Dacope News

Dacope News Dacope News দাকোপের মানুষের কথা বলে....
সত্য প্রকাশে অবিরাম পথ চলা দাকোপ নিউজের।

15/07/2026

অসাধারণ জয়...আর্জেটিনা বিশ্বকাপের ফাইনালে... মেসির উদযাপন দেখুন...

12/07/2026

সরাসরি আর্জেটিনার ১ম গোল....মেসির কর্ণার থেকে ১০ মিনিটেই ১-০তে এগিয়ে..

শুরুতেই ১ গোলে এগিয়ে আর্জেটিনাMac Allister gives Argentina an early lead! 👊🇦🇷
12/07/2026

শুরুতেই ১ গোলে এগিয়ে আর্জেটিনা

Mac Allister gives Argentina an early lead! 👊🇦🇷

লিওনেল মেসিকে তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার বলা চলে । তার করা রেকর্ড তাকে এই বিশেষণে ভূষিত করতে সাহায্য করেছে । ফ...
09/07/2026

লিওনেল মেসিকে তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা ফুটবলার বলা চলে । তার করা রেকর্ড তাকে এই বিশেষণে ভূষিত করতে সাহায্য করেছে । ফুটবলের যাবতীয় প্রায় সকল রেকর্ড তার দখলে । কিন্ত তিনিই আবার ফুটবল বিশ্বকাপের ইতিহাসে লজ্জাজনক এক রেকর্ড করে বসে আছেন ! বিশ্বকাপে সবচয়ে বেশি পেনাল্টি মেরে সবচেয়ে বেশি 'পেনাল্টি মিস' করেছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি । আজ পর্যন্ত তিনি ৬টি বিশ্বকাপ খেলে ৩১টি ম্যাচে মোট ৮টি পেনাল্টিতে মাত্র ৪টি গোল করেছেন । যদিও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সাথে যৌথভাবে সর্বোচ্চ ৬টি বিশ্বকাপ খেলার অনন্য কীর্তি তিনি এই বিশ্বকাপে করেছেন । সেই সাথে বিশ্বকাপে সর্বোচ্চ ৩১টি ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড একমাত্র তার দখলে । এমনকি বিশ্বকাপে সর্বোচ্চ ২১টি গোলও এসেছে তার কাছ থেকে । এছাড়াও বিশ্বকাপে সর্বোচ্চ ৯টি 'এসিস্ট'ও তিনি করেছেন । আবার বিশ্বকাপে সর্বোচ্চ ২টি 'গোল্ডেন বল' তার ছাড়া আর কারও নেই । তার বিশ্ব রেকর্ড আরেকটি আছে, বিশ্বকাপে ফ্রি কিক থেকে তিনি সর্বোচ্চ ২টি গোল করেছেন যৌথভাবে ডেভিড বেকহ্যাম, রিভেলিনো এবং বের্নার্ড জেনগিনির সাথে । যাই হোক, এত এত বিশ্ব রেকর্ডের মাঝে তার আক্ষেপ এই পেনাল্টি নিয়ে । নিঃসন্দেহে তাকে 'পেনাল্টি মিসের রাজা' বলা যায় । প্রথমেই বলেছি, তিনি যে ৮টি পেনাল্টি মেরেছেন সেটাও বিশ্বকাপে সর্বোচ্চ । সেদিক থেকে দেখতে গেলে ইংল্যান্ডের হ্যারি কেনকে 'পেনাল্টির রাজা' বলা যাবে । তিনি বিশ্বকাপে ৭টি পেনাল্টি থেকে ৬টি গোল করেছেন । বিশ্বকাপে পেনাল্টি থেকে সর্বোচ্চ করার এটা বিশ্ব রেকর্ড । মেসি তার ৮টি পেনাল্টির মধ্যে আবার ২টি পেয়েছেন ২০২৬ সালের এই চলতি বিশ্বকাপে আর একটিতেও তিনি গোল করতে পারেন নি । এটাও একটা বিশ্ব রেকর্ড । বিশ্বকাপের ইতিহাসে আর কোন খেলোয়াড় একক বিশ্বকাপে কখনও ২টি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন নি । এখানেও মেসি সবার আগে !

আইসল্যান্ডের বিপক্ষে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে মেসি প্রথম পেনাল্টি মেরে গোল করতে ব্যর্থ হন । এরপর ২০২২ সালের কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবের বিপক্ষে তিনি দ্বিতীয় পেনাল্টি থেকে প্রথম গোল করেন । কিন্ত একই বিশ্বকাপের গ্রুপ পর্বের আরেক ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে তৃতীয় পেনাল্টি থেকে গোল করতে পারেন নি । তবে সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে চতুর্থ পেনাল্টি থেকে দ্বিতীয় গোল আদায় করেন । তারপর সেই বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে পঞ্চম পেনাল্টি থেকে তৃতীয় গোল করে দলকে ফাইনালে তুলতে সাহায্য করেন । এরপর একই বিশ্বকাপের ফাইনালেও ফ্রান্সের বিপক্ষে ষষ্ঠ পেনাল্টিতে চতুর্থ গোল করেন তিনি । কিন্ত ২০২৬ সালের মেক্সিকো-যুক্তরাষ্ট্র-কানাডা বিশ্বকাপে তিনি গ্রুপ পর্বের ম্যাচে সপ্তম পেনাল্টিতে এবং রাউন্ড অব ১৬-এর ম্যাচে মিশরের সাথে শেষ পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হয়ে হতাশ হয়ে পড়েন ।

লিও নিজেকে এমন উচ্চতায় নিয়ে গেছেন- যেখানে তিনি সফল হলেও বিশ্ব রেকর্ড আবার ব্যর্থ হলেও বিশ্ব রেকর্ড । আমি ব্যক্তিগত ভাবে ভাগ্যবান যে, এই মহান মানুষটির ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পেরেছি । যদিও বিশ্বকাপ আর কোপা আমেরিকার ম্যাচগুলো ছাড়া তার ক্লাব ক্যারিয়ারের খুব খুব কম ম্যাচ দেখেছি ।

লেখা: Pushker Gharami

08/07/2026

দাকোপের বিদ্যুৎতের সমস্যা সমাধানে সংসদে বক্তব্য রাখছেন মাননীয় সংসদ সদস্য খুলনা- ১ আসন (দাকোপ বটিয়াঘাটা) জনাব আলহাজ্ব আমির এজাজ খান।

ব্রাজিলের চমৎকার একটা বিশ্ব রেকর্ড আছে ফুটবল ব্রাজিলের চমৎকার একটা বিশ্ব রেকর্ড আছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে । সেটা হল, ...
08/07/2026

ব্রাজিলের চমৎকার একটা বিশ্ব রেকর্ড আছে ফুটবল

ব্রাজিলের চমৎকার একটা বিশ্ব রেকর্ড আছে ফুটবল বিশ্বকাপের ইতিহাসে । সেটা হল, বিশ্বকাপের প্রতিটি আসরে দলটি খেলেছে । যেটা আর কোন দেশ করতে পারে নি । সেই ১৯৩০ থেকে বর্তমান ২০২৬- সব আসরেই ব্রাজিল ছিল । এর মধ্যে ১৯৩০ সালের উরুগুয়ে বিশ্বকাপে ষষ্ঠ স্থান, ১৯৩৪ সালের ইতালি বিশ্বকাপে চতুর্দশ স্থান, ১৯৩৮ সালের ফ্রান্স বিশ্বকাপে তৃতীয় স্থান, ১৯৫০ সালের বিশ্বকাপে স্বাগতিক হিসেবে রানার্স-আপ, ১৯৫৮ সালের সুইডেন বিশ্বকাপে চ্যাম্পিয়ন, ১৯৬২ সালের চিলি বিশ্বকাপে চ্যাম্পিয়ন, ১৯৬৬ সালের ইংল্যান্ড বিশ্বকাপে একাদশ স্থান, ১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপে চ্যাম্পিয়ন, ১৯৭৪ সালের পশ্চিম জার্মানি বিশ্বকাপে চতুর্থ স্থান, ১৯৭৮ সালের আর্জেন্টিনা বিশ্বকাপে তৃতীয় স্থান, ১৯৮২ সালের স্পেন বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ১৯৯০ ইতালি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে চ্যাম্পিয়ন, ১৯৯৮ সালের ফ্রান্স বিশ্বকাপে রানার্স-আপ, ২০০২ সালের দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপে চ্যাম্পিয়ন, ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০১৪ সালের বিশ্বকাপে স্বাগতিক হিসেবে চতুর্থ স্থান, ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, ২০২২ সালের কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল এবং ২০২৬ সালের কানাডা-মেক্সিকো-যুক্তরাষ্ট্র বিশ্বকাপে একাদশ স্থান জানান দেয়- দলটি ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল দল । সর্বোচ্চ পাঁচবার চ্যাম্পিয়ন এবং দুইবার রানার্স-আপ হওয়া চাট্টিখানি কথা নয় । আবার এমনটাও শোনা যায়, ৯৮ বিশ্বকাপের ফাইনাল ম্যাচটা টাকা খেয়ে ফ্রান্সকে ছেড়ে দিয়েছিলেন ব্রাজিলের ফুটবলাররা । এমনটা না হলে দলটির সেই বহু আকাঙ্খিত 'হেক্সা' এতদিনে সম্পূর্ণ হয়ে যেত ।

১৯৩০ সালের বিশ্বকাপ ছিল আমন্ত্রণমূলক । কিন্ত এরপর ১৯৩৪ সাল থেকে প্রতিটি আসরে অংশগ্রহণ করতে দলগুলোকে বাছাইপর্ব খেলতে হয়েছে আর এতে ব্রাজিল কখনও ব্যর্থ হয় নি । এই বিশ্ব রেকর্ড ব্রাজিল আর জার্মানি ছাড়া আর কারও নেই । জার্মানিও কখনও বাছাইপর্ব থেকে বাদ পড়ে নি । তবে আর্থিক সংকট এবং ফিফার আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে জার্মানি ১৯৩০ এবং ১৯৫০ বিশ্বকাপে অংশ নেয় নি । এমনটা না হলে জার্মানির নামও আজ ব্রাজিলের সাথে ইতিহাসের পাতায় জ্বলজ্বল করত ।
প্রথম বিশ্বকাপের আগে থেকেই লাতিন আমেরিকায় উরুগুয়ে, আর্জেন্টিনা এবং ব্রাজিল সবচেয়ে ভালো দল ছিল । ইউরোপের দলগুলোর পরস্পরের মধ্যে এত কঠিন প্রতিপক্ষ ছিল না লাতিন আমেরিকায় । যার ফলে ব্রাজিলকে কখনও বিশ্বকাপ থেকে বাদ পড়ার কথা ভাবতে হয় নি । তবে অনেক দল আবার সমুদ্রযাত্রার ক্লান্তি, অর্থনৈতিক মন্দা বা রাজনৈতিক কারণে বিশ্বকাপ বর্জন করেছিল । কিন্ত একমাত্র জার্মানি আর ব্রাজিল বাদে তারাও আবার কোন না কোন আসরে বাছাইপর্ব পার হতে পারে নি । ফলে ব্রাজিল একমাত্র দল হিসেবে সব বাধা পার করে বিশ্বকাপের প্রতিটি আসরে অংশগ্রহণ করার এক অনন্য নজির সৃষ্টি করেছে । এখানেই ব্রাজিল অনন্য, সবার সেরা । এই রেকর্ড একমাত্র ব্রাজিল ছাড়া আর কারও পক্ষে ভাঙা সম্ভব নয় ।

লেখা: Pushker Gharami

অভিনন্দন আর্জেন্টিনা দল-কে..
08/07/2026

অভিনন্দন আর্জেন্টিনা দল-কে..

08/07/2026

আর্জেন্টিনার জয়ের পর মেসির আবেগঘণ মুহুর্তে....

05/07/2026

ব্রাজিলকে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নরওয়ে

05/07/2026

এই ফুটবল বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়, কোয়াটার ফাইনালে নরওয়ে

Address

Dacope
9272

Alerts

Be the first to know and let us send you an email when Dacope News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share