11/05/2026
চিওড়া ইউনিয়নের তেলীগ্রামের ভূমিধস্যু সাইফুল ইসলামের অত্যাচারে অতিষ্ঠ এলাকার মানুষ
নিজস্ব প্রতিবেদকঃ
চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের তেলিগ্রামের সাইফুল ইসলাম নামের এই ভূমিধস্যু দীর্ঘদিন যাবৎ তার দাদার সম্পত্তি একাই ভোগ করে যাচ্ছেন নিজেই।
বাকি তার ৩ চাচাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে রেখেছে দীর্ঘদিন, তার চাচাতো ভাইয়েরা সম্পত্তি দাবী করলে তাদের বিরুদ্ধে মামলার পরে মামলা পুলিশি হয়রানি সহ, প্রাণনাশের হুমকি ধমকি দিয়ে যাচ্ছেন এই ভূমিধস্যু সাইফুল।
তেলিগ্রাম মসজিদের যায়গাও তার নামে করার দাবীও উঠেছে তার বিরুদ্ধে, এবং সামাজিকভাবে মিমাংসা করতে এলাকাবাসী কয়েকবার বলার পরেও সে সমাজ এলাকাবাসীকে মানতে নারাজ।
সকল অপকর্ম এলাকার মানুষ জেনে যাওয়ায় নিজের অপরাধ ঢাকতে,তার চাচাতো ভাই সাদ্দাম হোসেনের মুরগীর খামার নিয়ে চৌদ্দগ্রাম ট্রিবিউন নামের একটি ফেসবুক পেজ থেকে একটি প্রতিবেদন তৈরি করে।
এইসব ভূমিধস্যু থেকে এলাকার মানুষ বাচতে চায়,
উর্ধতন কর্মকর্তা ও প্রশাসনের নিকট জোর দাবী জানাচ্ছে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার।