Opinion Of Parvez

Opinion Of Parvez "শক্তি কখনো সাহস নয়
সাহসই শক্তি"
(8)

21/12/2025

Whenever I look at my mom.!
realize..
this women deserves a lot.But I
haven't given her anything and now
she's getting old.

ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।ওসমান হাদী'রা যুগে যুগে একবার জন্...
18/12/2025

ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।

ওসমান হাদী'রা যুগে যুগে একবার জন্ম নেয়৷
আমরা পুরো বাঙালী জাতি আপনাকে স্বরণে রাখবো হাদী ভাই।
আল্লাহ আপনাকে বেহেশত নসিব করুক (আমিন)

“সিনকারা” নামের জনপ্রিয় হারবাল ওষুধটি ৬ মাস ধরে খেয়েছিলেন একজন রোগী।জিজ্ঞেস করলাম— “কেন খেলেন?”উত্তর— “রুচি বাড়ানোর জ...
23/11/2025

“সিনকারা” নামের জনপ্রিয় হারবাল ওষুধটি ৬ মাস ধরে খেয়েছিলেন একজন রোগী।

জিজ্ঞেস করলাম— “কেন খেলেন?”
উত্তর— “রুচি বাড়ানোর জন্য।”

কিন্তু বাস্তবে কী হলো?
এই ওষুধের ভেতরে স্টেরয়েড মিক্স ছিল।
তার ফলে রোগীর মুখ ও শরীরে পানি জমে গেছে,
চামড়া পাতলা হয়ে ফেটে যাচ্ছে—
এটি Iatrogenic Cushing Syndrome নামের গুরুতর অবস্থা।

🔴 তাই সতর্ক হন।
অনলাইন বা জনপ্রিয় বিজ্ঞাপনে দেখানো যেকোনো “হারবাল”, “নিরাপদ”, “পার্শ্বপ্রতিক্রিয়াহীন” দাবি করা ওষুধ এড়িয়ে চলুন।
ডাক্তারের পরামর্শ ছাড়া কিছুই খাবেন না।

স্বাস্থ্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা নয়— সচেতন হন।

07/11/2025

◽কোন কোন প্রাণীর কামড়ে Rabies ভ্যাকসিন দিতে হবে?

@কুকুর
@বিড়াল
@শিয়াল
@বানর
@বেঁজি
@বাদুর

◽কোন কোন প্রাণীর কামড়ে Rabies vaccine দেওয়ার প্রয়োজন নাই?

@ইঁদুর
@কাঠবিড়ালী
@মানুষ
@খরগোশ
@গুঁইসাপ

◽গর্ভাবস্থায় Rabies vaccine দেওয়া যাবে কি?

উত্তরঃগর্ভাবস্থা,স্তন্যদানকালে,ছোট বাচ্চা, বৃদ্ধ অবস্থায় বা অন্য যেকোনো অসুস্থতায় Rabies vaccine দেওয়া যায় তাতে কোন সমস্যা নাই।

◽Rabies আক্রান্ত পশুর দুধ বা মাংস খেলে জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা আছে কি?

উত্তরঃRabies আক্রান্ত পশুর দুধ বা মাংস খেলে জলাতঙ্ক রোগ হওয়ার সম্ভাবনা নাই।

তথ্য গুলো সবার জানা প্রয়োজন।....

🦠 যক্ষ্মা (Tuberculosis, TB)-এর চতুর-ঔষধি চিকিৎসা (Tetratherapy)📆 চিকিৎসার ধাপসমূহ১️⃣ প্রারম্ভিক ধাপ (Intensive Phase – ...
28/10/2025

🦠 যক্ষ্মা (Tuberculosis, TB)-এর চতুর-ঔষধি চিকিৎসা (Tetratherapy)

📆 চিকিৎসার ধাপসমূহ
১️⃣ প্রারম্ভিক ধাপ (Intensive Phase – ২ মাস)
→ প্রতিদিন HRZE দেওয়া হয়
(H = Isoniazid, R = Rifampicin, Z = Pyrazinamide, E = Ethambutol)

২️⃣ ধারাবাহিক ধাপ (Continuation Phase – ৪ মাস)
→ সাধারণত শুধুমাত্র Isoniazid + Rifampicin (HR) দেওয়া হয়
→ মোট চিকিৎসার মেয়াদ: ৬ মাস

👶 বিশেষ পরিস্থিতি
• গর্ভাবস্থা: Streptomycin ব্যবহার করা হয় না (এটি HRZE-র অংশ নয়), কারণ এটি ভ্রূণের কানে বিষক্রিয়া (ototoxicity) ঘটাতে পারে।
• লিভারের রোগ: চিকিৎসা পদ্ধতি পরিবর্তন বা ঘন ঘন পর্যবেক্ষণ প্রয়োজন।
• ওষুধ-প্রতিরোধী (Drug-resistant) যক্ষ্মা: এই প্রথম সারির ৪-ঔষধি চিকিৎসা যথেষ্ট নয়; দ্বিতীয় সারির ওষুধ (দীর্ঘমেয়াদি ও তুলনামূলক বিষাক্ত) লাগবে।

🔬 পর্যবেক্ষণ (Monitoring)
• লিভার ফাংশন টেস্ট: ALT / AST
• ইউরিক অ্যাসিড: Pyrazinamide ব্যবহারের কারণে বেড়ে যেতে পারে
• দৃষ্টি পরীক্ষা: Ethambutol-এর জন্য
• কফ পরীক্ষা: AFB (acid-fast bacilli) smear এবং culture দ্বারা সংক্রমণ কমছে কিনা দেখা হয়

💡 কেন ৪টি ওষুধ দেওয়া হয়?
• যক্ষ্মা জীবাণু ভিন্ন ভিন্ন বিপাকীয় অবস্থায় (metabolic states) থাকে
• প্রতিটি ওষুধ জীবাণুর আলাদা উপগোষ্ঠীকে টার্গেট করে
• ওষুধ প্রতিরোধ (drug resistance) রোধ করে
• জীবাণু ধ্বংসের কার্যকারিতা (bactericidal) ও জীবাণুমুক্তকরণ (sterilizing effect) সর্বাধিক করে

24/05/2025

হুদাই যা মন চাইলো কইলাম,
তবে শিক্ষার মূল্য আছে যা টাকা দিয়ে ডিফাইন করা যাবে না৷

বন্ধু ট্রাম্পের সাথে আজকের মিটিংয়ের পর হোয়াইট হাউজের সামনে 🙂
17/05/2025

বন্ধু ট্রাম্পের সাথে আজকের মিটিংয়ের পর হোয়াইট হাউজের সামনে 🙂

মরুভূমি থেকে কফিলের  ছোট ছেলের জন্য একটা সান্ডা ধরে আনলাম বন্ধুরা 🥴
15/05/2025

মরুভূমি থেকে কফিলের ছোট ছেলের জন্য একটা সান্ডা ধরে আনলাম বন্ধুরা 🥴

আমাদের বিনা ইনভেস্টমেন্টে লাগানো ছোট ছোট প্রচেষ্টা।  সামনে আরো গাছ যোগ করবো ইনশাআল্লাহ।
13/05/2025

আমাদের বিনা ইনভেস্টমেন্টে লাগানো ছোট ছোট প্রচেষ্টা।
সামনে আরো গাছ যোগ করবো ইনশাআল্লাহ।

একটা শকিং তথ্য দেই!দেশের একটা বড় রাজনৈতিক দল "জামায়াতে ইসলামীর" নিবন্ধন কিন্তু এখনো তারা ফিরে পায়নি। ২০১৩ সালে নিষিদ্ধ হ...
11/05/2025

একটা শকিং তথ্য দেই!

দেশের একটা বড় রাজনৈতিক দল "জামায়াতে ইসলামীর" নিবন্ধন কিন্তু এখনো তারা ফিরে পায়নি। ২০১৩ সালে নিষিদ্ধ হওয়া দলটি এখনো তাদের নিবন্ধন পেলো না,, আগামী ১৩ তারিখ একটা শুনানি আছে তারপর বোঝা যাবে কি হয়৷
আর অপর দিকে, আওয়ামীলীগের নিবন্ধন কিন্তু এখনো বাতিল হয়নি,শুধু রাজনৈতিক কার্যক্রম বন্ধ হয়েছে।

বিঃদ্রঃ আমি কোনো দলের রাজনীতি করি না, এগুলা আমি হুদাই বিশ্লেষণ করি ভাল্লাগে তাই৷

পুরুষ পুরো দুনিয়া জয় করতে পারলেও সে তার পরিবারের মন জয় করতে পারে না 🥲
07/05/2025

পুরুষ পুরো দুনিয়া জয় করতে পারলেও সে তার পরিবারের মন জয় করতে পারে না 🥲

🕊️ গাজার মানুষের প্রতি আমাদের সহমর্মিতাএখনও গাজার মানুষদের ভীষণ কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। প্রতিদিন তাদের জীবন হয়ে উ...
13/04/2025

🕊️ গাজার মানুষের প্রতি আমাদের সহমর্মিতা

এখনও গাজার মানুষদের ভীষণ কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। প্রতিদিন তাদের জীবন হয়ে উঠছে আরো বেশি অমানবিক ও অসহনীয়। তবে আমরা জানি, আমাদের সবার সহমর্মিতা ও সমর্থন তাদের শক্তি দিতে পারে। 🙏

এ মুহূর্তে, আমাদের নীরব থাকা উচিত নয়। মানবতার পক্ষে আমাদের কণ্ঠস্বর আরও জোরালো হতে হবে। আমরা তাদের দুর্দশা উপলব্ধি করি এবং তাদের প্রতি আমাদের হৃদয় থেকে গভীর সহানুভূতি প্রকাশ করি। 💔

আশা করি, একদিন শান্তির জয় হবে, এবং গাজার মানুষ তাদের মৌলিক অধিকার ফিরে পাবে। যতদিন না সেই দিন আসে, আমাদের এই সহমর্মিতা, সমর্থন এবং প্রার্থনা অব্যাহত থাকবে।

💚 আমরা সবাই এক, আমরা সবাই গাজার জন্য দাঁড়িয়ে আছি।

Address

Dhaka
DHAKA

Alerts

Be the first to know and let us send you an email when Opinion Of Parvez posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Opinion Of Parvez:

Shortcuts

Share

Category