21/08/2026
゚ Md Nurul Islam Mokul
ইসলাম ধর্মে কিয়ামত বা মহাপ্রলয় এক অনিবার্য সত্য। পবিত্র কুরআন ও হাদিসে কিয়ামতের ভয়াবহতা, নির্দিষ্ট সময় গোপন থাকা এবং এর বিভিন্ন আলামতের কথা স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে।কিয়ামত সম্পর্কিত কুরআনুল কারীমের আয়াতসময় কেবল আল্লাহর জানা:"তারা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, 'তা কখন ঘটবে?' বলুন, এ সম্পর্কে জ্ঞান শুধু আমার রবের কাছেই রয়েছে। তিনিই যথাসময়ে তা প্রকাশ করবেন। আকাশমণ্ডলী ও পৃথিবীতে তা অত্যন্ত মারাত্মক এক বিষয় হবে। তা তোমাদের কাছে হঠাৎ করেই চলে আসবে..." (সূরা আল-আরাফ, আয়াত: ১৮৭)কিয়ামতের ভয়াবহতা:"যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পাহাড়গুলো হবে ধুনিত রঙিন পশমের মতো।" (সূরা আল-কারিআহ, আয়াত: ৪-৫)হিসাব-নিকাশ:"অতঃপর কেউ অণুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অণুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে।" (সূরা আজ-যিলযাল, আয়াত: ৭-৮)কিয়ামত ও এর আলামত সম্পর্কিত হাদিসহঠাৎ উপস্থিতি:হযরত আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, "এমনভাবে কিয়ামত এসে যাবে যখন দুই ব্যক্তি কাপড়ের লেনদেন করবে, কিন্তু তা কেনা বা ভাঁজ করার সুযোগও পাবে না। আবার এমন ব্যক্তি কিয়ামত দেখবে যে তার উটের দুধ দোহন করে নিয়ে যাচ্ছে কিন্তু তা পান করার সুযোগ পাবে না।" (সহিহ বুখারি)কিয়ামতের ছোট আলামত:রাসূলুল্লাহ (সাঃ) ইরশাদ করেছেন, "যখন নগ্নপদ, নগ্নদেহ ও দরিদ্র ছাগলের রাখালরা বড় বড় অট্টালিকা তৈরি করে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে, তখন এটি কিয়ামতের অন্যতম আলামত।" (সহিহ মুসলিম)ঈমান রক্ষা করা কঠিন হবে:নবীজি (সাঃ) বলেছেন, "এমন এক যুগ আসবে যখন মানুষের পক্ষে দ্বীন বা ধর্ম রক্ষা করে চলা জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন হয়ে পড়বে।" (তিরমিজি)