Laminal Fiha

Laminal Fiha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Laminal Fiha, Video Creator, Dhaka.
(416)

দিনশেষে মানুষ কেন এত একা?…এই পৃথিবীতে এত আয়োজন, এত কোলাহল, এত নিয়ন আলোর ঝলকানি... তবুও মানুষের মন কেন তীব্র একাকীত্ব আর...
07/10/2026

দিনশেষে মানুষ কেন এত একা?…

এই পৃথিবীতে এত আয়োজন, এত কোলাহল, এত নিয়ন আলোর ঝলকানি... তবুও মানুষের মন কেন তীব্র একাকীত্ব আর শূন্যতায় ভোগে? চারপাশে এত আপনজন, এত ভালো বন্ধু, এত শুভাকাঙ্ক্ষী, প্রিয় মানুষ কিংবা ভালোবাসার মানুষ—তারপরও কেন দিনশেষে বুকের ভেতর একটা গভীর হাহাকার জমা হয়? কেন সব থাকার পরেও মানুষের মনকে কেউ পুরোপুরি শান্তি দিতে পারে না?

আসলে একটা সময় যখন মানুষ তীব্রভাবে একা হয়, তখন চারপাশের সব আলো নিভে গিয়ে শুধু শূন্যতাই চোখে পড়ে। আর এটাই হয়তো জীবনের শেষ সত্য। দিনশেষে এই শূন্যতাই আমাদের একমাত্র সম্বল। কারণ আমরা এসেছি একা, যাব একা, আর শেষ বয়সেও থাকবো একা।

অনেক সময় মহান সৃষ্টিকর্তার অপার মহিমার এই পরম সৃষ্টি—রাতের আকাশের প্রদীপ্ত নক্ষত্র, স্নিগ্ধ রুপালী শশী (চাঁদ) কিংবা দিনের বিপুল সূর্যের আলো-ছায়াও মানুষের মনের এই তীব্র একাকীত্ব দূর করতে পারে না।

তখন মনে প্রশ্ন জাগে, আসলে মানুষ সুখী কিসে? কিসে মানুষ সুখী হতে পারে? টাকা-পয়সা, ধন-সম্পদ, ক্ষমতা কিংবা বাহ্যিক সৌন্দর্য—এসব দিয়ে তো মানুষ কখনো প্রকৃত সুখী হতে পারে না। সব পেয়েও মানুষ দিনশেষে কেন এক অজানা অসুখের যন্ত্রণায় এতটা কষ্ট পায়?

পৃথিবীর এত আলোর মাঝেও কেন মানুষের মনটা দিনশেষে বড্ড অন্ধকার আর একা রয়ে যায়?

"নিজেকে সময় দাও, পৃথিবী তোমাকে সময় দেবে। নিজের মূল্যায়নটা যখন নিজে করতে শিখবে, তখন চারপাশের সবাই তোমাকে সম্মান করতে ব...
06/10/2026

"নিজেকে সময় দাও, পৃথিবী তোমাকে সময় দেবে। নিজের মূল্যায়নটা যখন নিজে করতে শিখবে, তখন চারপাশের সবাই তোমাকে সম্মান করতে বাধ্য।

নিজেকে এমন এক উচ্চতায় প্রতিষ্ঠিত করো, যেখানে মানুষ পৌঁছানোর স্বপ্ন দেখে। সর্বদা নিজের আত্মসম্মানকে সবার আগে অগ্রাধিকার দাও।"

06/10/2026

"ওরা এখন আর শুধু বিড়াল নয়, আমাদের পরিবারের সদস্য! ওদের খুশিতেই আমাদের খুশি। 🥰🐱

"আহার নিদ্রা ভয় যত করে ততই হয়,যে করেছে জয়, আহার নিদ্রা ভয়,অনেক কিছুই সে করতে পারে জয়সব সাধনে তার নেইকো পরাজয়।"
05/10/2026

"আহার নিদ্রা ভয় যত করে ততই হয়,
যে করেছে জয়, আহার নিদ্রা ভয়,
অনেক কিছুই সে করতে পারে জয়
সব সাধনে তার নেইকো পরাজয়।"

04/10/2026

মধ্যবিত্ত ও নিম্নবিত্তের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এক সিলিন্ডার গ্যাসের দাম ২৫০০ টাকা! একদিকে গ্যাসের কৃত্রিম সংকট, অন্যদিকে নির্ধারিত দামের তোয়াক্কা না করে এক সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে ২৫০০ টাকায়!

"জীবন সহজাতভাবে সহজ নয়, তাকে নিজের ভেতর থেকে সহজ করে গড়ে নিতে হয়। এই অস্তিত্বের নিয়মে প্রতিটি মানুষের পথেই কঠিন চড়াই-উতর...
30/09/2026

"জীবন সহজাতভাবে সহজ নয়, তাকে নিজের ভেতর থেকে সহজ করে গড়ে নিতে হয়। এই অস্তিত্বের নিয়মে প্রতিটি মানুষের পথেই কঠিন চড়াই-উতরাই আসবেই; এমন কোনো সত্তা নেই যে এই দুর্গম পথ পাড়ি না দিয়ে উচ্চে আরোহণ করতে পেরেছে।

তাই পরিস্থিতি যতই জটিল কিংবা রুক্ষ হোক না কেন, নিজেকে সেই কাঠিন্যের আবর্তে পুড়িয়ে খাঁটি করে গড়ে তুলতে হবে। আধ্যাত্মিক প্রজ্ঞা তো এটাই শেখায়—বাইরের ঝড়কে থামানো যায় না, কিন্তু ভেতরের আত্মাকে পাথর কেটে পথ তৈরি করার মতো শক্তিশালী করে তোলা যায়।"

29/09/2026

আজ থেকে আমি (Safeway Group)এর সাথে হলো ব্লকের (Hollow Block) মেশিনারিজের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এক নতুন যাত্রা শুরু করলাম। 🤝

দীর্ঘদিন যাবত আমি হলো ব্লক কারখানার সাথে সরাসরি জড়িত আছি। এই দীর্ঘ পথচলায় অনেক নতুন উদ্যোক্তাই আমাকে জিজ্ঞেস করেন—"আপা, একটা নতুন কারখানা করতে কী কী লাগে? কত টাকা বাজেট প্রয়োজন? কোথা থেকে ভালো মানের মেশিন নিব বা কীভাবে শুরু করব?"

আপনাদের এই সব প্রশ্নের সঠিক সমাধান দিতে এবং নতুন উদ্যোক্তাদের পথ চলা সহজ করতেই আমার এই নতুন পথচলা।

এখন থেকে আপনারা যারা নতুন কনক্রিট ব্লক ফ্যাক্টরি (Concrete Block Factory) স্থাপন করতে চান, অথবা আপনার বিদ্যমান ফ্যাক্টরির Production Capacity ও Technology Upgrade করতে চান, তারা কোনো দ্বিধা ছাড়াই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

আমরা সরাসরি চায়না থেকে উন্নতমানের মেশিনারিজ ইমপোর্ট করা থেকে শুরু করে একটি কমপ্লিট ফ্যাক্টরি সেটআপের সার্বিক সহযোগিতা করব, ইনশাল্লাহ।

Safeway Group-এর মাধ্যমে আমরা আপনাদের যা যা সেবা প্রদান করব:
🔹 Machinery Supply (Direct Import from China)
🔹 Complete Factory Setup
🔹 Installation & Commissioning
🔹 Technical Support
🔹 Training
🔹 End-to-End Project Support

আপনারা যারা নতুন উদ্যোক্তা হিসেবে এই সম্ভাবনাময় সেক্টরে কাজ করতে আগ্রহী, নির্দ্বিধায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি এবং নির্ভরযোগ্য সাপোর্টের মাধ্যমে আমরা আপনাদের পাশে থাকব। 💼🚀

গড়ো নিজেকে শক্তভাবে কোনো বাধাই যাতে নিজের লক্ষ্য ভাঙতে না পারে!মনে রেখো, পৃথিবী তোমাকে সুযোগ দেবে না, সুযোগ ছিনিয়ে নিতে ...
27/09/2026

গড়ো নিজেকে শক্তভাবে কোনো বাধাই যাতে নিজের লক্ষ্য ভাঙতে না পারে!

মনে রেখো, পৃথিবী তোমাকে সুযোগ দেবে না, সুযোগ ছিনিয়ে নিতে হবে। যখন চারপাশ থেকে বাধা আসবে, তখন ভেঙে পড়া কাপুরুষতার লক্ষণ। পরিস্থিতি যত কঠিন হবে, তোমার জেদ তত গুণ বেড়ে যাওয়া উচিত। যারা তোমাকে থামাতে চায়, তাদের মুখে জবাব দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো তোমার সাফল্য।

নিজে দুর্বল হলে সামান্য বাতাসেই উড়ে যাবে, আর নিজেকে পাহাড়ের মতো শক্ত করলে কোনো ঝড়ই তোমাকে নাড়াতে পারবে না। লক্ষ্য যখন স্থির, তখন পিছু হটার কোনো রাস্তা নেই। হয় লড়াই করো, না হয় শেষ পর্যন্ত টিকে থেকে জিতে দেখাও! 🔥⚡

ইনশাল্লাহ, একদিন পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে আমাদের এই ব্র্যান্ড!দীর্ঘদিন ধরে টেকসই ও পরিবেশবান্ধব হলো ব্লক (Hollow Blocks...
26/09/2026

ইনশাল্লাহ, একদিন পুরো বাংলাদেশে ছড়িয়ে যাবে আমাদের এই ব্র্যান্ড!

দীর্ঘদিন ধরে টেকসই ও পরিবেশবান্ধব হলো ব্লক (Hollow Blocks) নিয়ে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি। আমার মূল লক্ষ্য পরিবেশের ক্ষতি না করে আধুনিক ও মজবুত আবাসন গড়ে তোলা।

ভবিষ্যতে ইনশাল্লাহ দেশব্যাপী আমাদের পরিবেশবান্ধব হলো ব্লকের কারখানা সম্প্রসারিত হবে এবং প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে আমাদের এই ব্র্যান্ডের গুণগত মান ও সেবা। আমাদের এই পথচলায় আপনাদের দোয়া ও ভালোবাসা কাম্য।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Laminal Fiha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Laminal Fiha:

Shortcuts

Share

Category