23/09/2026
প্রতিদিন বিকেলে মেয়েদেরকে নিয়ে ছাদে যাই।বিল্ডিং এর অনেক ভাবি আন্টিরাও উঠে, ওনাদের সাথে অনেক গল্প গুজব হয়। সেদিন গল্প করতে করতে এক আন্টি বলল দেখছো দীপিকার এবারও আবার মেয়ে হইছে..... ওগো যে এত অর্থ সম্পদ কে খাইবো এগুলা 😞
সাথে সাথে দুই কন্যার দিকে আমার নজর পড়লো, পরে ভাবলাম যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে... আমার অর্থ সম্পদও নাই, এগুলা কে খাবে সেই চিন্তাও নাই😎