একটি ব্যানার টাঙিয়েছেন।সেখানে তিনি নিজেকে পুরানগড় ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে উল্লেখ করেছেন। কোনো ব্যক্তি যদি ওই ব্যানার নিয়ে মন্তব্য করেন তাকেও মারতে তেড়ে যান বলে জানা গেছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মোঃ আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন,তার বিরুদ্ধে আঙুল থেকে ছুরি দিয়ে নক বিচ্ছিন্ন ও এক মহিলার চোখ তুলে ফেলাসহ সর্বমোট ৯টি মামলা রয়েছে। তারমধ্যে ২টি মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।এছাড়াও তার বিরুদ্ধে এলাকায় বিশৃংখলার অভিযোগ রয়েছে।তাকে বুধবার (৩জুন) দুপুর দুইটার দিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

কুমিল্লায় ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটকএ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লা নগরীর অশোকতলায় ...
04/06/2026

কুমিল্লায় ভিক্ষুককে কুপিয়ে ১৬০ টাকা ছিনতাই, কিশোর গ্যাং লিডার আটক

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীর অশোকতলায় এক অসহায় ভিক্ষুককে কুপিয়ে আহত ও তার কাছ থেকে ১৬০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কিশোর গ্যাং লিডারকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

জানা গেছে, ৩১ মে (রোববার) সন্ধ্যায় অশোকতলা এলাকায় ওত পেতে থাকা একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা এক ভিক্ষুকের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং সারাদিনের ভিক্ষায় পাওয়া ১৬০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করে।

তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম
বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশিকসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের অভিযুক্তদের শনাক্ত করার নির্দেশ দেন। পরে অশোকতলা জামে মসজিদের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে কিশোর গ্যাং লিডার ‘টোকাই সামির’কে শনাক্ত করা হয়।
বুধবার (৩ জুন) তাকে আটক করার পর বিষয়টি প্রশাসককে জানানো হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।
এ দিন বিকেলে সিটি প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের সঙ্গে যোগাযোগ করেন। পরে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ারের নির্দেশে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নিজেদের হেফাজতে নেয়।
বৃহস্পতিবার (৪ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরীতে সন্ত্রাস, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম কঠোরভাবে অব্যাহত থা

04/06/2026

লাগামহীন বিদ্যুৎ ও জ্বালানি মূল্য বৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ ও মশাল মিছিল
#মশাল_মিছিল #বিদ্যুৎ_জ্বালানি
#মূল্যবৃদ্ধি #প্রতিবাদ #




04/06/2026

নাটোরে ৫ বছরের শি'শু'কে ধ'র্ষ'ণ : অভিযুক্তকে গ'ণধো'লা'ই।

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when 24hrstvbd.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to 24hrstvbd.com:

Share