15/01/2026
একীভূত হওয়া পাঁচ ব্যাংকের ২০২৪ ও ২০২৫ সালের আমানতের স্থিতির ওপর মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রীয় ব্যাংকের শরীয়াহ কাউন্সিলের পরামর্শে নেয়া হয়েছে বলে জানিয়েছেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বলেন, শরীয়াহ কাউন্সিল জানিয়েছে, লোকসান হলে মুনাফা দেওয়া যায় না। ২০২৪ ও ২০২৫ সালে এসব ব্যাংকের লোকসান হয়েছে। তাই মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত।