22/07/2025
আমাদের দূরত্ব মুহূর্তের মধ্যে এত বেড়ে গেলো যেনো আমরা কখনো কাছাকাছিই ছিলাম না। কীভাবে যেনো একটা অদৃশ্য সীমানা তৈরী হলো আর দুজন দু'প্রান্তে চলে গেলাম।
এই সীমানা অতিক্রম করা কারো সাধ্যে নেই। আমার আঙুলের ভাঁজে লুকিয়ে রাখা তোমার আঙুল। এখন লুকোতে হয় তোমাকে ঘিরে আমার আলোকবর্ষ দৈর্ঘ্যের অনুভূতি।
তুমি ছিলেনা; তুমি এসেছো, তুমি চলে যাবে। কোনোকিছু আগে থেকে না জানলেও চলে যাওয়ার গল্প আমার আগে থেকেই জানা। মানুষ চিরকাল থাকে না, নাহলে হয়তো বা আমিই রাখতে জানিনা।
Writer - Ashraf Ahmed