Rayhan Islam

Rayhan Islam come-on smile together �

23/10/2021

গার্লফ্রেন্ডের সাথে প্রথম যখন দেখা হয় 🥴🥴🥴

22/09/2021

গল্প: পানির পাত্র

অনেক কাল আগের কথা।
একজন দরিদ্র লোক একটি দুর্গম পাহাড়ী এলাকায় পানি বহনের কাজ করত। তার দুইটি পাত্র ছিল, একটি লাঠির দুই প্রান্তে পাত্র দুটি ঝুলিয়ে কাঁধে নিয়ে সে পানি বহন করত। রোজ অনেকটা পথ তাকে হেঁটে পাড়ি দিতে হত।

দুটি পাত্রের একটি কিছুটা ভাঙ্গা, আরেকটি ত্রুটিহীন। পানি নিয়ে যেতে যেতে ভাঙ্গা পাত্রটি প্রায় অর্ধেক খালি হয়ে যেত। অপরদিকে ত্রুটিহীন পাত্রটি প্রতিদিন সুন্দর ভাবে কানায় কানায় ভরে পানি পৌছে দিত। এভাবে দরিদ্র লোকটি রোজ তার মনিবের বাড়িতে এক পাত্র আর অর্ধেক অর্থাৎ দেড় পাত্র পানি পৌছে দিত। স্বাভাবিকভাবেই, ভালো পাত্রটি তার এ কাজের জন্য খুব গর্বিত ও আনন্দিত থাকত। অপরদিকে ভাঙ্গা পাত্রটির মন খুব খারাপ থাকত। সে খুব লজ্জিত আর বিমর্ষ থাকত। কেননা তাকে যে কাজের জন্য বানানো হয়েছিল সে তার সেই কাজ পুরোপুরিভাবে করতে পারছিল না।
ত্রুটিপুর্ণ পাত্রটি এভাবে অনেকদিন পানি বহনের কাজ করার পর একদিন আর সইতে না পেরে লোকটির কাছে তার ব্যর্থতার জন্য ক্ষমা চাইলো। সে বলে উঠলো, “আমি আমাকে নিয়ে লজ্জিত ও হতাশ, আমি তোমার কাছে ক্ষমা চাই”।

দরিদ্র লোকটি জানতে চাইলো, “কেন তুমি লজ্জা পাচ্ছো?”
“তুমি কত কষ্ট করে রোজ আমাকে বয়ে নিয়ে যাও, নদী থেকে আমাকে পানি দিয়ে পূর্ণ করে নাও, অথচ আমি তোমার মনিবের কাছে যেতে যেতে অর্ধেক পানি ফেলে দিই, আমার এক পাশে ফাটল, ঐ ফাটল দিয়ে অর্ধেক পানি ঝরে পরে যায়।”
লোকটি তার পাত্রটির প্রতি সমবেদনা জ্ঞাপন করলো, বলল, “মন খারাপ করো না। হয়তো এর মাঝেও ভাল কিছু আছে যা তুমি এখন বুঝতে পারছো না।”
ভাঙ্গা পাত্রটি তবু তার অপরাধবোধ আর লজ্জা থেকে মুক্তি পেল না যদিও স্বান্তনার বাণী শুনে কিছুটা শান্তি পেল। মন খারাপ করে সে প্রতিদিনের মতো আজকেও লোকটির কাঁধে চড়ে পানি বয়ে নিয়ে যেতে লাগলো, আর পথ চলতে চলতে ফাটল দিয়ে চুইয়ে চুইয়ে পানি পরতে লাগলো, কান্নার সাথে মিলে মিশে এক হয়ে ঝরতে লাগলো।
পাত্রটি পথে যেতে যেতে আশেপাশে দেখতে লাগলো, সবাই কত ভালো আছে সুখে আছে, কি চমৎকার রৌদ্রজ্জ্বল সকাল, পাহাড়ি পথের পাশে নাম না জানা কত শত ফুল ফুটে রয়েছে। সকালের রোদে, মন ভোলানো কোমল হাওয়ায় তারা হেলছে, দুলছে, খেলছে। “অথচ আমার মাঝে এত কষ্ট কেন” ।
পাত্রটি ভাবতে ভাবতে রোজকার মত আজও ধনী লোকটির বাড়িতে অর্ধেক পানি পৌছে দিল।
ফিরতি পথে আবারও তার ব্যর্থতার জন্য দরিদ্র লোকটির কাছে সে ক্ষমা চাইলো। তার মন খারাপ দেখে লোকটি একটু থেমে পথের পাশে ফুটে থাকা কিছু পাহাড়ি ফুল ছিঁড়ে এনে দিল তাকে। “দুঃখ করো না। আমি আগে থেকেই তোমার এ ত্রুটির কথা জানতাম, তাই যাবার বেলা প্রতিদিন তোমাকে আমার কাঁধের একই দিকে বয়ে নিয়ে যেতাম। আর যেতে যেতে তুমি তোমার ফাটল দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে যেতে, কখনো কাঁদতেও। এভাবে পথের এক পাশে তুমি প্রতিদিন পানি দিতে, দেখো পথের ঐ দিকে চেয়ে! কত শত সুন্দর ফুল ফুটে রয়েছে! তুমিই তো তাদেরকে পানি দিয়েছো,
অথচ পথের অপর পাশে চেয়ে দেখো! ধূলো পাথর ছাড়া কিচ্ছু নেই, কোনো ফুলও ফোটেনি”।

#শিক্ষাঃ আপনি যে কাজ করছেন, তাতে হয়তো আপনি কোন কারনে হতাশ। কিন্তু আপনি আপনার অজান্তে বড় কোন কাজ করে ফেলছেন। নিজের দায়িত্বটুকু সর্বোচ্চ দিয়ে, সততা দিয়ে পালন করার চেষ্টা করুন। প্রতিদান আসবেই। পরিশ্রম আর আন্তরিকতার ফল কখনো বৃথা যায় না।

---সমাপ্ত---

17/11/2020

মাঝে মাঝে মনে হয় নিজেকে একা রাখাই ভালো ☺️
সময় বদলেছে , জীবনের মানে টা ও বদলেছে ।
বদলে গেছি আমি, সবকিছু ছেড়ে চলে যাওয়ার সময়টাও ক্রমশ এগিয়ে আসছে 🙃

21/08/2020

তাদের মুখের সবসময় হাসি থাকে
যাদের মনে কষ্ট বেশি থাকে
তারাই সবার কাছে বোকা হয়
যারা খুব সহজে সবাইকে বিশ্বাস করে বসে থাকে
--হয়তো এটাই বাস্তবতা 😔😔😔

কিছু মেয়ে থাকে ভীষণ রাগী।আর এই রাগটাই তাদের সৌন্দর্য বহন করে,বাড়িয়ে তোলে তাদের ব্যক্তিত্ব।ছেলেরা সাধারণত এমন ধরণের মেয়েদ...
05/07/2020

কিছু মেয়ে থাকে ভীষণ রাগী।
আর এই রাগটাই তাদের সৌন্দর্য বহন করে,
বাড়িয়ে তোলে তাদের ব্যক্তিত্ব।
ছেলেরা সাধারণত এমন ধরণের মেয়েদের
একটু ভয় পায় বলে এড়িয়ে চলতে চেষ্টা করে,
কিংবা কে জানে তাদের হয়তো রাগী
মেয়েদের সাথে মিশতে অস্বস্তি লাগে।
সেই হিসেবে বলা যায় ব্যক্তিত্ববান
মানুষগুলো একটু একাকীই হয়।
তবে আমার এসবের বালাই নেই।
আমি সবচেয়ে খারাপ কিছুর মধ্যেও সৌন্দর্য
দেখতে পাই।
তারমানে এটা বুঝাচ্ছি না যে রাগ
কিংবা রাগী মেয়েরা খারাপ।
এই রাগী মেয়েগুলাই হয়তো মাঝরাতে
জানালা খুলে চাঁদের সাথে কথা বলে।
দূরের জিনিসের প্রতি থাকে তাদের অসীম
মমতা।
তবে সেটা কাছে আসলেই ভেঙে ফেলতে মন
চায়, যেমন হাতের মোবাইলটা।
কখনো গভীর রাতে রিংটোন বেজে উঠলে
মেয়েটা চাঁদের দিকে হাত বাড়ায়। যেন
আওয়াজটা ঔ চাঁদ থেকে হচ্ছে। তখন তাদের
চেহারায় রাগ থাকে না। কিংবা কে
জানে?
চাঁদের আবছা আলো হয়তো সবচেয়ে অসুখী
মানুষটার মুখেও সুখের নকশা কাটে।
বলছি না যে রাগী মেয়েরা অসুখী কিংবা
রাগটা একটা অসুখ।
বলছি যে, আমি তো কোনো ডাক্তার নই যে
অসুখ সারাবো।
আচ্ছা, অসুখ কি তবে ডাক্তার সারায়?
নাকি ঔষধ???

10/06/2020

বেফাঁস কথা বলার চেয়ে চুপ থাকাই শ্রেয়।
———- জর্জ হাবার্ট।

01/06/2020

ডিপ্রেশনে থেকে শক্ত হয়ে ওঠা মানুষ গুলো কে কখনো সামনে দাড়িয়ে কাঁদতে দেখবেন নাহ...💕🙂

-বরং তাদের কে সারাদিন হাসতে দেখবেন😇
আপনার পাশে থেকে আপনাকে সাপোর্ট করতে দেখবেন...💚

-কাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে তা বোঝতে শিখে...🌸

এরা যদিও আবার হোচোট খায় আরও শক্ত হয়...🙂🖤

-নিজেকে শান্ত করার মতো শক্তি এরা রাখে...❤️🙌🏼

-প্রাণ খুলে হাসার অভিনয়টা পুরোদমে শিখে ওঠে...😍

-অন্যদের হাসাতে জানে...❤️😌

-নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হিসেবে সবার কাছে নিজের অজান্তেই প্রানোচ্ছল হাসি দিয়ে পরিচয় দিতে জানে...🖤
-এরা একা কাঁদে লুকিয়ে+গোপনে...😔

-রাতে গভীর রাতে এরা যখন খুব মানসিক ভাবে টায়ার্ড ফিল করে তখন ই কাঁদে...🙄

-সারাদিন এর অক্লান্ত সুখী হবার অভিনয়ে পরিশ্রম করার পর রাতে যখন একা হয় তখন একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া এরা আর কারো কাছেই ঠাই পায় নাহ...🙂❤️

-চিৎকার করে এরা কাঁদতে চায় তবে মুখ বুজেই কাঁদে...🌸

-কেউ ভুল করে কাঁদতে দেখে ফেললেই বালিশ এ মুখ বুজে চোখ শুকিয়ে নিয়ে 😊,মাথা তুলে অভিনয় করে বলে উউফ চোখে খুব জ্বালা করছে এক্ষুনি জল বেড়োবে...💚

-এরা আবার পরে কিন্তু উঠেও দাঁড়ায়।🤘🏼

-মনে মনে বলে আর পারছি নাহ খুব ক্লান্ত লাগছে তারপর সামান্য কাঁদে...

-আর সামান্য কেঁদেই নিজেকে আবার শক্ত বানিয়ে দিব্বি কাটিয়ে দেয় সময়...🖤❤️🙂

Collected

24/05/2020

কিছু কিছু মানুষের নিত্য নতুন মানুষকে নিয়ে আবেগের স্ট্যাটাস দেখে এক্সের হাহা রিয়েক্ট দিতে মন চায় 🤭

24/05/2020

করোনা ভাইরাস মুক্ত হউক পুরো বিশ্ব,
পৃথিবীর সকল মানুষকে মহান সৃষ্টিকর্তা
বাঁচিয়ে রাখুন প্রিয়জনদের মাঝে,
এই প্রত্যাশায় ঈদুল ফিতরের শুভেচ্ছা,
"ঈদ মোবারক"

18/05/2020

গল্প কখনো অশ্লীল হয়না 🤗
কিছু দুশ্চরিত্র মানুষের জন্য কারো কারো জীবনের গল্প অশ্লীল রূপ ধারণ করে 🌝

রায়হান ইসলাম 🤗

Address

Debidwar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rayhan Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category