Sohaj Prokash

Sohaj Prokash Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sohaj Prokash, Publisher, Sohaj Prokash , , Shop Address : 38/4 (Mannan Market, 3nd floor), Banglabazar, Dhaka-1100.

বই হলো সময়ের ভাঁজে জমে থাকা মানুষের নিঃশ্বাস।

আমরা চাই, আমাদের প্রতিটি বই আলাদা সত্তা নিয়ে পাঠকের হাতে তুলে দিতে। যে বইটি পড়ে পাঠক উপকৃত হবে— বিকশিত হবে তাঁর মেধা, উন্নত হবে তাঁর মনোজগৎ।

21/04/2026
নতুন বই : এপ্রিল ২০২৬------------------------বইয়ের নাম : জুলাই আন্দোলন, উগ্রবাদ এবং নির্বাচনলেখক : জি এম কাদেরবিষয় : প্র...
10/04/2026

নতুন বই : এপ্রিল ২০২৬
------------------------
বইয়ের নাম : জুলাই আন্দোলন, উগ্রবাদ এবং নির্বাচন
লেখক : জি এম কাদের
বিষয় : প্রবন্ধ
প্রকাশকাল : এপ্রিল ২০২৬
মূল্য : ৫৫০/- টাকা; প্রচ্ছদ : আনিসুজ্জামান সোহেল

আমাদের শোরুম, ফেসবুক পেজ এবং সকল অনলাইন বই বিক্রয় প্ল্যাটফর্মে বইটি পাওয়া যাবে ১৮ এপ্রিল, ২০২৬ তারিখে।

কলকাতা পরিবেশ : বইবাংলা
---------------------
বই সম্পর্কে :

জুলাই আন্দোলন স্বাধীনতা-উত্তর বাংলাদেশের অন্যতম বড় ঘটনা, একটি ঐতিহাসিক মুহূর্ত। এই রক্তক্ষয়ী আন্দোলনের মধ্য দিয়ে সাড়ে পনেরো বছরের আওয়ামী শাসনের পতন ঘটে এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার সম্ভাবনা উন্মোচিত হয়। ছাত্র ও তরুণ শক্তির উত্থান ঘটে। জন-আকাঙ্ক্ষা তৈরি হয় নতুন শক্তিকে ঘিরে। কিন্তু একই সঙ্গে উগ্রবাদী শক্তির উত্থানে সেই আকাঙ্ক্ষার মধ্যে ভাটা পড়ে, সম্ভাবনা পরিণত হয় শঙ্কায়। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব ভায়োলেন্স, অনভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তী সরকার, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা, সর্বদলীয় অংশগ্রহণে জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হওয়া-সব মিলিয়ে এই সময়টা ছিল বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত ঘটনাবহুল একটি অধ্যায়। এই সময়ে উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা, সিদ্ধান্ত, সামাজিক পরিস্থিতি প্রভৃতি বিষয়ে নিয়মিত কলাম লিখেছেন, দল থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন বাংলাদেশের অন্যতম প্রথিতযশা রাজনীতিবিদ গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। বর্ণাঢ্য রাজনৈতিক জীবন তাঁর। নানা ঘাত-প্রতিঘাতে বাংলাদেশের রাজনৈতিক পট-পরিবর্তনের ঘটনা, ইতিহাস এবং সামাজিক বিবর্তন ভেতর থেকে পর্যবেক্ষণ করেছেন তিনি। একজন উদার মুক্তচিন্তার মানুষ হিসেবে তিনি সমষ্টি ও ইতিহাসের চোখ দিয়ে এই সময়কে পর্যবেক্ষণ ও পর্যালোচনা করেছেন। সমকালে এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশের এই উত্তাল সময়কে অনুধাবন ও অনুধ্যান করার জন্য ঐতিহাসিক দলিল হিসেবে বিবেচিত হবে এই গ্রন্থ।

নতুন বই : এপ্রিল ২০২৬------------------------শিরোনাম : শিক্ষক, শিক্ষা ও প্রজন্মউপ-শিরোনাম : শিক্ষাচিন্তা, দায়িত্ব ও আগাম...
10/04/2026

নতুন বই : এপ্রিল ২০২৬
------------------------
শিরোনাম : শিক্ষক, শিক্ষা ও প্রজন্ম
উপ-শিরোনাম : শিক্ষাচিন্তা, দায়িত্ব ও আগামী নির্মাণ
লেখক : খালিদ মোশারফ
বিষয় : প্রবন্ধ
প্রকাশকাল : এপ্রিল ২০২৬
মূল্য : ২৮৫/- টাকা; প্রচ্ছদ : ধ্রুব এষ

আমাদের শোরুম, ফেসবুক পেজ এবং সকল অনলাইন বই বিক্রয় প্ল্যাটফর্মে বইটি পাওয়া যাবে ২৬ এপ্রিল, ২০২৬ তারিখে।

কলকাতা পরিবেশ : বইবাংলা
---------------------
বইয়ের কাহিনিসংক্ষেপ:
একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষার সম্পর্ক কেবল প্রাতিষ্ঠানিক নয়; এটি এক গভীর মানবিক, সাংস্কৃতিক ও সভ্যতাগত বন্ধন। ‘শিক্ষক, শিক্ষা ও প্রজন্ম’ গ্রন্থটি সেই বহুমাত্রিক সম্পর্কেরই এক মননশীল, অনুসন্ধানমূলক ও প্রামাণ্য পাঠ।
এই বইয়ে শিক্ষা কেবল পাঠদান বা পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং মানুষ গড়া, মূল্যবোধ জাগানো, বিদ্যালয় নির্মাণ, অভিভাবক-দায়বদ্ধতা এবং আলোকিত সমাজ বিনির্মাণের এক বৃহত্তর পরিসরে আলোচিত হয়েছে। বাংলা সিনেমা, বিশ্ববিখ্যাত চলচ্চিত্র এবং বাংলা গল্প-উপন্যাসে শিক্ষক, শিক্ষার্থী ও ক্লাসরুমের চিত্রায়ন নিয়েও গভীর বিশ্লেষণ রয়েছে। একদিকে যেমন দেশীয় সমাজবাস্তবতার প্রতিফলন দেখবেন, অন্যদিকে বৈশ্বিক শিক্ষাদর্শনেরও একটি তুলনামূলক রূপরেখা পাবেন।
বইটিতে আরও রয়েছে রবীন্দ্রনাথের শিক্ষাদর্শন, তাঁর রচনায় শিক্ষক-শিক্ষার্থীর রূপায়ণ, বিশ্বখ্যাত শিক্ষাবিদদের ভাবনা, শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ বইয়ের তালিকা এবং শিক্ষা-সংক্রান্ত নানা সমকালীন ও চিরায়ত প্রসঙ্গ।
এটি কেবল একটি বই নয়; বরং শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, চলচ্চিত্র ও সমাজ-ভাবনার এক অনন্য দর্পণ।
শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গবেষক, সাহিত্যপ্রেমী ও সচেতন পাঠকের জন্য এটি নিঃসন্দেহে এক মূল্যবান সংযোজন।

গুণমান ও শৈল্পিক বিচারে সর্বাধিক সংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য বাংলা একাডেমি কর্তৃক প্রদত্ত “সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস...
16/03/2026

গুণমান ও শৈল্পিক বিচারে সর্বাধিক সংখ্যক গ্রন্থ প্রকাশের জন্য বাংলা একাডেমি কর্তৃক প্রদত্ত “সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার” অর্জন করেছে আমাদের প্রকাশনা প্রতিষ্ঠান।

এ সম্মাননা আমাদের জন্য গর্বের এবং ভবিষ্যতে আরও মানসম্মত বই প্রকাশের অনুপ্রেরণা।

পুরস্কারটি প্রদান করেন—
জনাব নিতাই রায় চৌধুরী
মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
জনাব আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম
মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক
সভাপতি, বাংলা একাডেমি।
অধ্যাপক ড. মোহাম্মদ আজম
মহাপরিচালক, বাংলা একাডেমি।

এই স্বীকৃতির জন্য বাংলা একাডেমি এবং সংশ্লিষ্ট সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।
আমরা আশা করি, পাঠকসমাজের ভালোবাসা নিয়ে আগামী দিনেও মানসম্মত প্রকাশনার ধারাবাহিকতা বজায় রাখতে পারব।

বাংলা একাডেমির "সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার" অর্জন করলো আমাদের প্রকাশনা।------------------------------------------...
14/03/2026

বাংলা একাডেমির "সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার" অর্জন করলো আমাদের প্রকাশনা।
------------------------------------------------------------
অত্যন্ত আনন্দ ও গর্বের সঙ্গে জানাচ্ছি যে, বাংলা একাডেমির "সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কার" অর্জন করেছে আমাদের প্রকাশনা প্রতিষ্ঠান।

এই সম্মানজনক পুরস্কারের জন্য আমরা বাংলা একাডেমিতে আমাদের প্রকাশিত মানসম্মত ২০টি বই জমা দিয়েছিলাম। আজ আনুষ্ঠানিকভাবে পুরস্কার ঘোষণার মাধ্যমে আমাদের সেই প্রচেষ্টা স্বীকৃতি পেল।

বইয়ের মান, বিষয়বস্তুর গুরুত্ব এবং প্রকাশনার যত্নশীলতাকে মূল্যায়ন করে এই সম্মান দেওয়ায় আমরা বাংলা একাডেমির প্রতি কৃতজ্ঞ। এই অর্জন আমাদের জন্য যেমন গর্বের, তেমনি আগামী দিনে আরও ভালো ও মানসম্মত বই প্রকাশের অনুপ্রেরণা।

লেখক, পাঠক এবং আমাদের সঙ্গে যুক্ত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা।
সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতেও ভালো বই প্রকাশের এই যাত্রা অব্যাহত রাখতে পারি।

সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কারের জন্য আমাদের প্রকাশিত মানসম্মত ২০টি বই বাংলা একাডেমিতে জমা দেওয়া হয়েছে। আমরা বিশ্বা...
10/03/2026

সরদার জয়েনউদ্দীন স্মৃতি পুরস্কারের জন্য আমাদের প্রকাশিত মানসম্মত ২০টি বই বাংলা একাডেমিতে জমা দেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, গুণগত মান ও প্রকাশনার দিক থেকে বইগুলো পুরস্কারের জন্য যথাযথভাবে বিবেচিত হবে।

শুক্রবারের বইমেলায় সহজ প্রকাশ এর নতুন বই এসেছে।
06/03/2026

শুক্রবারের বইমেলায় সহজ প্রকাশ এর নতুন বই এসেছে।

শুক্রবারের বইমেলা
06/03/2026

শুক্রবারের বইমেলা

২১শে বইমেলা ২০২৬
03/03/2026

২১শে বইমেলা ২০২৬

Address

Sohaj Prokash , , Shop Address : 38/4 (Mannan Market, 3nd Floor), Banglabazar
Dhaka-1100

Telephone

+8801567861093

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sohaj Prokash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sohaj Prokash:

Share

Category