D Sports Football

D Sports Football আমরা খেলার গল্প বলি। নেপথ্যের গল্প বলি, চলমান গল্প বলি এবং ভেতরের বিশ্লেষন শোনাই।

৫০ কোটির বেশি টিকিট আবেদন—দাম নিয়ে বিতর্ক থাকলেও ২০২৬ বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমের উন্মাদনায় কোনো ভাটা নেই। যুক্তরাষ্ট্র, ...
15/01/2026

৫০ কোটির বেশি টিকিট আবেদন—দাম নিয়ে বিতর্ক থাকলেও ২০২৬ বিশ্বকাপ ঘিরে ফুটবলপ্রেমের উন্মাদনায় কোনো ভাটা নেই। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে হতে যাওয়া এই আসরের জন্য বিশ্বের ২১১টি দেশ ও অঞ্চলের সমর্থকেরা আগ্রহ দেখিয়েছেন।

জার্মানি, ইংল্যান্ড, ব্রাজিল থেকে আর্জেন্টিনা—সব ফুটবল শক্তির সমর্থকরাই টিকিটের দৌড়ে শামিল। মায়ামির কলম্বিয়া–পর্তুগাল ম্যাচ কিংবা নিউ জার্সির ফাইনাল—সব মিলিয়ে বিশ্বকাপ যে মাঠে নামার আগেই ইতিহাস গড়ছে, সেটাই বলছে ফিফার এই রেকর্ডসংখ্যক আবেদন।

14/01/2026

চারটি গুলি খেয়ে দুইদিনের কোমায় ছিলেন জামাল

"একদিন আমরাও বিশ্বকাপ খেলার গল্প লিখতে চাই।" 🗣️ জামাল ভূঁইয়া
14/01/2026

"একদিন আমরাও বিশ্বকাপ খেলার গল্প লিখতে চাই।"
🗣️ জামাল ভূঁইয়া

ব্রাজিলের টুর্নামেন্ট LIGA MARINHO-তে নেইমারকে ফ্রি-ফায়ার খেলতে দেখা যায়।
14/01/2026

ব্রাজিলের টুর্নামেন্ট LIGA MARINHO-তে নেইমারকে ফ্রি-ফায়ার খেলতে দেখা যায়।

13/01/2026

মালিকে আফ্রিকান কাপ অফ নেশনস শিরোপা জেতানোর কথা বলে মোটা অঙ্কের অনুদান সংগ্রহ এক তান্ত্রিকের, এবার গেলেন জেলে

13/01/2026

মরক্কোর ফুটবলের সুপারস্টারের সঙ্গে বলিউড তারকা নোরা ফাতেহির প্রেমের গুঞ্জন ঘুরছে নেটদুনিয়ায়।

12/01/2026

মাত্র সাত মাসেই আউট হলেন শাভি

২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোকে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে তুলেছেন আশরাফ হাকিমি। ফরাসি ক্লাব পিএসজির হয়ে গত ...
12/01/2026

২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোকে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে তুলেছেন আশরাফ হাকিমি। ফরাসি ক্লাব পিএসজির হয়ে গত মৌসুমে ট্রেবল জেতা এই রাইটব্যাক, আফ্রিকার বর্ষসেরা ফুটবলার পুরস্কারও জিতে আন্তর্জাতিক ফর্মে রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে—মরোক্কান বংশোদ্ভূত ভারতীয় নৃত্যশিল্পী নোরা ফাতেহি হাকিমির খেলা দেখতে মরক্কো গেছেন। ভিডিওতে দেখা গেছে, গ্যালারি থেকে ক্রমাগত উৎসাহ দিচ্ছেন নোরা। নেটিজেনদের অনুমান, এখানেই শুরু হতে পারে তাদের নতুন সম্পর্কের গল্প। তবে নোরা বা হাকিমি কেউ এ বিষয়ে মন্তব্য করেননি।

(ছবিটি এআই দিয়ে বানানো)

ঘরের ছেলে আবার ঘরেই—তবে এবার ভিন্ন ভূমিকায়। রিয়াল মাদ্রিদের মূল দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেলেন সাবেক ডিফেন্ডার আলভার...
12/01/2026

ঘরের ছেলে আবার ঘরেই—তবে এবার ভিন্ন ভূমিকায়। রিয়াল মাদ্রিদের মূল দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেলেন সাবেক ডিফেন্ডার আলভারো আরবেলোয়া। যুব একাডেমি থেকে মূল দলে—এবার তাঁর সামনে সবচেয়ে বড় পরীক্ষা।

ব্যর্থতার দায় নিয়ে রিয়ালের বেঞ্চ ছাড়লেন সাভি আলোনসো। সেই শূন্যতা পূরণে ক্লাব বেছে নিল পরিচিত মুখ আলভারো আরবেলোয়াকে।     ...
12/01/2026

ব্যর্থতার দায় নিয়ে রিয়ালের বেঞ্চ ছাড়লেন সাভি আলোনসো। সেই শূন্যতা পূরণে ক্লাব বেছে নিল পরিচিত মুখ আলভারো আরবেলোয়াকে।

Address

House: 6, Avenue 1, Chandrima Model Town, Mohammadpur
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when D Sports Football posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share