Robin Collection

Robin Collection All free tipes,jokes,wallpaper,love story etc.

05/10/2025

গাজীপুর কুটির শিল্প ও বানিজ্য মেলা -২০২৫ ゚

03/10/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

যাদের জাতীয় পরিচয়পত্রে "সাময়িক জাতীয় পরিচয়পত্র" এবং মেয়াদ উল্লেখ আছে তাদের জন্য:  #আর্কাইভ_থেকে
03/10/2025

যাদের জাতীয় পরিচয়পত্রে "সাময়িক জাতীয় পরিচয়পত্র" এবং মেয়াদ উল্লেখ আছে তাদের জন্য:

#আর্কাইভ_থেকে

10/09/2025

বিএমটিএফ আর্মি ফার্মা (বালুর মাঠে) আগামী ১২ই সেপ্টেম্বর শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা-২০২৫
゚ ゚ Beauty Of Gazipur

রান্না করার সময় চুলার আশে পাশে বাচ্চাদের আসতে দিবেন না। পানি বা দুধ গরম করলে বাচ্চাদের দূরে রাখবেন।নয়তো অনাকাঙ্ক্ষিত ঘটন...
28/08/2025

রান্না করার সময় চুলার আশে পাশে বাচ্চাদের আসতে দিবেন না।

পানি বা দুধ গরম করলে বাচ্চাদের দূরে রাখবেন।নয়তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

বাচ্চাদের যত রকম বার্ন ইঞ্জুরি আসে বেশির ভাগ মা রান্না ঘরে রান্না করার সময় বাচ্চাকে রান্না ঘরে নিয়ে যাওয়ার কারনে হয়।

যদি কখনো পোড়ে যায় তাহলে আক্রান্ত স্থানে কিছু লাগাবেন না শুধু নরমাল কলের পানি দিবেন।

বরফ বা ঠান্ডা পানি দিবেন না তাহলে আরো বেশি ক্ষতি হবে।
ফার্মেসীতে না নিয়ে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাবেন।

- Collected

মোবাইল সিম কার্ড সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি
21/08/2025

মোবাইল সিম কার্ড সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি

টাইফয়েড জ্বর (Typhoid Fever) একটি প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রামক রোগ এবং এই রোগে আক্রান্ত হয়ে অনেকেই অকালে মৃত্যুবরণ কর...
21/08/2025

টাইফয়েড জ্বর (Typhoid Fever) একটি প্রতিরোধযোগ্য মারাত্মক সংক্রামক রোগ এবং এই রোগে আক্রান্ত হয়ে অনেকেই অকালে মৃত্যুবরণ করেন। দূষিত পানি বা খাবার খাওয়ার মাধ্যমে এই রোগের বিস্তার ঘটে এবং পরবর্তী সংক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কিন্তু ১ ডোজ টিকা নিয়ে টাইফয়েড জ্বর প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশ সরকার আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু করতে যাচ্ছে।

আপনার শিশুর টিকা প্রাপ্তি নিশ্চিত করতে ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করুন 👉 https://vaxepi.gov.bd/

❤️ কিছু পদক্ষেপের তালিকা দেওয়া হলো আপনার শিশুকে শিক্ষা দিতে পারেনঃ১. আপনার শিশুকে কারো কোলে বসতে দিবেন না।২. সন্তানের বয়...
21/08/2025

❤️ কিছু পদক্ষেপের তালিকা দেওয়া হলো আপনার শিশুকে শিক্ষা দিতে পারেনঃ

১. আপনার শিশুকে কারো কোলে বসতে দিবেন না।

২. সন্তানের বয়স দু’বছরের বেশী হলেই তার সামনে আর আপনি কাপড়চোপড় পাল্টাবেন না।

৩. প্রাপ্ত বয়স্ক কেউ আপনার শিশুকে উদ্দেশ্য করে বলছে: ‘আমার বৌ’, ‘আমার স্বামী’- এটা অ্যালাউ করবেন না।

৪. আপনার শিশু যখন বলছে সে খেলতে যাচ্ছে, কোন্ ধরণের খেলা সে খেলছে,কি খেলছে,কার সাথে খেলছে সেদিকে লক্ষ্য রাখুন, উঠতি বয়সি বাচ্চাদের মধ্যে অ্যাবিউজিং প্রবণতা পাওয়া যাচ্ছে।

৫. স্বাচ্ছন্দবোধ করছে না এমন কারো সাথে কোথাও যেতে আপনার শিশুকে জোরাজুরি করবেন না। পাশাপাশি লক্ষ্য রাখুন, আপনার শিশু বিশেষ কোন প্রাপ্ত বয়স্কের ভক্ত হয়ে উঠেছে কিনা।

৬. দারুণ প্রাণচ্ছল কোন শিশু হঠাৎ নির্জিব হয়ে গেলে, তাকে প্রশ্ন করুণ। তার মনের অবস্থাটা পড়তে চেষ্টা করুণ।

৭. বয়:সন্ধি পেরোচ্ছে এমন বাচ্চাকে যৌনমূল্যবোধ সম্পর্কে শিক্ষা দিন। আপনি যদি এ কাজ না করেন, তবে সমাজ তাকে ভুল টা শিখিয়ে দেবে।

৮. কোন ছবি, কার্টুন ইত্যাদি বাচ্চাদের জন্য আনলে আগে তা নিজে দেখুন। কোন বই সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই তা কোমলমতি সন্তানের হাতে দিন।

৯. আপনি নিশ্চিত হন যে আপনি প্যারেন্টাল কন্ট্রোল অপশন অ্যাক্টিভেট করে রেখেছেন কেবল নেটওয়ার্কে, বিশেষ করে সেই সমস্ত নেটওয়ার্কে যেখানে আপনার শিশু প্রায়শই ভিজিট করে।

১০. তিন বছর বয়স হয়েছে এমন সন্তানকে তাদের ব্যক্তিগত গোপন স্থানসমূহ কিভাবে পরিস্কারপরিচ্ছন্ন রাখতে হয় তা শেখান। সতর্ক করে দিন যেন সেসব এলাকা কেউ স্পর্শ করতে না পারে- নিষিদ্ধদের মধ্যে আপনিও আছেন সন্তানের বাবাও আছে। (মনে রাখবেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম এ্যান্ড উইথ ইউ)।

১১. কালো তালিকাভুক্ত করুণ সেই সব বই, গান, মুভি, পরিবার বা ব্যক্তিকে- আপনি মনে করেন যে বা যা আপনার শিশুর মনের সৌন্দর্য নষ্ট করতে পারে।

১২. আপনার শিশুকে ভিড়ের বাইরে গিয়ে দাড়ানোর মূল্যবোধ শেখান।

১৩. আপনার শিশু যদি কারো সম্পর্কে অভিযোগ করে তবে দয়া করে বিষয়টি নিয়ে মুখ বুজে থাকবেন না।

১৪.আপনার সন্তান কে দ্বীনি ও নৈতিক শিক্ষা দিন।

আপনার সচেতনতা আপনার পরিবারের নিরাপত্তা।

১. অতিরিক্ত আদর-আপ্যায়ন:যখন বাবা-মা সন্তানকে সবকিছু খুব সহজে দিয়ে দেন এবং কোনো সীমাবদ্ধতা রাখেন না, তখন সন্তান মনে করে ত...
21/08/2025

১. অতিরিক্ত আদর-আপ্যায়ন:
যখন বাবা-মা সন্তানকে সবকিছু খুব সহজে দিয়ে দেন এবং কোনো সীমাবদ্ধতা রাখেন না, তখন সন্তান মনে করে তার ইচ্ছাই সবচেয়ে বড়। এতে তার মধ্যে অহংকার জন্ম নেয়।

২. সবসময় প্রশংসা করা:
যদি প্রতিটি ছোট কাজের জন্য অতিরিক্ত প্রশংসা করা হয়, তাহলে সন্তান মনে করে সে অন্য সবার চেয়ে আলাদা এবং সবসময় সঠিক। এতে ধীরে ধীরে তার মধ্যে অহংকারী স্বভাব তৈরি হয়।

৩. ভুলকে প্রশ্রয় দেওয়া:
যদি বাবা-মা সন্তানের ভুলকে ঠিক না করে ঢেকে রাখেন বা অজুহাত দিয়ে সমর্থন করেন, তবে সে শেখে তার কোনো ভুলই ভুল নয়। এতে তার মধ্যে আত্মতুষ্টি ও অহংকার বাড়ে।

৪. অন্যের সাথে অতিরিক্ত তুলনা:
যখন পরিবার বা সমাজে সন্তানকে সবসময় অন্যদের চেয়ে “তুমি সেরা” বা “তুমি সবচেয়ে ভালো” বলা হয়, তখন সে অন্যদের নিচু চোখে দেখতে শুরু করে।

৫. আর্থিক স্বাচ্ছল্য ও বিলাসিতা:
যেসব সন্তান খুব আরাম-আয়েশ ও বিলাসিতার মধ্যে বড় হয়, তারা অনেক সময় অন্যদের কষ্ট বোঝে না। ফলে তারা নিজেদের শ্রেষ্ঠ ভাবতে শুরু করে।

৬. নৈতিক শিক্ষার অভাব:
বিনয়, সহানুভূতি ও মানবিকতার শিক্ষা যদি পরিবার ও স্কুলে না দেওয়া হয়, তবে সন্তান অহংকারী হয়ে ওঠা খুবই স্বাভাবিক।

৭. বাবা-মায়ের অহংকারের প্রভাব:
অনেক সময় সন্তান সরাসরি বাবা-মায়ের কাছ থেকে অহংকার শেখে। যদি মা-বাবা নিজেরাই অহংকারী হন বা অন্যকে ছোট করে দেখেন, সন্তানও একই স্বভাব ধারণ করে।

৮. সমাজে ভুল ধরনের প্রভাব:
বন্ধুমহল বা আশেপাশের পরিবেশ যদি প্রতিযোগিতা, প্রদর্শন আর দম্ভে ভরা হয়, তবে সন্তানও সে রকম হতে শেখে।

৯. দায়িত্ব ও শৃঙ্খলার অভাব:
যদি ছোটবেলা থেকে সন্তানকে কোনো দায়িত্ব বা শৃঙ্খলার মধ্যে না রাখা হয়, তবে সে বুঝতে শেখে না যে জীবনে সীমাবদ্ধতা আছে। এতে তার স্বভাব দম্ভপূর্ণ হয়।

১০. ভালোবাসা ও শাসনের ভারসাম্যের অভাব:
শুধু আদর দিয়ে শাসন না করলে যেমন সন্তান বেয়াড়া হতে পারে, আবার শুধু কঠোর হলে সে বিদ্রোহী হতে পারে। যখন এই ভারসাম্য থাকে না, তখন অহংকারী স্বভাব তৈরি হওয়ার সুযোগ থাকে।

Address

Gazipur Cantonment, Gazipur Sadar,
Dakshin Salna

Alerts

Be the first to know and let us send you an email when Robin Collection posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share