Farhabi Chowdhury

Farhabi Chowdhury Hello Farhabi People! This is Farhabi bhai, Your personal entertainer. You may follow if you really dont wanna sit depressed!
(207)

Farhabi Bhai is fun loving guy who roam around social media, talks about trending issues, love to make people laugh and so on.

মাত্র ৫০০০ টাকার এই কোর্স টা করলেই কিন্তু সম্পর্কটা টিকে যাইত। ধান্দাবাজী, ভণ্ডামি আর মেন্টালি ভালনারেবল মানুষের ব্রেইন ...
28/06/2026

মাত্র ৫০০০ টাকার এই কোর্স টা করলেই কিন্তু সম্পর্কটা টিকে যাইত। ধান্দাবাজী, ভণ্ডামি আর মেন্টালি ভালনারেবল মানুষের ব্রেইন নিয়ে খেলেধুলে এত এত টাকা কামানোর পরেও মাত্র ৫০০০ টাকার একটা কোর্স করতে পারল না সম্পর্কটা টিকানোর জন্য!!!! কোম্পানির মাথা হিসাবে তো মনে হয় একটু ডিস্কাউন্টও পাইত 🤔🤔
বাচ্চাদের মুখের দিকে তাকায়ে অন্তত কোর্সটা করতে পারত!!!

মানুষের বিচ্ছেদের খবরে কেউ খুশি হয় না, হাসাহাসি করে না, মজা করে না। কিন্তু এই ব্যক্তিবর্গের মাঝে আমি শুরু থেকেই একটা ফ্রড ফ্রড গন্ধ পাইতাম। এই মহিলা সাদা চামড়া আর হিজাব জড়ায়ে শিক্ষিত বাংলায় কথা বলে মানুষের এটেনশন কামাইছে, কথাবার্তার কোন আগামাথা বা লজিক্যাল রিজনিং কখনো দেখি নাই। আর ভিজুয়ালি আনপ্লিজিং এই জামাইটা তো সবসময়ই রীতিমতো misogynistic controversial কথাবার্তা বলে আসতেছে। সাদা, হিজাবী বৌ এর ঘাড়ে চড়েই নিজের ইমেইজটা টিকায়ে রাখছিল। এদের ৩য় বন্ধু, আরেক মনের চিকিৎসক, যার নাকি প্র‍্যাক্টিকাল কোন কোয়ালিফিকেশানই নাই মন নিয়ে খেলা করার, তাও করে যাচ্ছে। তোমরা যারা দু:খে আহা-উহু করতেছ, ভেরি গুড, তোমরা ফেরেশতা। আর যারা এই ধুরন্দর দের ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে সার্ভিস নিতে উপকৃত হয়েছ, তারা স্পেসিফিক্যালি অই প্রফেশনাল এর ব্যাপারে পজিটিভ রিভিউ দিও যে তোমার টাকার বিনিময়ে তোমাকে তোমার প্রাপ্য সার্ভিস টা দিতে পারছিল। তোমার টেসলা গাড়ি চালিয়ে আরাম লাগছে মানেই তোমার ইলন মাস্ক কে রোজ সালাম ঠুকতে হবে, এই নিয়ম পৃথিবীর কোন নথিপুস্তকে নাই। ✌️✌️✌️

মাঠে নামলো, প্রথম গোল করলো, হ্যাট্রিক ও করলো তারপর উঠে গেলো মাঠ থেকে! ❤️মাঠে নাম আর গোল করা যার রুটিন, সেই ভদ্রলোক আজকে ...
17/06/2026

মাঠে নামলো, প্রথম গোল করলো, হ্যাট্রিক ও করলো তারপর উঠে গেলো মাঠ থেকে! ❤️
মাঠে নাম আর গোল করা যার রুটিন, সেই ভদ্রলোক আজকে বিশ্বকাপে হ্যাট্রিক ও করে বসলো!

এই লোক আর কতো মুগ্ধ করবে? দেখতে মনে হয় কি হাবাগোবা মানুষ! ভাজা মাছ ও উল্টায় খেতে পারে না৷ সে লোকটা একের পর এক ম্যাজিক দেখায়৷ এই বয়সে এসেও এই লোক থামেনা!
Leo Messi, কুর্নিশ! ❤️

নতুন ফ্লাটের জন‍্য বেসিন কমোড কিনতে আসলাম। একই দোকানে খুব আলট্রা পশ এক পরিবার এসেছে। এই ভদ্রমহিলার পাশ দিয়ে হাঁটা যায়না।...
14/06/2026

নতুন ফ্লাটের জন‍্য বেসিন কমোড কিনতে আসলাম। একই দোকানে খুব আলট্রা পশ এক পরিবার এসেছে। এই ভদ্রমহিলার পাশ দিয়ে হাঁটা যায়না। তার সামনে পিছে ডানে বামে যখনই যেদিক দিয়ে কেউ যাবার চেষ্টা করছে, সে হাত দিয়ে থামিয়ে দিচ্ছে। কাছে না আসার ইশারা করে আবার নিজেই দুরে সরে যাচ্ছে। ছোটখাট যা শব্দ আছে, সব ইংরেজিতে বলার চেষ্টা করছে…

এরা দোকানে ঢোকার পরপরই তাদের পশনেস দেখে সেলসম‍্যানরা ব‍্যস্ত হয়ে পরলো তাদের খাতিরযত্ন করতে। মহিলা যেই বেসিনটাই দেখে, সেলসম‍্যান বলতেসে ম‍্যাডামের চয়েজ আছে। মহিলা যেই কমোডে হাত দেয়, সেলসম‍্যান বলতেছে, ম‍্যাডাম জিনিস চিনে…

… ম‍্যাডামও খুব খুশি ‍!

দামদর না করেই তাদের ছয় সাতটা কমোড কেনা শেষ। কিন্তু বেসিন পছন্দ করতে পারছেনা…

ভদ্রলোক একটা মিড রেঞ্জের বেসিন দেখিয়ে তার ওয়াইফকে বললেন, "এটা নাও। এটা তো ভালোই।" উত্তরে ভদ্রমহিলা বলতেসে - "কি বললে? say again? এই বেসিন? এত নরমাল বেসিন তো আমি কিনবোনা। তুমি যেটা বুঝোনা, সেটা নিয়ে কেনো কথা বলছো? চুপ থাকো। কোনো নরমাল বেসিন আমি নিবোন।"

মহিলা খ‍্যাটখ‍্যাট করতে করতে সামনে এগিয়ে যাচ্ছে। আর ভদ্রলোক চুপচাপ পেছনে এসে আমার পাশে দাঁড়ায়ে পানির কল দেখতেসে আর বিড়বিড় করে বলতেসে, "ঠিক আছে। কিনো তোমার অ‍্যাবনরমাল বেসিন। বাসায় নিয়া পুজা করো।"

লোকটার দিকে তাকিয়ে একটা কথাই মাথায় আসলো, "এ জীবন কুকুরের" !

আর সবচেয়ে বেশি খুশি মনে হলো সিড়িতে দাঁড়ানো এই ভ‍্যানগাড়িওয়ালা চাচাকে। সে একটু পর পর অন‍্যদিকে তাকিয়ে হাসতেছে। চাচা আজকে বাসায় যেয়ে নির্ঘাত তার বউকে দুইটা কেনু দিয়ে সংসারে আরেকবার প্রভাব প্রতিপত্তি জানান দেয়ার চেষ্টা চালাবে…নতুন ফ্লাটের জন‍্য বেসিন কমোড কিনতে আসলাম। একই দোকানে খুব আলট্রা পশ এক পরিবার এসেছে। এই ভদ্রমহিলার পাশ দিয়ে হাঁটা যায়না। তার সামনে পিছে ডানে বামে যখনই যেদিক দিয়ে কেউ যাবার চেষ্টা করছে, সে হাত দিয়ে থামিয়ে দিচ্ছে। কাছে না আসার ইশারা করে আবার নিজেই দুরে সরে যাচ্ছে। ছোটখাট যা শব্দ আছে, সব ইংরেজিতে বলার চেষ্টা করছে…

এরা দোকানে ঢোকার পরপরই তাদের পশনেস দেখে সেলসম‍্যানরা ব‍্যস্ত হয়ে পরলো তাদের খাতিরযত্ন করতে। মহিলা যেই বেসিনটাই দেখে, সেলসম‍্যান বলতেসে ম‍্যাডামের চয়েজ আছে। মহিলা যেই কমোডে হাত দেয়, সেলসম‍্যান বলতেছে, ম‍্যাডাম জিনিস চিনে…

… ম‍্যাডামও খুব খুশি ‍!

দামদর না করেই তাদের ছয় সাতটা কমোড কেনা শেষ। কিন্তু বেসিন পছন্দ করতে পারছেনা…

ভদ্রলোক একটা মিড রেঞ্জের বেসিন দেখিয়ে তার ওয়াইফকে বললেন, "এটা নাও। এটা তো ভালোই।" উত্তরে ভদ্রমহিলা বলতেসে - "কি বললে? say again? এই বেসিন? এত নরমাল বেসিন তো আমি কিনবোনা। তুমি যেটা বুঝোনা, সেটা নিয়ে কেনো কথা বলছো? চুপ থাকো। কোনো নরমাল বেসিন আমি নিবোন।"

মহিলা খ‍্যাটখ‍্যাট করতে করতে সামনে এগিয়ে যাচ্ছে। আর ভদ্রলোক চুপচাপ পেছনে এসে আমার পাশে দাঁড়ায়ে পানির কল দেখতেসে আর বিড়বিড় করে বলতেসে, "ঠিক আছে। কিনো তোমার অ‍্যাবনরমাল বেসিন। বাসায় নিয়া পুজা করো।"

লোকটার দিকে তাকিয়ে একটা কথাই মাথায় আসলো, "এ জীবন কুকুরের" !

আর সবচেয়ে বেশি খুশি মনে হলো সিড়িতে দাঁড়ানো এই ভ‍্যানগাড়িওয়ালা চাচাকে। সে একটু পর পর অন‍্যদিকে তাকিয়ে হাসতেছে। চাচা আজকে বাসায় যেয়ে নির্ঘাত তার বউকে দুইটা কেনু দিয়ে সংসারে আরেকবার প্রভাব প্রতিপত্তি জানান দেয়ার চেষ্টা চালাবে…

গত কয়েকদিন এ দুইজনের অনেক লাফঝাপ দেখলাম৷ একজন নাকি ছোটবেলা থেকেই বিএনপি করে৷ আরেকজনের নাকি শিরায় শিরায় বিএনপি৷ এতো চাপাব...
20/04/2026

গত কয়েকদিন এ দুইজনের অনেক লাফঝাপ দেখলাম৷ একজন নাকি ছোটবেলা থেকেই বিএনপি করে৷ আরেকজনের নাকি শিরায় শিরায় বিএনপি৷ এতো চাপাবাজি করার একটাই কারণ উনারা বিএনপির সংরক্ষিত নারী আসনের ফর্ম নিছেন যাতে সংসদে যেতে পারেন৷ কিন্তু আফচোষের বিষয় বিএনপি এদের একজনকেও সংরক্ষিত নারী আসনে জায়গা দেয় নাই৷

একেই বলে কোদাল চাটনি বেকার খাটনি

Address

Cumilla
3547

Alerts

Be the first to know and let us send you an email when Farhabi Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Cumilla.