Upgrade Entertainment

Upgrade Entertainment Nothing is impossible if Almighty Allah is with us☝️ ❤❤️

10/11/2024

আগামীকাল কাকরাইল ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধরাজধানীর কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা ম...
01/11/2024

আগামীকাল কাকরাইল ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

রাজধানীর কাকরাইল ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। শুক্রবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামীকাল শনিবার দুপুর ২টায় রাজধানীর কাকরাইলে মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি। চেয়ারম্যান ও মহাসচিবসহ দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ওই সমাবেশে ডেকেছে জাতীয় পার্টি। একই দিন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণপ্রতিরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা। এ অবস্থায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এমন সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি।

ইসকনের ১৯ জনের বিরুদ্ধে মামলা করে বহিষ্কার হলেন বিএনপি নেতা সংগঠনকে না জানিয়ে ইসকন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চি...
01/11/2024

ইসকনের ১৯ জনের বিরুদ্ধে মামলা করে বহিষ্কার হলেন বিএনপি নেতা

সংগঠনকে না জানিয়ে ইসকন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা করায় বিএনপি নেতা ফিরোজ খানকে বহিষ্কার করা হয়েছে। তিনি নগরের ৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। আজ এক চিঠির মাধ্যমে তাকে বহিষ্কার করেন চট্টগ্রামের চান্দগাঁও থানার সভাপতি মোহাম্মদ আজম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়া।

চিঠিতে উল্লেখ করা হয়, দলের নীতি ও আদর্শের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ঢাবিতে প্রথম আলো-ডেইলি স্টার পত্রিকা পোড়ালেন শিক্ষার্থীরা, বয়কটের ডাক‘সম্প্রতি চট্টগ্রামে সংখ্যালঘু ইস্যুতে উসকানিমূলক স...
01/11/2024

ঢাবিতে প্রথম আলো-ডেইলি স্টার পত্রিকা পোড়ালেন শিক্ষার্থীরা, বয়কটের ডাক

‘সম্প্রতি চট্টগ্রামে সংখ্যালঘু ইস্যুতে উসকানিমূলক সংবাদ প্রকাশ ও জুলাই অভ্যুত্থানে গণহত্যার সাফাই গেয়ে কলাম প্রকাশ’ করেছে দাবি করে প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এসময় তারা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পত্রিকা দুটি বয়কটের ডাক দেন।

এছাড়াও শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই পত্রিকা দুটি এদেশে আওয়ামী শাসকগোষ্ঠী এবং প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দাসংস্থার হীন উদ্দেশ্যকে অত্যন্ত নগ্নভাবে সমর্থন করে চলেছে। তারা আরো বলেন, তারা প্রতিনিয়তই পতিত ফ্যাসিবাদ এবং বিভিন্ন ইস্যুতে প্রতিবেশী রাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রেসক্রিপশনে উসকানিমূলক সংবাদ পরিবেশন করেই যাচ্ছে।

গা ঢাকা দিয়েছে বিতর্কিত সেই ম্যাজিস্ট্রেট ঊর্মিবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান ...
09/10/2024

গা ঢাকা দিয়েছে বিতর্কিত সেই ম্যাজিস্ট্রেট ঊর্মি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়া লালমনিরহাট জেলা প্রশাসনের বিতর্কিত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি গা ঢাকা দিয়েছেন। সাবেক কর্মস্থলসহ ময়মনসিংহে পরিবারের কাছে খোঁজ নিয়েও কোথাও তার অবস্থান জানা যাচ্ছে না। আজ দিনভর খোঁজ করেও তাপসী তাবাসসুম ঊর্মির কোনো অবস্থান জানা যায়নি।

+ তার বিরুদ্ধে আজ মানহানির মামলা করা হয়েছে এবং সেই মামলাটি গ্রহণ করেছে আদালত। একই সঙ্গে তাকে ২৮ নভেম্বর আদালতে হাজির হতে সমন জারি করা হয়েছে।

08/10/2024

ইরানের কয়েক ডজন ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলি বসতি ও ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আঘাত করেছে। অপরদিকে দ্বিতীয় ধাপে আরো ইরানি মিসাইল নিক্ষেপ শুরু হয়ে গিয়েছে।
ইরানি গণমাধ্যম বলছে ৮০ শতাংশ রকেট তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে
ইসরাইলের গণমাধ্যম বলছে, ইরান ২০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

08/10/2024

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের ফিলিস্তিনিরা ইসরায়েলে মিসাইল আক্রমণকে তাকবির দিয়ে উদযাপন করছে।

কুমিল্লা সীমান্তে যুবককে হত্যা করে মরদেহ নিয়ে গেছে বিএসএফকুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী...
08/10/2024

কুমিল্লা সীমান্তে যুবককে হত্যা করে মরদেহ নিয়ে গেছে বিএসএফ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে কামাল হোসেন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। পরে তাঁর মরদেহ নিয়ে গেছেন বিএসএফ সদস্যরা। গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের পাহাড়পুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কামালের বড় ভাই হিরন মিয়া বলেন, সোমবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের যশপুর বিজিবি ক্যাম্পসংলগ্ন পাহাড়পুর সীমান্তে কামাল হোসেনকে ভারতের বিএসএফ সদস্যরা গুলি করে হত্যা করেন। পরে বিএসএফ একটি অ্যাম্বুলেন্সে কামালের মৃতদেহ তুলে নিয়ে যায়। কামাল মাদক বা চোরাকারবারের সঙ্গে জড়িত নন। তিনি পিঁপড়ার বাসা ভেঙে পিঁপড়ার ডিম বিক্রি করতেন। এতে যা আয় হতো, তা দিয়ে সংসার চলত তাঁর।

দেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহাল করার দাবিবাংলাদেশের পাসপোর্টে পুনরায় ‘এক্সেপ্ট ইসরাইল’ (ইসরাইল বাদে) শব্দ দু...
08/10/2024

দেশের পাসপোর্টে ‘এক্সেপ্ট ইসরাইল’ পুনর্বহাল করার দাবি

বাংলাদেশের পাসপোর্টে পুনরায় ‘এক্সেপ্ট ইসরাইল’ (ইসরাইল বাদে) শব্দ দুটি পুনর্বহাল করার দাবি জানিয়েছে ইন্তিফাদা ফাউন্ডেশন। একইসঙ্গে বর্তমানে বাংলাদেশের সঙ্গে ইসরাইলের সম্পর্ক কোন পর্যায়ে আছে সেটিও বের করার দাবি জানিয়েছেন তারা। আজ সংগঠনটি জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘বাংলাদেশে জায়নবাদী আগ্রাসন : আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। এসময় বক্তারা এই দাবি তুলে ধরেন। আয়োজকরা বলেন, বাংলাদেশে জায়নবাদী আগ্রাসনের প্রভাবেই হাসিনা সরকার পাসপোর্ট থেকে ‘এক্সেপ্ট ইসরাইল’ (ইসরাইল বাদে) শব্দ দুটি বাদ দিয়েছিল।

08/10/2024

জর্ডানে স্থানীয় সূত্রের বরাতে: ইসরায়েলের দিকে ছোড়া ইরানি মিসাইলগুলো আটকাতে জর্ডান সরকার আমেরিকান বাহিনীদের অনুমতি দেয়। এই মিসাইলগুলি জর্ডানের বেশ কয়েকটি বেসামরিক এলাকায় আটকানো হয়, যার ফলে একাধিক ব্যক্তি আহত হয়েছে।

08/10/2024

জর্ডানের এই অসহায় নাগরিক এইভাবে নিহত হয় ইরানি একটি মিসাইলের ধ্বংসাবশেষ তার মাথায় পড়ে। মিসাইলটি বেসামরিক এলাকায় জর্ডানের বাহিনী দ্বারা ভূপাতিত করা হয় যার ফলেই এই ঘটনা ঘটে।

পাকিস্তানে বিস্ফোরণে তিন চীনা নাগরিক নিহতপাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা...
08/10/2024

পাকিস্তানে বিস্ফোরণে তিন চীনা নাগরিক নিহত

পাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার রাত ১১টার দিকে এই বিস্ফোরণে কমপক্ষে তিনজন বিদেশি নাগরিক নিহত হয়েছেন।

তারা চীনা নাগরিক বলে জানা গেছে। এছাড়া এ ঘটনায় আরও ১৭ জন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে কোনো বিদেশি নাগরিক রয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। আহতদের জিন্নাহ হাসপাতালে পাঠানো হয়েছে।

Address

Cumilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when Upgrade Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share