09/06/2026
ছোট কোনো ভুলের কারণে যে আপনার সাথে বিশ্রী ব্যবহার করেছে, তার থেকে সরে আসুন। যাকে আপনি প্রায়োরিটিতে রেখেছিলেন, সে পাউরুটি মনে করে চায়ে ডুবিয়ে খেয়ে ফেললে, তার সাথে দূরত্ব তৈরি করুন। কথার ধারে হাতের উল্টো পিঠ দিয়ে বারবার চোখ মুছিয়েছে যারা, তাদের মনে রাখুন। ব্যান্ড ওভার ব্যাকওয়ার্ড গিয়েছিলেন যাকে খুশি রাখতে, অকৃতদার বুঝতে পারলে তাকে জীবন থেকে বাদ দিতে শিখুন। 🕳️
ইটস ওকে টু ফিল সরি ফর ইওর সেলফ। বাট এইসব কাঁটা ছেঁড়া, দাগা খাওয়ার মধ্যে দিয়েই আমরা আরেকটু ম্যাচিউরড হই, আরেকটু সহনশীল হই। আরেকটু সচেতন মানুষ হই। আরো বেশি নিজেকে তৈরি করতে পারি। নিজের কাছে ক্ষমা চেয়ে নিন, মন থেকে তাদেরকেও ক্ষমা করে দিন। ফরগিভ, জাস্ট ডোন্ট ফরগেট। 🙂
কিছু মানুষ হারিয়ে ফেলা ক্ষতি না। কিছু বিচ্ছেদ পরাজয় না। কিছু কষ্ট অভিশাপ না। কিছু সম্পর্ক রিকনসাইল করতে হয় না। কিছু ক্ষতের দাগ শুকিয়ে গেলেও পুরোপুরি মুছে যায় না। কিছু অপরটুনিস্টদের সেকেন্ড চান্স দিতে হয় না। কিছু মনখারাপ ডাকটিকিটের মতো বুকে সেঁটে বসে থাকতে হয় না। দুঃসময়ে ছেড়ে যাওয়া মানুষ সুসময়ে ছুটে এলে, তাকে আর আগের মতো অভ্যর্থনা জানিয়ে ঘরে তুলতে হয় না। 💬
যে টেবিলে আপনার জন্য চেয়ার থাকে না, অন্য টেবিল থেকে চেয়ার টেনে সেখানে বসতে নেই। মনের মধ্যে টানটান করে পেতে রাখা চাদরটা যে বা যারা এক হ্যাঁচকায় এলোমেলো করে দিয়ে যায়, বুকের বাম দিকটাতে তাদের জন্য স্পেইস রাখতে নেই। কিছু একশন ক্ষমা করে দিলেও ইনটেনশন ভুলতে নেই। ✳️❤️🔥☀💥
Sayma'h
June 9, 2026