Mousumi

Mousumi Freelancer also content Creator!!
(16)

ভদ্রলোকের নাম রাকিব।মানে—ক্রিকেটার নাসিরের সতীনের নাম। 🫠ছয় বছর ধরে মামলা চলার পরশেষমেশ আদালত নাসিরের পক্ষেই রায় দিয়েছে—ম...
11/06/2026

ভদ্রলোকের নাম রাকিব।
মানে—ক্রিকেটার নাসিরের সতীনের নাম। 🫠
ছয় বছর ধরে মামলা চলার পর
শেষমেশ আদালত নাসিরের পক্ষেই রায় দিয়েছে—
মামলা ডিসমিস, আসামিরা খালাস।
কিন্তু গল্প এখানেই শেষ না।
ভদ্রলোক এখনো নাকি তার স্ত্রীকে ফেরত চান!
বলছেন, উচ্চ আদালতে আপিল করবেন।
ইন্টারভিউতে দেখলাম—
হাসতে হাসতে বলছেন,
“আমি আমার বউকে এখনো ভালোবাসি।
তামিমাকে ফিরে পেতে আপিল করব।”
প্রশ্ন আসে—
❓ নির্লজ্জতার কি কোনো সীমা নাই?
দেশে কি মেয়ের অভাব পড়েছে যে,
যে মানুষটা আপনাকে ছেড়ে
অন্য একজনের সাথে সংসার করছে,
তাকেই আবার টানাটানি করতে হবে?
এতোটা আত্মসম্মানহীন হতে
ভাই, আপনি তিনবেলা আসলে কী খান? 🤯

অনেকেই তামীমার প্রথম স্বামীকে গালিগালাজ করছে—কিন্তু ঠান্ডা মাথায় ভাবলে বাস্তবটা একেবারেই ভিন্ন।রাকিব কখনোই বলেনি,“আমি তা...
11/06/2026

অনেকেই তামীমার প্রথম স্বামীকে গালিগালাজ করছে—কিন্তু ঠান্ডা মাথায় ভাবলে বাস্তবটা একেবারেই ভিন্ন।
রাকিব কখনোই বলেনি,
“আমি তামীমাকে আবার ফেরত চাই”
বা
“আমি আবার সংসার করবো।”
তাহলে প্রশ্ন আসে—এই মামলা কেন?
এই মামলার উদ্দেশ্য একটাই—
👉 যে ব্যভিচার/পরকীয়া হয়েছে, সেটার একটা বিচার হওয়া।
এর বেশি কিছু না।
এটা কোনো ব্যক্তিগত টানাটানি নয়।
এটা একটা নৈতিক ও আইনি প্রশ্ন।
একজন বৈধ স্বামী থাকা অবস্থায় অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক, গোপন বিয়ে—এসব কি আইনের চোখে অপরাধ নয়?
যদি অপরাধ না হয়, তাহলে আইন আছে কেন?
আরেকটা বিষয় পরিষ্কার হওয়া দরকার—
বাংলাদেশের অধিকাংশ মানুষ চেয়েছিল নাসির হোসেন অন্তত একটা শিক্ষা পাক।
কারণ তিনি শুধু একজন ব্যক্তি নন—তিনি একজন পরিচিত ক্রিকেটার, একজন রোল মডেল।
তার কাজের সামাজিক প্রভাব আছে।
কিন্তু শেষ পর্যন্ত কী হলো?
আদালত বলল—বেকসুর খালাস।
এখন প্রশ্নটা খুব স্বাভাবিক—
👉 যদি সত্যিই কিছুই না হতো, তাহলে এত ঘটনা, এত স্বীকারোক্তি, এত প্রমাণের মূল্য কী?
👉 সাধারণ মানুষ হলে কি এত সহজে ছাড়া পেত?
এখানেই মানুষের ক্ষোভ।
মানুষ মনে করে—আইন সবার জন্য সমান নয়।
ক্ষমতা, পরিচিতি আর প্রভাব থাকলে অনেক কিছুই “ম্যানেজ” করা যায়।
সবশেষে একটাই কথা—
এই লড়াইটা কোনো *“সংসার ফেরত আনা”*র নয়,
এই লড়াইটা ন্যায়বিচারের প্রশ্ন।
আর ন্যায়বিচার না হলে ক্ষোভ থাকবেই—
আজ রাকিবের,
কাল অন্য কারো।

নাসির–তামিমার খালাস: ‘রায় পূর্বপরিকল্পিত’ দাবি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা সাবেক স্বামীরক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী...
11/06/2026

নাসির–তামিমার খালাস: ‘রায় পূর্বপরিকল্পিত’ দাবি, উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা সাবেক স্বামীর
ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মী-এর বিরুদ্ধে দায়ের করা ব্যভিচার ও প্রতারণার মামলায় আদালত আজ তাদের বেকসুর খালাস দিয়েছেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এ রায়ে স্বস্তি পেলেও, মামলার বাদী ও তামিমার সাবেক স্বামী রাকিব হাসান রায়ের বিরুদ্ধে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন।
🗣️ বাদীর অভিযোগ
রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাকিব হাসান বলেন,
“রায় ঘোষণার সময় বিচারকের বক্তব্য শুনে মনে হয়েছে বিষয়টি পূর্বপরিকল্পিত। মামলায় ১০ জন সাক্ষীর গুরুত্বপূর্ণ প্রমাণ থাকা সত্ত্বেও রায়ে সেগুলোর কোনো উল্লেখ নেই। আমি এই রায়ে সন্তুষ্ট নই।”
⚖️ আইনজীবীর বক্তব্য ও পরবর্তী পদক্ষেপ
রাকিব হাসানের আইনজীবী ইসরাত হাসান রায়ে হতাশা প্রকাশ করে বলেন, আসামিপক্ষ আগেই খালাসের বিষয়ে আত্মবিশ্বাসী ছিল। তার দাবি, তদন্ত সংস্থার প্রতিবেদনে অভিযোগের ভিত্তি থাকা সত্ত্বেও এ রায় বাদীর সঙ্গে অন্যায়। ন্যায়বিচারের আশায় তারা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।
🏢 আদালত প্রাঙ্গণের চিত্র
আজ বেলা পৌনে ১২টার দিকে নাসির ও তামিমা আদালতে হাজির হন। রায় ঘোষণার পর উৎসুক জনতার ভিড় বেড়ে গেলে নিরাপত্তার স্বার্থে পুলিশি পাহারায় সিএমএম কোর্টের ভেতরের হাজতখানায় কিছু সময় রাখা হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে তারা আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
📖 মামলার পটভূমি
২০১১ সালে তামিমা সুলতানা ও রাকিব হাসানের বিয়ে হয়; তাদের আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বাদীর অভিযোগ, বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় এবং তালাক না দিয়েই ২০২০ সালে তামিমা নাসির হোসেনকে বিয়ে করেন। ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারি তাদের বিয়ের ছবি প্রকাশ্যে এলে বিষয়টি আলোচনায় আসে এবং পরবর্তীতে মামলা দায়ের করা হয়।
এই রায় ও পরবর্তী আইনি পদক্ষেপ নিয়ে আপনার মতামত কী? কমেন্টে জানান। 👇

একজন মানুষকে কতটা ভালোবাসলে, কতটা সম্মান করলে—তার নাম উচ্চারণ করতেই শিক্ষকরা পর্যন্ত গর্ববোধ করেন!সম্প্রতি হাসনাত আবদুল্...
10/06/2026

একজন মানুষকে কতটা ভালোবাসলে, কতটা সম্মান করলে—তার নাম উচ্চারণ করতেই শিক্ষকরা পর্যন্ত গর্ববোধ করেন!
সম্প্রতি হাসনাত আবদুল্লাহ-এর আয়োজনে প্রায় ১৫০ জন শিক্ষার্থী সংসদ অধিবেশন দেখতে এসেছিলেন। তাদের সঙ্গে ছিলেন কয়েকজন শিক্ষকও। আলাপচারিতার একপর্যায়ে শিক্ষকরা বললেন—
“আমরা এখন কোথাও গেলে আর আলাদা করে এলাকার নাম, থানা কিংবা পোস্ট অফিসের পরিচয় দিই না। শুধু বলি—আমরা হাসনাত আবদুল্লাহর এলাকার মানুষ। এতেই সবাই আমাদের চিনে ফেলে। হাসনাত আবদুল্লাহর জন্য আমরা গর্ববোধ করি।”
কথাগুলো শুনে মনে হলো—সত্যিই মানুষ তার কর্ম দিয়েই বড় হয়। পদ-পদবি, বংশ বা পরিচয় নয়; মানুষের কাজই তাকে মানুষের হৃদয়ে জায়গা করে দেয়।
হাসনাত আবদুল্লাহকে মানুষ যেভাবে গ্রহণ করেছে, তা শুধু জনপ্রিয়তা নয়—এটা ভালোবাসা, বিশ্বাস আর আস্থার প্রতিফলন।
হাসনাত শুধু একটা নাম নয়—
হাসনাত একটি ব্র্যান্ড।

পুরো ভিডিওটা দেখলাম… আর সত্যি বলতে, এটা শুধু একটা ঘটনা না—এটা আমাদের সমাজের একটা ভয়ংকর প্রতিচ্ছবি।একজন শিক্ষিকা প্রথমে এ...
24/04/2026

পুরো ভিডিওটা দেখলাম… আর সত্যি বলতে, এটা শুধু একটা ঘটনা না—এটা আমাদের সমাজের একটা ভয়ংকর প্রতিচ্ছবি।
একজন শিক্ষিকা প্রথমে একজন নেতাকে থাপ্পড় মারলেন, কিল-ঘুষি দিলেন। তারপর সেই নেতা প্রকাশ্যে একজন নারীকে জুতা দিয়ে পেটালেন, চুল ধরে মারলেন। একটা কলেজের ভেতরে—অধ্যক্ষের সামনেই!
একটু ভেবে দেখেন—আমরা কোথায় এসে দাঁড়িয়েছি?
প্রশ্নটা খুব সোজা— 👉 অধ্যক্ষ পুলিশ ডাকলেন না কেন? 👉 আশেপাশে এত মানুষ থেকেও কেউ থামালো না কেন?
কারণ আমরা সবাই জানি—এই সিস্টেমে অনেক সময় সত্যিকার বিচার হয় না। পুলিশও অনেক সময় নির্দেশ ছাড়া নড়ে না। আর এই ভয়টাই আজ আমাদের নীরব করে দিয়েছে।
আরেকটা বড় প্রশ্ন— 👉 কী এমন হলো যে একজন শিক্ষক হাত তুললেন? 👉 আর একজন নেতা—একজন নারীর গায়ে এভাবে হাত তুলতে পারলো কীভাবে?
উত্তরটা কষ্টদায়ক—আমরা সবাই অস্থির হয়ে গেছি।
আজকাল চারদিকে একটা অদ্ভুত রাগ, অসহিষ্ণুতা, আর নিয়ন্ত্রণহীন আচরণ। পেশা আলাদা—কিন্তু আচরণ একই। শিক্ষক হোক বা নেতা—রাগের সামনে কেউ দাঁড়াতে পারছে না।
আর সবচেয়ে চিন্তার বিষয়— 👉 একজন রাজনৈতিক নেতা কলেজে কী করতে গেলেন?
আমাদের সময় তো স্কুল-কলেজ শেষ মানেই সেই অধ্যায় শেষ। কিন্তু এখন কেন রাজনীতি ঢুকে পড়ছে শিক্ষাঙ্গনের ভেতরে?
বর্তমান ক্ষমতাসীনদের একটা কথা বলতেই হয়— এই ধরনের লোকদের জন্যই আপনারা বিপদে পড়বেন।
মানুষ অনেক আশা নিয়ে ভোট দেয়। কিন্তু যখন দেখে একই পুরনো সংস্কৃতি—দল বদলায়, আচরণ বদলায় না—তখন হতাশা বাড়ে।
ভালো, শিক্ষিত, ভদ্র ছেলে-মেয়ে প্রতিটা দলেই আছে। কিন্তু সুযোগ পায় কারা? এই ধরনের আগ্রাসী, অশিক্ষিত আচরণের লোকেরা।
👉 পরিবর্তন আনতে হবে। 👉 নইলে মানুষ আর চুপ থাকবে না।
সবচেয়ে ভয়ংকর বিষয়টা কী জানেন?
এই ঘটনায় আমরা শুধু দুজন মানুষকে মারামারি করতে দেখি না… আমরা দেখি—একটা সমাজ ধীরে ধীরে সহিংসতাকে স্বাভাবিক করে ফেলছে।
আমরা কি সত্যিই এমন একটা দেশে বাস করতে চাই—যেখানে যুক্তির জায়গায় হাত উঠে?
সময় এখনও আছে। নিজেদের বদলাতে হবে—নইলে এই অস্থিরতা আমাদের সবাইকে গ্রাস করবে।
✍️Mousumi 💫

মানুষ বলে—প্রথম স্ত্রী মারা গেলে, সময়ের সাথে সাথে নাকি পুরুষরা সব ভুলে যায়…কিন্তু কুমিল্লার রিয়াদ ভাই সেই কথাটাকে একেবার...
19/04/2026

মানুষ বলে—প্রথম স্ত্রী মারা গেলে, সময়ের সাথে সাথে নাকি পুরুষরা সব ভুলে যায়…
কিন্তু কুমিল্লার রিয়াদ ভাই সেই কথাটাকে একেবারে মিথ্যা বানিয়ে দিলেন।
তার প্রথম স্ত্রী ক্যান্সারের সঙ্গে লড়তে লড়তে একদিন পৃথিবী ছেড়ে চলে যান।
জীবন তো থেমে থাকে না… তাই পরিবারের চাপে, সময়ের প্রয়োজনে তিনি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিলেন।
কিন্তু বিয়ের ঠিক আগে তিনি যা করলেন… সেটাই সবাইকে স্তব্ধ করে দিল।
তিনি ছুটে গেলেন প্রথম স্ত্রীর কবরের কাছে।
নীরবে দাঁড়িয়ে রইলেন… কবর জিয়ারত করলেন… দোয়া করলেন…
আর বিয়ের পুরোটা পথ—তার চোখ ভেজা ছিল শুধু সেই মানুষটার স্মৃতিতে, যাকে তিনি আজও ভুলতে পারেননি।
এটা শুধু একটা বিয়ের গল্প না…
এটা প্রমাণ—সত্যিকারের ভালোবাসা কখনো হারিয়ে যায় না।
সেই নারীটা সত্যিই ভাগ্যবতী ছিলেন…
কারণ তিনি এমন একজন মানুষকে স্বামী হিসেবে পেয়েছিলেন—
যার ভালোবাসা সময়ের সাথে বদলায় না…
মৃত্যুও যাকে মুছে দিতে পারে না ❤️

আজ সংসদে যা ঘটলো, সেটা সত্যিই ভিন্ন কিছু…হাসনাত আবদুল্লাহ আজ স্পিকার ও মন্ত্রীর সামনে দাঁড়িয়ে নিজের জন্য না, তার এলাকার ...
16/04/2026

আজ সংসদে যা ঘটলো, সেটা সত্যিই ভিন্ন কিছু…
হাসনাত আবদুল্লাহ আজ স্পিকার ও মন্ত্রীর সামনে দাঁড়িয়ে নিজের জন্য না, তার এলাকার মানুষের জন্য “ভিক্ষা” চাইলেন!
তিনি বললেন—
কুমিল্লা-সিলেট মহাসড়ক, যেখানে প্রতিদিন প্রায় ১০ লক্ষ মানুষ চলাচল করে… অথচ রাস্তার প্রস্থ মাত্র ১৮ ফিট!
প্রতিদিন দুর্ঘটনা, প্রতিদিন লাশ… আজও ঝরেছে ৩টি তাজা প্রাণ।
শুধু এই মাসেই হারিয়েছি ২৩ জন মানুষ!
প্রশ্ন একটাই—
এত গুরুত্বপূর্ণ একটি রাস্তা, তবুও কেন এমন অবহেলা?
আমরা তো সবসময় দেখেছি—
নেতারা নেয়, জনগণ চায়।
কিন্তু আজ প্রথমবার দেখলাম—
একজন নেতা জনগণের জন্য সংসদে দাঁড়িয়ে দাবি জানাচ্ছে, কাকুতি-মিনতি করছে!
এমন নেতা কি আমরা চাই না? ❤️
#বাস্তবতা #সংসদ #মানুষের_কথা
✍️ Mousumi 💫

💔 উপমহাদেশের সুরের আকাশ আজ যেন আরও নিরব, আরও শূন্য…একই পরিবারের দুই অমূল্য রত্ন—Lata Mangeshkar এবং Asha Bhosle…দুজনেই ব...
15/04/2026

💔 উপমহাদেশের সুরের আকাশ আজ যেন আরও নিরব, আরও শূন্য…
একই পরিবারের দুই অমূল্য রত্ন—
Lata Mangeshkar এবং Asha Bhosle…
দুজনেই বিদায় নিয়েছেন একই বয়সে—৯২!
এটা কি শুধু কাকতালীয়, নাকি সময়ের এক গভীর রহস্য? 🕊️
🥀 আশা ভোঁসলে — সুরের রঙিন জাদুকরী
১২ এপ্রিল ২০২৬…
সংগীতজগৎ হারালো এক অসাধারণ বহুমুখী কণ্ঠ।
যে কণ্ঠে ছিল দুষ্টুমি, প্রেম, ব্যথা আর উচ্ছ্বাসের অপূর্ব মিশেল—
হাজার রঙের গানকে যিনি জীবন্ত করে তুলতেন,
আজ সেই সুর থেমে গেছে… কিন্তু অনুভূতি রয়ে গেছে চিরকাল। 🖤
🥀 লতা মঙ্গেশকর — সুরের চিরন্তন সম্রাজ্ঞী
৬ ফেব্রুয়ারি ২০২২…
এক শীতের সকালে স্তব্ধ হয়ে গিয়েছিল এক স্বর্গীয় কণ্ঠ।
যাঁর গান মানেই ছিল মনের প্রশান্তি, হৃদয়ের গভীর ছোঁয়া—
তিনি ছিলেন শুধু একজন শিল্পী নন,
ছিলেন এক অনুভূতির নাম…
✨ অদ্ভুত এক মিল…
• লতা মঙ্গেশকর (১৯২৯–২০২২) — ৯২ বছর
• আশা ভোঁসলে (১৯৩৩–২০২৬) — ৯২ বছর
দুই বোন…
দুই কিংবদন্তি…
দুই ভিন্ন সুরের জগত…
একজন ছিলেন শান্ত নদীর মতো গভীর,
অন্যজন ঝর্ণার মতো প্রাণবন্ত…
কিন্তু শেষ অধ্যায়?
একই বয়সে থেমে গেল তাদের জীবনের সুর…
😢 সত্যি কথা হলো—
কিংবদন্তিরা কখনো হারিয়ে যান না…
তারা বেঁচে থাকেন তাদের সৃষ্টি, তাদের কণ্ঠ আর আমাদের অনুভূতিতে… ❤️
🙏 আপনারা আছেন… থাকবেন…
প্রতিটি গান, প্রতিটি স্মৃতি আর প্রতিটি হৃদয়ের স্পন্দনে…
#সংগীতেরনক্ষত্র #লতামঙ্গেশকর #আশাভোঁসলে
✍️Mousumi 💫

🔥 সংসদে আগুন লাগানো জবাব! 🔥রুমিন ফারহানা আবারও প্রমাণ করলেন —কথার জবাব কিভাবে দিতে হয়! 😎সংসদে ‘হাম রোগ’ নিয়ে আলোচনা চলছি...
09/04/2026

🔥 সংসদে আগুন লাগানো জবাব! 🔥
রুমিন ফারহানা আবারও প্রমাণ করলেন —
কথার জবাব কিভাবে দিতে হয়! 😎
সংসদে ‘হাম রোগ’ নিয়ে আলোচনা চলছিল…
স্বাস্থ্যমন্ত্রী বললেন —
👉 “জাতিকে ভয় দেখানো ঠিক না, ভয় দেখালে মানুষ রোগাক্রান্ত হয়ে যায়!”
এই কথা শুনে রুমিন ফারহানার সেই ঐতিহাসিক রিপ্লাই 👇
💥 “আমি তো ৩০০ জন হামের রোগীর সামনে এই কথা বলছি না!
সংসদ সদস্যরা যদি ভয়ে রোগাক্রান্ত হয়ে যান,
তাহলে সংসদ চলবে কীভাবে, মাননীয় স্পিকার?”
🤣🤣 সরাসরি ক্লিন বোল্ড!
👉 আসল কথাটা কী?
তিনি বুঝিয়ে দিলেন —
সংসদে সত্য কথা বললে সেটা ‘ভয় দেখানো’ না,
বরং বাস্তব তুলে ধরা!
এক সময় যাকে নিয়ে সমালোচনা থামেনি…
দল থেকেও বহিষ্কার করা হয়েছিল…
💪 আজ সেই রুমিন ফারহানা নিজের যোগ্যতায় এমপি হয়ে
সংসদে এমন কথা বলছেন —
যার জবাব দিতে অনেকেই চুপ!
❤️ এটাই আসল কামব্যাক!
🔥 এটাই আত্মবিশ্বাস!
✍️Mousumi 💫

Address

Dhaka
1112

Telephone

+8801717055642

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mousumi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mousumi:

Shortcuts

Share