13/07/2026
⚠️ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি
কোটবাড়ি বিশ্বরোড ফুটওভার ব্রিজের অবস্থা
কোটবাড়ি বিশ্বরোড ফুটওভার ব্রিজের উপর একাধিক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে, যা পথচারীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বিশেষ করে রাতের বেলায় চলাচল আরও অনিরাপদ হয়ে পড়ে। অসাবধানতাবশত যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই ব্রিজটি ব্যবহার করে প্রতিদিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কোটবাড়ি এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং আশপাশের এলাকার শিক্ষার্থীরা যাতায়াত করেন।
প্রতিদিন এই ব্রিজ দিয়ে শত শত পথচারী চলাচল করেন। তাই বিষয়টিকে জননিরাপত্তার স্বার্থে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ—অনতিবিলম্বে ব্রিজটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কার ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করুন। ব্রিজটি দ্রুত সংস্কার, আধুনিকায়ন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
একটি দুর্ঘটনার অপেক্ষায় না থেকে, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানাচ্ছি।
অনুরোধ রইল, পোস্টটি বেশি বেশি শেয়ার করুন, যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ হয়।