N.A. Law Point

N.A. Law Point “ #দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু নেক আমল চিরস্থায়ী"
“ #তাওবা সেই আলো, যা পাপের অন্ধকার দূর করে জীবনকে সুন্দর করে।”
(1)

সন্তানের ভরণপোষণের দায়িত্ব কার? #সন্তান যার কাছেই থাকুক না কেন, সন্তানের ভরণপোষণের দায়িত্ব পিতার ওপর বর্তায়। সন্তানের হে...
16/08/2026

সন্তানের ভরণপোষণের দায়িত্ব কার?

#সন্তান যার কাছেই থাকুক না কেন, সন্তানের ভরণপোষণের দায়িত্ব পিতার ওপর বর্তায়। সন্তানের হেফাজত (Custody) অন্য কারও কাছে থাকলেও শুধু হেফাজতে থাকা ব্যক্তির ওপর সন্তানের ভরণপোষণের মূল দায় বর্তায় না।

#মুসলিম পারিবারিক আইনের প্রেক্ষাপটে পিতা সন্তানের ভরণপোষণের জন্য আইনগতভাবে দায়বদ্ধ। সন্তানের হেফাজতদার (Custodian) এবং আইনগত অভিভাবক (Guardian)—দুটি বিষয় এক নয়। হেফাজতের দায়িত্ব অন্য কারও কাছে থাকতে পারে, কিন্তু সন্তানের ভরণপোষণের দায় পিতার ওপর থাকতে পারে।

#পিতা সন্তানের প্রয়োজনীয় ভরণপোষণ প্রদান না করলে, আইন অনুযায়ী বিজ্ঞ আদালতের শরণাপন্ন হয়ে ভরণপোষণ দাবি ও আদায় করা যায়।
সন্তানের দায়িত্ব শুধু তাকে কাছে রাখার মধ্যে সীমাবদ্ধ নয়; তার প্রয়োজনীয় ভরণপোষণ নিশ্চিত করাও আইনগত দায়িত্ব।

Mst. Nupur Akter
Advocate
Supreme Court of Bangladesh.
01745-463250

বিজ্ঞ আদালতে মামলা চলাকালে জমি রেজিস্ট্রি করা যাবে কিনা??? #মামলা চলাকালীন জমি রেজিস্ট্রি করা যেতে পারে—তবে সব ক্ষেত্রে ...
09/08/2026

বিজ্ঞ আদালতে মামলা চলাকালে জমি রেজিস্ট্রি করা যাবে কিনা???

#মামলা চলাকালীন জমি রেজিস্ট্রি করা যেতে পারে—তবে সব ক্ষেত্রে নয়। বিষয়টি নির্ভর করে জমিটি মামলার বিষয়বস্তু (subject matter of the suit) কি না এবং আদালত থেকে কোনো নিষেধাজ্ঞা/স্ট্যাটাস-কো/ইনজাংশন দেওয়া হয়েছে কি না।

#মূল আইন:

#বাংলাদেশে Transfer of Property Act, 1882-এর ধারা ৫২ (Doctrine of Lis Pendens) প্রযোজ্য।
যদি কোনো জমির স্বত্ব/দখল/অধিকার নিয়ে মামলা চলমান থাকে, এবং সেই মামলার পক্ষ কোনো পক্ষ আদালতের অনুমতি ছাড়া ওই জমি বিক্রি বা হস্তান্তর করে, তাহলে শুধু রেজিস্ট্রি হয়ে গেলেই ক্রেতা মামলার ফলাফল থেকে মুক্ত হবে না।

অর্থাৎ—
#মামলা চলমান থাকা মাত্রই রেজিস্ট্রি অফিসে দলিল রেজিস্ট্রি স্বয়ংক্রিয়ভাবে নিষিদ্ধ নয়।

#কিন্তু মামলার বিষয়ভুক্ত জমি হলে হস্তান্তর করলে তা মামলার চূড়ান্ত রায়ের অধীন থাকবে।

#আদালত যদি অস্থায়ী নিষেধাজ্ঞা/স্ট্যাটাস-কো/হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়ে থাকে, তাহলে সেই আদেশ অমান্য করে রেজিস্ট্রি করা যাবে না।

#আদালতের আদেশ অমান্য করে হস্তান্তর করলে আইনগত ব্যবস্থা ও দলিলের কার্যকারিতা নিয়ে গুরুতর সমস্যা হতে পারে।

#বি: দ্র:

“মামলা আছে” — তাই জমি রেজিস্ট্রি করা যাবে না, এমন সরল নিয়ম নেই। কিন্তু মামলাটি যদি ওই জমির স্বত্ব বা অধিকার নিয়ে হয়, তাহলে ধারা ৫২-এর কারণে রেজিস্ট্রি করলেও ক্রেতা মামলার ফলাফলের অধীন থাকবে।

Mst.Nupur Akter
Advocate
Supreme Court of Bangladesh.
01745-463250

 #এক নারী কি একসাথে দুজন স্বামী রাখতে পারেন?  #৯আমাদের সমাজ ও প্রচলিত আইন অনুযায়ী, একজন নারী কখনোই এক সময়ে একাধিক স্বামী...
07/08/2026

#এক নারী কি একসাথে দুজন স্বামী রাখতে পারেন?

#৯আমাদের সমাজ ও প্রচলিত আইন অনুযায়ী, একজন নারী কখনোই এক সময়ে একাধিক স্বামী রাখতে পারেন না।"

#আইন কী বলে?

#বিবাহ বহাল থাকা অবস্থায়:
প্রথম বিয়ের বৈবাহিক সম্পর্ক আইনগতভাবে বিচ্ছিন্ন (ডিভোর্স) না হওয়া পর্যন্ত কোনো নারী দ্বিতীয় বিয়ে করতে পারবেন না।

#আইনি শাস্তি:
প্রথম বিয়ে গোপন রেখে বা তা বহাল থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে তা দণ্ডবিধির ৪৯৪ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এর জন্য ৭ বছর পর্যন্ত কারাদণ্ড এবং অর্থদণ্ড হতে পারে।

#সন্তানের বৈধতা:
এই ধরণের অবৈধ সম্পর্কের ফলে জন্ম নেওয়া সন্তান সমাজে আইনি স্বীকৃতি বা উত্তরাধিকার পায় না।

#আইন জানুন, সচেতন থাকুন এবং যেকোনো বিভ্রান্তি থেকে নিজেকে ও সমাজকে দূরে রাখুন।

Mst. Nupur Akter
Advocate
Supreme Court of Bangladesh.
01745-463250

"শুধু ফৌজদারি মামলা থাকলেই পাসপোর্ট পেতে কেউ অযোগ্য হবে না:69 DLR (HD) 335👉৬৯ ডিএলআর (এইচসিডি) ৩৩৫ (69 DLR (HCD) 335) মা...
06/08/2026

"শুধু ফৌজদারি মামলা থাকলেই পাসপোর্ট পেতে কেউ অযোগ্য হবে না:

69 DLR (HD) 335

👉৬৯ ডিএলআর (এইচসিডি) ৩৩৫ (69 DLR (HCD) 335) মামলার মূল পর্যবেক্ষণ ও নীতি হলো: কোনো ব্যক্তির বিরুদ্ধে শুধুই ফৌজদারি মামলা পেন্ডিং বা বিচারাধীন থাকলেই তাকে পাসপোর্ট প্রদান বা নবায়নে অস্বীকৃতি জানানো যাবে না।

#👉বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের এই রায়ের মূল বিষয়বস্তু ও নীতিগত দিকগুলো নিম্নরূপ:
​রায়ের মূল বিষয়বস্তু ও আইনি ভিত্তি
​মৌলিক অধিকার: সংবিধানে উল্লিখিত চলাফেরার স্বাধীনতা ও নাগরিক অধিকারের অংশ হিসেবে পাসপোর্ট পাওয়ার অধিকার স্বীকৃত। আইনগত সুনির্দিষ্ট বাধা ছাড়া কোনো নাগরিককে পাসপোর্ট থেকে বঞ্চিত করা যায় না।

👉​আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা: কেবল মামলা বা এফআইআর (FIR) থাকলেই পাসপোর্ট আটকানো যাবে না, যতক্ষণ না সংশ্লিষ্ট আদালত পাসপোর্ট ইস্যু বা বিদেশ গমনে স্পষ্ট কোনো নিষেধাজ্ঞা বা রুলিং জারি করেন।

👉​পাসপোর্ট কর্তৃপক্ষের এখতিয়ার: বিচারিক আদালতের কোনো নিষেধাজ্ঞা না থাকলে পাসপোর্ট কর্তৃপক্ষ নিজ থেকে কেবল মামলা থাকার দোহাই দিয়ে পাসপোর্ট আবেদন বাতিল বা ঝুলিয়ে রাখতে পারে না।

Mst.Nupur Akter
Advocate
Supreme Court of Bangladesh.
01745-463250

চার্জশিট দাখিলের পর সাধারণত আগাম (Anticipatory) জামিনের আবেদন গ্রহণযোগ্য নয়। আপিল বিভাগ নির্দেশনা দিয়েছেন যে, আগাম জাম...
05/08/2026

চার্জশিট দাখিলের পর সাধারণত আগাম (Anticipatory) জামিনের আবেদন গ্রহণযোগ্য নয়। আপিল বিভাগ নির্দেশনা দিয়েছেন যে, আগাম জামিনের কার্যকারিতা চার্জশিট দাখিলের পর আর বহাল থাকে না। এ বিষয়ে 4 MLR (AD) 291 এবং 22 BLD 478 উল্লেখযোগ্য সিদ্ধান্ত।

04/08/2026

শুধুমাত্র ৩০০ টাকার স্ট্যাম্পে নোটারী করে বিবাহ করলে আইনগতভাবে / ধর্মীয়ভাবে বৈধ কি??
বিস্তারিত দেখুন...

Mst. Nupur Akter
Advocate
Supreme Court of Bangladesh.
01745-463250

⚖️ বাবা মারা যাওয়ার পর মা কি নাবালক সন্তানের জমি বিক্রি করতে পারেন?অনেকের ধারণা, বাবা মারা গেলে মা স্বয়ংক্রিয়ভাবে সন্...
03/08/2026

⚖️ বাবা মারা যাওয়ার পর মা কি নাবালক সন্তানের জমি বিক্রি করতে পারেন?

অনেকের ধারণা, বাবা মারা গেলে মা স্বয়ংক্রিয়ভাবে সন্তানের সম্পত্তির আইনগত অভিভাবক হয়ে যান। কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী এ ধারণা সঠিক নয়।
পিতা মৃত্যুবরণ করার পর মা নাবালক সন্তানের সম্পত্তির স্বাভাবিক (De Jure) আইনগত অভিভাবক হন না। ফলে আইনগত ক্ষমতা বা আদালতের অনুমতি ছাড়া নাবালক সন্তানের অংশের স্থাবর সম্পত্তি (জমি) বিক্রয় করলে সেই বিক্রয় সন্তানের জন্য বাধ্যতামূলক নয়।

সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার পর প্রয়োজনীয় ক্ষেত্রে-

👉বিক্রয় দলিল বাতিল বা অকার্যকর ঘোষণার মামলা করতে পারে;
👉নিজের মালিকানা ঘোষণার মামলা করতে পারে; 👉দখল হারিয়ে থাকলে দখল পুনরুদ্ধারের প্রতিকার চাইতে পারে;

#প্রয়োজনে অস্থায়ী বা স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করতে পারে।

#উল্লেখ্য যে: মা তাঁর নিজের উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত অংশ বিক্রি করতে পারবেন। কিন্তু নাবালক সন্তানের অংশ আইনগত কর্তৃত্ব ছাড়া বিক্রি করতে পারবেন না।
রেফারেন্স: 49 DLR (AD) 146

#আইন জানুন, নিজের অধিকার রক্ষা করুন।

Mst. Nupur Akter
Advocate
Supreme Court of Bangladesh.
01745-463250

⚖️ ন্যায়বিচারের প্রকৃত সৌন্দর্য এখানেই—"দশজন অপরাধী ছাড়া পেয়ে যাক; কিন্তু একজন নির্দোষ মানুষও যেন অন্যায়ভাবে শাস্তি না প...
02/08/2026

⚖️ ন্যায়বিচারের প্রকৃত সৌন্দর্য এখানেই—

"দশজন অপরাধী ছাড়া পেয়ে যাক; কিন্তু একজন নির্দোষ মানুষও যেন অন্যায়ভাবে শাস্তি না পায়।"

#ন্যায়বিচারের মূল উদ্দেশ্য শুধু শাস্তি দেওয়া নয়; বরং সত্য উদঘাটন করে নিরপরাধকে সুরক্ষা দেওয়া। একটি ভুল রায় শুধু একজন মানুষের জীবনই নয়, তার পরিবার ও সমাজের ওপরও গভীর প্রভাব ফেলে।
তাই বিচার হতে হবে প্রমাণের ভিত্তিতে, পক্ষপাতহীনভাবে এবং আইনের শাসনের আলোকে।

⚖️ ন্যায়বিচার প্রতিষ্ঠাই হোক আমাদের অঙ্গীকার।

#ন্যায়বিচার #আইনের_শাসন #বাংলাদেশ

Mst. Nupur Akter
Advocate
Supreme Court of Bangladesh.
01745-463250

 #ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে হলেও  অবশ্যই আইন মানতে হবে। #অনেকে মনে করেন, বাড়ির মালিক হওয়ার কারণে যে কোনো সময় ভাড়াটিয়...
01/08/2026

#ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে হলেও অবশ্যই আইন মানতে হবে।

#অনেকে মনে করেন, বাড়ির মালিক হওয়ার কারণে যে কোনো সময় ভাড়াটিয়াকে বের করে দেওয়া যায়। কিন্তু এটি সঠিক নয়।

#বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন, ১৯৯১ অনুযায়ী, ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে হলে আইন নির্ধারিত কারণ ও পদ্ধতি অনুসরণ করতে হবে। প্রয়োজনে আদালতের আদেশের মাধ্যমে উচ্ছেদের ব্যবস্থা নিতে হয়।

#কোনো অবস্থাতেই বাড়ির মালিক—
👉জোরপূর্বক উচ্ছেদ করতে পারবেন না।
👉 বিদ্যুৎ, গ্যাস বা পানির সংযোগ বিচ্ছিন্ন করে ভাড়াটিয়াকে বাড়ি ছাড়তে বাধ্য করতে পারবেন না। 👉 ভয়ভীতি প্রদর্শন বা হয়রানির মাধ্যমে ভাড়াটিয়ার শান্তিপূর্ণ বসবাসে বাধা সৃষ্টি করতে পারবেন না

#অন্যদিকে, ভাড়াটিয়ারও দায়িত্ব হলো সময়মতো ভাড়া পরিশোধ করা, চুক্তির শর্ত মেনে চলা এবং সম্পত্তির যথাযথ ব্যবহার করা।

#আইনের শাসন প্রতিষ্ঠা তখনই সম্ভব, যখন বাড়ির মালিক ও ভাড়াটিয়া—উভয়েই নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থাকবেন। বিরোধ হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে আদালতের আশ্রয় নিন।

Mst. Nupur Akter
Advocate,
Supreme Court of Bangladesh
01745-463250

 #জমির মামলায় সমন পেয়েছেন? অবহেলা করবেন না।আদালতের সমন পাওয়ার পরও যদি নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হয়ে লিখিত জবাব ...
31/07/2026

#জমির মামলায় সমন পেয়েছেন? অবহেলা করবেন না।

আদালতের সমন পাওয়ার পরও যদি নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল না করেন, তাহলে আদালত একতরফাভাবে (Ex Parte) মামলার কার্যক্রম পরিচালনা করতে পারেন।
এমন পরিস্থিতিতে বাদী তার দাবির পক্ষে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করবেন। আদালত যদি সেই প্রমাণে সন্তুষ্ট হন, তাহলে বাদীর পক্ষে একতরফা ডিক্রি বা রায় প্রদান করতে পারেন।
মনে রাখবেন: আদালতের সমন কোনো সাধারণ কাগজ নয়। এটি আইনি নির্দেশ। তাই সমন পাওয়ার সঙ্গে সঙ্গে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দাখিল করুন। সময়মতো পদক্ষেপই আপনার অধিকার রক্ষার সর্বোত্তম উপায়।
রেফারেন্স: 39 DLR (HCD) 11

আইনি সচেতনতায় সবাই এগিয়ে আসুন।

Mst. Nupur Akter
Advocate
Supreme Court of Bangladesh
01745-463250

Address

Nasir Uddin Sarder Len
Dhaka
1100

Telephone

+8801745463250

Website

Alerts

Be the first to know and let us send you an email when N.A. Law Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to N.A. Law Point:

Shortcuts

Share