Care&Share

Care&Share Content writer about Life&Arts.News editor&products reviewer.

Organiser of Care and Share an educational institution -Affiliate marketer,Content writer and working with fiverr,Amazon & international media as a content writer.

04/02/2026

জুলাই আনদোলনের অগ্রনায়কেরা আজ দলছুট। নীতির গৃহে আগুন। ফ্যসিসট তাড়াতে গিয়ে নিজেরাই ফ্যাসিসট হয়ে গেল।
#বাংলাদেশ

Good evening! Have a lovely day.🎇
31/01/2026

Good evening!
Have a lovely day.
🎇

30/01/2026

মানুষ বিরক্ত হয়ে গেলে-
আপনাকে বিনা দোষের দোষী বানিয়ে চলে যাবে।আর আপনি শুধু ভেবেই যাবেন আপনার দোষটা কোথায়।।🫣💔

19/01/2026

আজকের দুঃখই কালকের গল্প, আর আমরা তার নীরব পাঠক"🤢
‎দুরের কাছের অনেকেই আমাকে প্রায়ই জিগ্যেস করে আমার কি কোন দুঃখ আছে? কোন দুঃখটা আমাকে পোড়ায়? আসলে দুঃখ কার না আছে আমারও আছে - পাওয়া না পাওয়া, দেখার অদেখার,বুঝার না বুঝার,মানুষ চেনার না চেনার, আসলে কোন রং কখন ধরা দেয় তা বুঝাই দায়।তবে আমি তাদের বলি কোন দুঃখই দুঃখ না কারন আজ যেটা দুঃখ কাল সেটা অতীত। কেউ হায় হুতাশ করে কেউবা মুচকি হেসে বলে আলহামদুলিল্লাহ!
‎নষ্টালজিক জীবন জুড়ে অসংখ্য হতাশা দুঃখ ও ব্যারথতা রয়েছে।সে-ই ছেলে বেলা থেকে কোন দুঃখ আমাকে কষ্ট দিতে পারেনি,পোড়াতে পারেনি because i dont care কিন্তু ইদানীং একটা দুঃখ আমাকে ভীষণভাবে পোড়ায় তাই যখন ভাবি তখন আন মনে হেসেই উঠি এছাড়া কিইবা করার আছেঃ এটাই জীবন! রংতুলি দিয়ে আঁকা 'একটি ছবি' নয়নভরে দেখে দেখে কেটে দেওয়া - Life is beautiful ! ❤️‍🩹🎇

18/01/2026

"বিশ্বাস ব্যাপারটা সত্যিই বড় অদ্ভুত"💔

চোখে দেখা নয়, হাতে ধরা নয়, তবুও মানুষের জীবনের সবচেয়ে বড় চালিকাশক্তি এই বিশ্বাসই। মানুষ সাহস পায় বিশ্বাস থেকে, এগিয়ে যায় বিশ্বাসের ভর করে। অনেক অসম্ভব স্বপ্নও সম্ভব হয়ে ওঠে শুধু বিশ্বাস করার শক্তিতে।
আবার এই বিশ্বাসই কখনও কখনও মানুষকে ভেঙে দেয়। ভুল মানুষের ওপর, ভুল আশার ওপর কিংবা ভুল স্বপ্নের ওপর বিশ্বাস রেখে মানুষ হারায় নিজের সময়, আবেগ আর আত্মসম্মান। তবুও মানুষ বিশ্বাস করতে ছাড়ে না। কারণ বিশ্বাস না করলে জীবন থেমে যায়, সম্পর্ক ফাঁকা হয়ে পড়ে, পথ চলা অর্থহীন হয়ে ওঠে।
বিশ্বাস তাই আশীর্বাদও, অভিশাপও। কিন্তু বিশ্বাস ছাড়া জীবন কল্পনা করা যায় না। মানুষ যা কিছু পায়, বিশ্বাস করেই পায়। আর যা কিছু হারায়, তাও বিশ্বাস করেই হারায়। তবুও মানুষ বিশ্বাস করে, কারণ বিশ্বাসই মানুষকে মানুষ করে তোলে।❤️‍🩹🤫Trust is strange.
#মানুষ

16/01/2026

ক্ষমতার জন্য মূহুর্তে মূহুর্তে রং পাল্টানো হচছে নামধারী ইসলাম সমর্থিত জোটে অথচ কারো কাছেই ইসলাম নাই। কি আজব রাজনীতি! ক্ষমতার জন্য কত কি টেককার বাহার।।🫣
#বাংলাদেশ

14/01/2026

"জীবন আসলে একান্তই একা হাঁটার পথ।"🦜

জীবন এর পথ সহজ হউক আর কঠিন হউক আসলেই
একাই চলতে হয়।ভিড়ের মধ্যে থেকেও মানুষ অনেক সময় নিজের ভেতরের লড়াইগুলো একাই সামলায়।সিদ্ধান্ত নেওয়া, ব্যথা সহ্য করা,আবার নিজেকে গুছিয়ে সামনে এগিয়ে যাওয়া এই কাজগুলো শেষ পর্যন্ত নিজেরই করতে হয়।
‎এই একাকীত্ব কোনো শাস্তি নয়। বরং এখানেই মানুষ নিজেকে চিনতে শেখে, নিজের শক্তি আবিষ্কার করে।একা পথ চলতে চলতেই মানুষ বোঝে, জীবনের রং। কারণ মানুষ জন্মে একা মরন ও একা। নিজের মতো করে বাঁচার সাহসটাই জীবনের সবচেয়ে বড় অর্জন এবং তাই সবারই করা উচিত।❤️‍🩹🕊️
#মানুষ #জীবন #মরন


12/01/2026

যত্নে গড়া পোষা পাখি
‎মায়া বুঝলোনা-🦜
‎-‎আদর আর যত্নে মানুষ অনেক কিছুই গড়ে তোলে। কখনো তা স্বপ্ন, কখনো সম্পর্ক, কখনো বা একখানা পাখি। নিজের সময়, অনুভূতি আর বিশ্বাস ঢেলে আমরা ভাবি, এই বন্ধন বুঝি আজীবনের। কিন্তু সব পাখি খাঁচার ভাষা বোঝে না, সব মায়াই দায়িত্ব চিনে না।
‎যত্ন আর ভালোবাসা দিলেই সব সম্পর্ক টেকে না। কিছু মানুষ, কিছু মন, কিছু পাখি জন্মগতভাবেই মুক্তির জন্য তৈরি, মায়ার বাঁধন নাই বললেই চলে মায়ার মর্ম বুঝে না বা বুঝার ক্ষমতা ও হারিয়ে ফেলে।
‎ কিন্তু এই অভিজ্ঞতা কষ্টের, তবু সত্য। কাউকে আগলে রাখা আর কাউকে বেঁধে রাখা এক জিনিস নয়। ভালোবাসা মানে মালিকানা নয়, ভালোবাসা মানে সম্মান সহানুভূতি ও মায়া। কিন্তু এমন মায়া ছেড়েও অনেকে অনেক দূরে- শুধু কাছে থাকে থমকে থমকে জেগে উঠা কিছু দীর্ঘ শ্বাস।। ❤️‍🩹💞🕊️
‎ #মায়া_maya

11/01/2026

"মানুষের "
‎সাধারণত জাত একটাই সেটা হল মানবতা।মানুষের ধর্ম শুধু একটাই সেটা হল ভালবাসা।মানুষের ভাষা একটাই সেটা হল হৃদয়ের ভাষা।💔🤍
#মানুষ

11/01/2026

"বিশ্বাস "-
ব্যাপারটা বড়োই অদ্ভুত। মানুষ জীবনে যা কি ছু পায় বিশ্বাস করেই পায়। আার যা কিছু হারায় এই বিশ্বাস করেই হারায়। 🏵️💞 #মানুষ

Address

14 GramUpazila Road, North Sreepur
Cumilla

Alerts

Be the first to know and let us send you an email when Care&Share posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Care&Share:

Share