First Pages

First Pages Alhamdulillah For Everything

21/08/2026
27/07/2026

কিছু মানুষ রাত ১২টার আগেই বিছানায় যায়। বাইরে থেকে দেখলে মনে হয় তারা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। অথচ বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।

বালিশে মাথা রাখার পর শুরু হয় এক নীরব যুদ্ধ। রাত ৩টা, কখনো ৪টা—তবুও ঘুম আসে না। মোবাইল হাতে নেয়, আবার রেখে দেয়। চোখ বন্ধ করে, কিন্তু মস্তিষ্ক বন্ধ হয় না। একটার পর একটা চিন্তা, অপমান, ব্যর্থতা, দায়িত্ব, ভবিষ্যতের অনিশ্চয়তা—সব একসাথে এসে বুকের ওপর পাথরের মতো চেপে বসে।

যারা ওভারথিংকিংয়ের যন্ত্রণা ভোগ করে, তারা জানে—ঘুম না আসার কষ্ট শুধু ঘুম না আসা নয়; এটা ধীরে ধীরে মানুষকে ভেতর থেকে ভেঙে দেওয়ার এক নীরব প্রক্রিয়া।

সকালে মানুষ শুধু চোখের নিচের কালো দাগ দেখে। কিন্তু সেই কালো দাগের পেছনে কত শত নির্ঘুম রাত, কত চাপা কান্না, কত অপ্রকাশিত কষ্ট, কত ভাঙা স্বপ্ন আর কত নীরব যুদ্ধ লুকিয়ে আছে—সেটা কেউ দেখে না, জানতে চায় না।

পৃথিবী আপনার হাসি দেখে বিচার করে, কিন্তু আপনার নির্ঘুম রাতগুলোর সাক্ষী থাকে শুধু অন্ধকার, বালিশ আর মহান আল্লাহ।

তাই কাউকে দেখে সহজে বলবেন না, “এত ক্লান্ত কেন?” কারণ অনেক মানুষ দিনের পর দিন ঘুমের নয়, শান্তির অভাবে বেঁচে আছে।

আল্লাহ আমাদের অন্তরে প্রশান্তি, মনে স্বস্তি এবং চোখে শান্তির ঘুম দান করুন। আমীন। 🖤

দাফন করাটা জরুরী, মাটি কি শুকনো নাকি ভেজা এটা দেখার বিষয় না, মানুষ নামের লাশটা এখন বোঝা হয়ে গেছে- যত দ্রুত সম্ভব লাশ ন...
13/07/2026

দাফন করাটা জরুরী, মাটি কি শুকনো নাকি ভেজা এটা দেখার বিষয় না, মানুষ নামের লাশটা এখন বোঝা হয়ে গেছে- যত দ্রুত সম্ভব লাশ নামের মানুষটাকে কবরস্থ করতেই হবে।

লাশ হওয়ার আগেই আপনি আপনার রবকে রাজি রাখুন!

দুনিয়ার মানুষকে রাজি রাখাতে কোন সফলতা নাই! এরা দিনশেষে আপনাকে দ্রুত কবরস্থ করার প্রতিযোগিতায় লিপ্ত হবে।
প্রকৃত সফলতা মহান আল্লাহ তায়ালাকে রাজি রাখার মধ্যেই।
এই কথাটা যত দ্রুত সময়ের মধ্যে বুঝতে পারবো ; ততই কল্যাণ আমার / আপনার জন্য ।

অতএব প্রতিটি কাজে এবং কথায় আপনার রবকে স্বরণ করুন, তার প্রদর্শিত পথেই চলুন। কবরকে স্বরণে বরণে রাখুন -

01/04/2026

একটা দোয়া পড়বেন আপনি ১০ লক্ষ নেকি পাবেন ইনশাআল্লাহ!

31/03/2026

আল্লাহ রাতের শেষভাগে তোমায় ডাকেন!

10/03/2026

দুনিয়া মুমিনদের কিছুই না!

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when First Pages posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share