Tadrisul Quran Institute

Tadrisul Quran Institute Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tadrisul Quran Institute, Digital creator, Cumilla.

11/02/2026

আগামীকাল ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট।
এটি আমাদের অধিকার, দায়িত্ব ও আমানত। আসুন, সকলে নির্ভয়ে ও দায়িত্বশীলভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হই। সৎ, যোগ্য, দক্ষ ও আমানতদার প্রার্থীকে বেছে নিয়ে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখি।
আপনার একটি মূল্যবান ভোটই পারে দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে। তাই বিবেক, সততা ও আল্লাহভীতির আলোকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন।
হে আল্লাহ, আমাদের সবাইকে সত্য ও ন্যায়ের পথে অটল থাকার তাওফিক দান করুন।

ফাজিল ৩য় বর্ষের পরীক্ষার রুটিন :২০২৪ ✅
09/09/2025

ফাজিল ৩য় বর্ষের পরীক্ষার রুটিন :২০২৪ ✅

আজকের বিকেল 🇧🇩🥀
06/09/2025

আজকের বিকেল 🇧🇩🥀

প্রকৃতি কখনো বিরক্ত করে না; বরং আমাদের ক্লান্ত মনকে শান্তি দেয় 🇧🇩🥀
31/08/2025

প্রকৃতি কখনো বিরক্ত করে না; বরং আমাদের ক্লান্ত মনকে শান্তি দেয় 🇧🇩🥀

Md Mostofa আজকের বিকেল 🇧🇩💞🥀
21/08/2025

Md Mostofa আজকের বিকেল 🇧🇩💞🥀

প্রকৃতি কখনো বিরক্ত করে না; বরং আমাদের ক্লান্ত মনকে শান্তি দেয়।🇧🇩🥀
20/08/2025

প্রকৃতি কখনো বিরক্ত করে না; বরং আমাদের ক্লান্ত মনকে শান্তি দেয়।🇧🇩🥀

জুমআর দিন মুসলিম উম্মাহর জন্য রয়েছে ফজিলতপূর্ণ অনেক আমল। এগুলো মধ্যে একটি আমল অনেক গুরুত্বপূর্ণ। তা হচ্ছে জুমআর দিনে ‘সু...
18/07/2025

জুমআর দিন মুসলিম উম্মাহর জন্য রয়েছে ফজিলতপূর্ণ অনেক আমল।

এগুলো মধ্যে একটি আমল অনেক গুরুত্বপূর্ণ। তা হচ্ছে জুমআর দিনে ‘সুরা কাহফ’ তেলাওয়াত করা। পবিত্র কুরআনুল কারিমের ১৫তম পারার ১৮নং সুরা এটি। যদি কেউ সম্পূর্ণ সুরাটি তেলাওয়াত করতে না পারে তবে সে যেন এ সুরার প্রথম এবং শেষ ১০ আয়াত তেলাওয়াত করে।

জুমার দিনে ‘সূরা কাহাফ’ তেলাওয়াতের ফজিলত
- যে ব্যক্তি জুমার দিন সূরা আল কাহাফ পড়বে, তার (ঈমানের) নূর এ জুমাহ হতে আগামী জুমাহ পর্যন্ত চমকাতে থাকবে। (মিশকাত ২১৭৫)।

- যে ব্যক্তি সূরা আল কাহাফ এর প্রথম দশটি আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের অনিষ্ট হতে নিরাপদ রাখা হবে। (মুসলিম) (মিশকাত)।

বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ পোস্ট ফেসবুক-ইউটিউব থেকে উপার্জন কি হালাল?ব্যবসার পরিধি অনেক বড়। বর্তমান পৃথিবীতে ...
26/06/2025

বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ পোস্ট

ফেসবুক-ইউটিউব থেকে উপার্জন কি হালাল?
ব্যবসার পরিধি অনেক বড়। বর্তমান পৃথিবীতে অনলাইনেও নানা ব্যবসা ও চাকরির সুযোগ সৃষ্টি হয়েছে। ফেসবুক-ইউটিউবকে আয়ের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন অনেকে। ফেসবুকে মার্কেটিং, পণ্য ক্রয়-বিক্রয়, মিডিয়া ম্যানেজিং কিংবা বিনিয়োগের মাধ্যমে আয়ের উপায় আছে। আবার ইউটিউবে ভিডিও আপলোডের মাধ্যমে উপার্জনের বিষয়টিও ইদানীংকালে বেশ জনপ্রিয় হয়ে ওঠেছে।

উপার্জন যে উপায়েই হোক না কেন, হালাল হওয়ার জন্য মৌলিকভাবে দুটি মূলনীতি খেয়াল রাখতে হয়। ১) ব্যবসায়িক পণ্য, উৎপাদন ও কারবার বৈধপন্থায় হতে হবে। অবৈধ পণ্যের ব্যবসা ও কারবারকে ইসলাম বৈধতা দেয় না। যেমন মদ, জুয়া, সুদ, ঘুষ, অশ্লীলতা ইত্যাদির সঙ্গে জড়িত হওয়া। বিষয়গুলোকে ইসলাম হারাম ঘোষণা করেছে। ২) ব্যবসায় কোনো ধরনের ধোঁকাবাজি, ভেজাল, মিথ্যাচার ও ফাঁক-ফোকর থাকা যাবে না। আল্লাহ বলেন, ‘তোমরা নিজেদের মধ্যে একে অন্যের অর্থ-সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না।’ (সুরা বাকারা: ১৮৮)

রাসুলুল্লাহ (স.) বলেছেন, ‘তুমি তোমার নিজের জন্য যা ভালোবাসো তা অন্যের জন্যও ভালোবাসার আগ পর্যন্ত ইমানদার হতে পারবে না।’ (সহিহ বুখারি: ১৩)

হজরত আবু হুরায়রা (রা.) বর্ণিত হাদিসে রাসুলুল্লাহ (স.) ইরশাদ করেছেন, যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়।’ (মুসান্নাফ ইবনে আবি শাইবা: ২৩১৪৭; সহিহ মুসলিম: ১৬৪; ইবনে মাজাহ: ২২২৫; সহিহ ইবনে হিব্বান: ৪৯০৫)

অতএব, যেসব ভিডিও দেখা জায়েজ নয় কিংবা যেসব কনটেন্ট বা ছবি শরিয়তের মূলনীতিবিরোধী, সেসব ভিডিও-কনটেন্ট-ছবি ইত্যাদি দেখা, প্রচার করা, লাইক করা, সেসব চ্যানেল সাবস্ক্রাইব করা কোনোটিই বৈধ নয়। তা থেকে উপার্জনও বৈধ নয়। অন্যায় কাজ নিজে করা যেমন বৈধ নয়, তেমনি সহযোগিতা করাও বৈধ নয়। তাই সহযোগিতাকারীরা গোনাহগার হবেন এবং তাদের উপার্জিত অর্থও হালাল হবে না। আল্লাহ তাআলা বলেন, সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য করো। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।’ (সুরা মায়েদা: ২)

আর যদি নাজায়েজ কনটেন্ট বা ভিডিও না হয়, তাহলে লাইক-কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ভিডিও আপলোড, ছবি-কনটেন্ট আপলোড করে উপার্জন করা জায়েজ আছে। আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদাররা! তোমরা একে অপরের মাল অন্যায়ভাবে গ্রাস (আত্মসাৎ) করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ।’ (সুরা নিসা: ২৯)

ব্যবসা করে ভোক্তা কিংবা গ্রাহকের কাছ থেকে শুধু অর্থ উপার্জন হচ্ছে তা নয়; বরং পণ্যের আদান-প্রদানে পরস্পরের সেবা হচ্ছে। তাই শুধু নিজের স্বা

আলহামদুলিল্লাহ!দীর্ঘ এক মাস যাবত কঠোর পরিশ্রম, নিরলস প্রচেষ্টা এবং দীর্ঘ সময়ের প্রস্তুতি পেরেশানির অবসান ঘটলো পরীক্ষা শ...
25/06/2025

আলহামদুলিল্লাহ!
দীর্ঘ এক মাস যাবত কঠোর পরিশ্রম, নিরলস প্রচেষ্টা এবং দীর্ঘ সময়ের প্রস্তুতি পেরেশানির অবসান ঘটলো

পরীক্ষা শেষ ভার্সিটি লম্বা ছুটি প্রায় সাড়ে ৩ মাস। তবে নেই অনেকের মতো মাতৃভূমিতে ফেরার আনন্দ।

পরীক্ষা শেষে বন্ধুদের সাথে কিছু উচ্ছ্বাসিত মুহূর্তে। আল্লাহ সবাইকে সফলতার সাথে উত্তীর্ণ করুন। (আমিন)
Faculty of Sharia and Law Al-Azhar University

জুমার দিন আসরের পরের বিশেষ আমলরাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দিন সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং...
20/06/2025

জুমার দিন আসরের পরের বিশেষ আমল

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, দিন সমূহের মধ্যে জুমার দিন শ্রেষ্ঠ এবং তা আল্লাহর কাছে অধিক সম্মানিত।’ (ইবনে মাজাহ: ১০৮৪) তাই ইসলামে জুম্মার দিন একটি মর্যাদাপূর্ণ দিন। এ দিন আসরের পরে দোয়া কবুল হয়। এটি মুমিন মুসলমানের জন্য মর্যাদাপূর্ণ

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tadrisul Quran Institute posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share