Probashi Channel

Probashi Channel প্রবাসীদের বস্তুনিষ্ঠ ও সঠিক খবর নিয়ে আমরা আছি আপনাদের পাশে। প্রবাসের সব ধরনের খবর জানতে আমাদের সাথেই থাকুন।

দাবি পূরণ না হলে ৩০ দিনের মধ্যে কাম্পালায় তুর্কি দূতাবাস বন্ধ এবং তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুমকি দিয়েছেন ...
12/04/2026

দাবি পূরণ না হলে ৩০ দিনের মধ্যে কাম্পালায় তুর্কি দূতাবাস বন্ধ এবং তুরস্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের হুমকি দিয়েছেন উগান্ডার এই সেনাপ্রধান।

ওমানে আজকের এক্সচেঞ্জ রেট ও গোল্ড রেট।  #ওমানপ্রবাসী
12/04/2026

ওমানে আজকের এক্সচেঞ্জ রেট ও গোল্ড রেট।

#ওমানপ্রবাসী

09/04/2026

ওমানের ইতিহাসের সর্বপ্রথম কাঁঠাল গাছ।যার বসয় ২২০ বছরেরও বেশি। জানুন সেই ঐতিহাসিক ইতিহাস। #ওমানপ্রবাসী

হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণে ই"রান ও ওমান ।   বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীতে যৌথভাবে নিয়ন্ত্রণ ও...
08/04/2026

হরমুজ প্রণালীতে নিয়ন্ত্রণে ই"রান ও ওমান ।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালীতে যৌথভাবে নিয়ন্ত্রণ ও টোল আদায় করবে ইরান ও ওমান। এ সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

ওমানে আজকের এক্সচেঞ্জ রেট ও গোল্ড রেট।          #ওমান
05/04/2026

ওমানে আজকের এক্সচেঞ্জ রেট ও গোল্ড রেট।

#ওমান

হরমুজ প্রণালীতে আটকেপড়া ছয় বাংলাদেশি জাহাজের বিষয়ে সুখবর । ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদ জানিয়েছে...
02/04/2026

হরমুজ প্রণালীতে আটকেপড়া ছয় বাংলাদেশি জাহাজের বিষয়ে সুখবর ।

ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদ জানিয়েছেন, হরমুজ প্রণালীতে আটকেপড়া বাংলাদেশের ছয়টি জাহাজের বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি বলেন, এ সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং শিগগিরই ভালো খবর পাওয়া যাবে।

#ইরান #বাংলাদেশ #কুটনৈতিক #দূতাবাস

ওমানের সুলতানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের লিখিত বার্তা । ওমানের সুলতান হাইসাম বিন তারিক বাংলাদেশের প্রধানমন...
02/04/2026

ওমানের সুলতানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের লিখিত বার্তা ।

ওমানের সুলতান হাইসাম বিন তারিক বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে একটি লিখিত বার্তা গ্রহণ করেছেন।

বার্তায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

বাংলাদেশের প্রধানমন্ত্রী উপদেষ্টা (পররাষ্ট্র) হুমায়ুন কবির বার্তাটি ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর বিন হামাদ আল বুসাইদির কাছে হস্তান্তর করেন।
আলোচনায় দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থ, আঞ্চলিক পরিস্থিতি এবং শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার প্রচেষ্টা নিয়ে মতবিনিময় হয়।

#কুটনৈতিক #ওমান #বাংলাদেশ #পররাস্ট্র

31/03/2026

বিমান বন্দরের নাম পরিবর্তন না করে, টিকেট সিন্ডিকেট ও ভ্যাট কমানের দিকে নজর দিন।

পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বিশেষ বিজ্ঞপ্তি। এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, ম...
31/03/2026

পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের বিশেষ বিজ্ঞপ্তি।

এতদ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, মধ্যপ্রাচ্যে বিরাজমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিমান চলাচল অনিয়মিত হওয়ায় প্রিন্টেড ই-পাসপোর্টসমূহ বাংলাদেশ থেকে নিয়মিতভাবে কাতারে পৌঁছাচ্ছে না। বর্তিতাবস্থায়, দূতাবাস কর্তৃক যথাযথ পাসপোর্ট ডেলিভারির তারিখ অনুমানী পাসপোর্ট ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, ঢাকা থেকে ই-পাসপোর্ট প্রাপ্তির সাথে সাথে সংশ্লিষ্ট আবেদনকারীর আবেদনপত্রে প্রদত্ত মোবাইল নম্বর ও ইমেইল মেসেজের মাধ্যমে জানানো হবে। এ ছাড়াও দূতাবাসের ফেসবুক পেইজে ই-পাসপোর্টসমূহের লিস্ট প্রদান করা হবে।
সাবিক বিবেচনায় সংশ্লিষ্ট আবেদনকারীদের সাময়িক অনিশ্চয়তার বিষয়টি অনুধাবন করে মেসেজ বা ইমেইলের মাধ্যমে তথ্য প্রাপ্তির সাপেক্ষে ই-পাসপোর্ট বাংলাদেশ দূতাবাস, দোহা, কাতার হতে সংগ্রহ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

অনুরোধক্রমে
দূতাবাস কর্তৃপক্ষ

Phone: (+974) 4467 1927, 4467 3471
Fax: (+974) 4467 1190
E-mail: [email protected]
Address: Musaa’b Bin Omair St., New Al-Helal; P.O. Box: 2080; Doha-Qatar
Website: www.doha.mofa.gov.bd (doha.mofa.gov.bd in Bing)

#কাতার #প্রবাস #দূতাবাস #পাসপোর্ট

30/03/2026

ওমানে বাংলাদেশী তরুণ প্রবাসী নিখোঁজ। অনুসন্ধানে রয়েল ওমান পুলিশ।
খোঁজে পেতে সকলের সহযোগিতা চান পুলিশ। #ওমানপ্রবাসী #নিখোঁজ #সংবাদ #প্রবাস

ওমান ইব্রী থেকে বাংলাদেশী তরুণ প্রবাসী নিখোঁজ, অনুসন্ধানে রয়েল ওমান পুলিশ।রয়েল ওমান পুলিশের জনসংযোগ ও নিরাপত্তা গণমাধ্যম...
30/03/2026

ওমান ইব্রী থেকে বাংলাদেশী তরুণ প্রবাসী নিখোঁজ,
অনুসন্ধানে রয়েল ওমান পুলিশ।

রয়েল ওমান পুলিশের জনসংযোগ ও নিরাপত্তা গণমাধ্যম বিভাগ জানাচ্ছে যে, তানভীর রোহান রাজিব নামের ২৭ বছর বয়সী বাংলাদেশী নাগরিক, ২৭শে মার্চ ২০২৬ ইব্রীর বিলাদ আল-শুহুম এলাকায় অবস্থিত তার বাসা থেকে বের হয়েছেন এবং এই ঘোষণা দেওয়ার তারিখ পর্যন্ত তিনি ফিরে আসেননি।

অতএব, তার সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ৯৯৯৯ নম্বরে পুলিশ অপারেশন সেন্টারে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করে তাকে খুঁজে পেতে সহযোগিতা করুন।

#ওমানপ্রবাসী #প্রবাস #বাংলাদেশ #নিখোঁজ

ওমানের উপকূলে মার্কিন জাহাজে ই'রা'নের ড্রোন হা'ম'লা: উত্তেজনা তুঙ্গে।মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনা নতুন মাত্রা পেয়েছে। ওমান...
28/03/2026

ওমানের উপকূলে মার্কিন জাহাজে ই'রা'নের ড্রোন হা'ম'লা: উত্তেজনা তুঙ্গে।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তজনা নতুন মাত্রা পেয়েছে। ওমান উপকূলে একটি মার্কিন মালিকানাধীন বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দাবি, এই হামলার পেছনে সরাসরি ইরানের হাত রয়েছে।

#প্রবাস #ওমানপ্রবাসী #মার্কিন

Address

Cumilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Probashi Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Probashi Channel:

Share

Category