Shihab's Medical Thought

Shihab's Medical Thought ✌️আসসালামুআলাইকুম।
"Nursing"রিলেটেড টপিকগুলো সহজে সকলের জন্য বোধগম্য করাই আমার পেইজের লক্ষ্য✌️
(7)

04/10/2026

📚🫁 শেখার মাধ্যমে দক্ষতা অর্জন, উপস্থাপনার মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধি! 🌸

☞উত্তরা আধুনিক নার্সিং ইনস্টিটিউটের Diploma in Nursing Science and Midwifery কোর্সের প্রথম বর্ষের শিক্ষার্থী তাপসী শেখ আজ ফুসফুস (Lungs) সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছে।

☞তার এই প্রচেষ্টা জ্ঞান অর্জনের পাশাপাশি বিষয়বস্তুকে সহজভাবে উপস্থাপন করার দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 💙

☞আমরা বিশ্বাস করি, নিয়মিত অধ্যয়ন, অনুশীলন ও এ ধরনের উপস্থাপনার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে দক্ষ, আত্মবিশ্বাসী ও মানবিক নার্স হিসেবে গড়ে উঠবে।

🌷 তাপসী শেখের জন্য রইল আন্তরিক শুভকামনা। তার এই শেখার যাত্রা আরও সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক।

📢 একটি MCQ প্রশ্ন নিয়ে বিভ্রান্তি: সঠিক উত্তর কোনটি?Question: Which is the long duration method?A. Male sterilizationB....
01/10/2026

📢 একটি MCQ প্রশ্ন নিয়ে বিভ্রান্তি: সঠিক উত্তর কোনটি?

Question: Which is the long duration method?

A. Male sterilization
B. Oral pill
C. Norplant
D. IUCD

🔍 পরীক্ষায় আমি C. Norplant উত্তর করেছি। কিন্তু অনেকেই বলছেন, সঠিক উত্তর হবে D. IUCD।

বিষয়টি হলো, Norplant একটি দীর্ঘমেয়াদি ইমপ্ল্যান্টভিত্তিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি এবং IUCD-ও একটি দীর্ঘমেয়াদি জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। অন্যদিকে, Male sterilization একটি স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি।

তাহলে প্রশ্ন হচ্ছে, Norplant ও IUCD—দুটিই দীর্ঘমেয়াদি পদ্ধতি হলে, এই MCQ-এর Single Best Answer কোনটি হওয়া উচিত?

📌 যারা নির্ভরযোগ্য বই বা স্ট্যান্ডার্ড রেফারেন্স থেকে সঠিক উত্তর জানেন, অনুগ্রহ করে যুক্তিসহ কমেন্টে জানাবেন।

আমরা যেন অনুমাননির্ভর উত্তর নয়, বরং সঠিক তথ্য ও প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারি।

📢 একটি প্রশ্ন, কিন্তু ফেসবুকের বিভিন্ন পেইজে বিভিন্ন উত্তর! সঠিক উত্তর কোনটি?📚 প্রশ্ন: ‘শাক্যমুনি’ কোন সমাস?☞বিভিন্ন ফেস...
30/09/2026

📢 একটি প্রশ্ন, কিন্তু ফেসবুকের বিভিন্ন পেইজে বিভিন্ন উত্তর! সঠিক উত্তর কোনটি?

📚 প্রশ্ন: ‘শাক্যমুনি’ কোন সমাস?

☞বিভিন্ন ফেসবুক পেইজে এই প্রশ্নের বিভিন্ন উত্তর দেওয়া হচ্ছে। ফলে চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা বিভ্রান্ত হচ্ছেন।

☞একটি প্রশ্নের একাধিক উত্তর প্রচার না করে, ব্যাকরণসম্মত সঠিক উত্তরটি যুক্তিসহ তুলে ধরা উচিত।
আপনাদের কাছে অনুরোধ, ‘শাক্যমুনি’ কোন সমাস এবং এর ব্যাসবাক্য কী? নির্ভরযোগ্য ব্যাকরণগ্রন্থের আলোকে সঠিক উত্তরটি কমেন্টে জানাবেন।

☞সবার অংশগ্রহণে বিভ্রান্তি দূর হোক, সঠিক তথ্য ছড়িয়ে পড়ুক। ❤️
#চাকরির_প্রস্তুতি #বাংলা_ব্যাকরণ #সঠিক_উত্তর

📢 BPSC Preliminary Exam: সঠিক উত্তর কোনটি?☞প্রশ্ন: Heart Rate is accelerated by—১.Inspiration২.Expiration৩.Hypoxia৪.Feve...
29/09/2026

📢 BPSC Preliminary Exam: সঠিক উত্তর কোনটি?

☞প্রশ্ন: Heart Rate is accelerated by—
১.Inspiration
২.Expiration
৩.Hypoxia
৪.Fever
🔍 সম্ভাব্য উত্তর: 1. Inspiration (যদি প্রশ্নটি স্বাভাবিক শারীরবৃত্তীয় পরিবর্তন বোঝায়)।

📚ব্যাখ্যা:

◑ Inspiration ;স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের সময় Heart rate সাময়িকভাবে বৃদ্ধি পায়।

◑Expiration: Heart Rate সাময়িকভাবে কমে যায়।

◑Hypoxia: অক্সিজেনের ঘাটতিতে সাধারণত Heart Rate বৃদ্ধি পেতে পারে।

◑Fever: শরীরের তাপমাত্রা বৃদ্ধির কারণে Heart Rate বৃদ্ধি পায়।

⚠️ গুরুত্বপূর্ণ বিষয়: প্রশ্নটি যদি একক সঠিক উত্তরভিত্তিক MCQ হয়, তাহলে স্বাভাবিক শ্বাস-প্রশ্বাসের সঙ্গে Heart Rate-এর পরিবর্তন বোঝালে Inspiration উত্তরটি প্রাসঙ্গিক। কিন্তু সাধারণভাবে Heart Rate বৃদ্ধির কারণ জানতে চাইলে Hypoxia ও Fever-ও সঠিক হতে পারে।

☞তাই প্রশ্নের মূল বই, পরীক্ষার নির্ধারিত উত্তরসূচি অথবা পরীক্ষক কর্তৃপক্ষের ব্যাখ্যা ছাড়া একে নিঃসন্দেহে একমাত্র সঠিক উত্তর বলা কঠিন।

🧐আপনাদের মতামত কী? আপনাদের কাছে নির্ভরযোগ্য কোনো স্ট্যান্ডার্ড বইয়ের রেফারেন্স থাকলে কমেন্টে শেয়ার করুন, যাতে সবার বিভ্রান্তি দূর হয়।

☞আজকের সিনিয়র স্টাফ নার্স পরীক্ষায় একটা প্রশ্ন দেখে একটু হাসিই পেল! 😂☞প্রশ্ন ছিল—🐕 কুকুরের ডাককে এক কথায় কী বলে?➤ভাবল...
28/09/2026

☞আজকের সিনিয়র স্টাফ নার্স পরীক্ষায় একটা প্রশ্ন দেখে একটু হাসিই পেল! 😂

☞প্রশ্ন ছিল—
🐕 কুকুরের ডাককে এক কথায় কী বলে?

➤ভাবলাম, প্রশ্নটা হয়তো বাংলা পরীক্ষার না—নার্সিং পরীক্ষারও একটু clinical relevance আছে! 😅
কারণ কুকুর কামড় দিলে রোগী হাসপাতালে আসবেন, আর আমরা নার্সরা তো তখন Anti-Rabies Vaccine (ARV) দেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত! 💉😂

⇨তাই প্রশ্নটা একেবারে অপ্রাসঙ্গিকও না—
কুকুরের ডাক থেকে শুরু করে কুকুরের কামড়, শেষ পর্যন্ত নার্সের ডিউটি! 🤣
পরীক্ষা মানেই শুধু বইয়ের জ্ঞান নয়—
জীবনের সব জ্ঞানই কখনো না কখনো MCQ হয়ে সামনে চলে আসে! 😄

🎯 সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) বাছাই পরীক্ষা — ☞স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র...
27/09/2026

🎯 সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) বাছাই পরীক্ষা —

☞স্বাস্থ্য সেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স (১০ম গ্রেড) পদের বাছাই পরীক্ষা (MCQ Type)-এ অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

🌸দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও প্রস্তুতির আগামীকাল গুরুত্বপূর্ণ মূল্যায়নের দিন। পরীক্ষার হলে শান্ত থাকুন, প্রশ্ন ভালোভাবে পড়ুন এবং সময়ের সঠিক ব্যবহার করুন।

☞সবাই সবার জন্য দোয়া করবেন, এবং আমার জন্যও দোয়া করবেন।🤲আল্লাহ যেন আপনাদের পরিশ্রম কবুল করেন এবং কাঙ্ক্ষিত সফলতা দান করেন। আমিন। ❤️
প্রস্তুতি আপনার হাতে, ফলাফল আল্লাহর হাতে।
নিজের সর্বোচ্চটা দিয়ে পরীক্ষা দিন। 💙
— Shihab’s Medical Thoughts
Learn | Prepare | Serve

🚨 বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টে নতুন মাইলফলক!🇧🇩 নীরবে ইতিহাস গড়ল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়◑দেশের চিকিৎসাবিজ্ঞানে ...
27/09/2026

🚨 বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্টে নতুন মাইলফলক!

🇧🇩 নীরবে ইতিহাস গড়ল বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়

◑দেশের চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়ে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (BMU) সফলভাবে ৬টি লিভার ট্রান্সপ্লান্ট সম্পন্ন করেছে—তাও বিনামূল্যে।

🩺 ছয়টি ট্রান্সপ্লান্টের সময়সূচি:
🔹 ১ ও ২ সেপ্টেম্বর ২০২৫ — ২টি
🔹 ৩ ও ৪ জুলাই ২০২৬ — ২টি
🔹 ১১ ও ১২ সেপ্টেম্বর ২০২৬ — ২টি

◑বর্তমানে ছয়জন রোগীরই লিভার ট্রান্সপ্লান্ট ক্লিনিকের মাধ্যমে নিয়মিত ফলোআপ চিকিৎসা চলছে।

◑এই জটিল চিকিৎসা কার্যক্রমে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিশেষায়িত বিভাগ অংশগ্রহণ করে। পাশাপাশি ভারতের হায়দ্রাবাদের Asian Institute of Gastroenterology (AIG) Hospital-এর বিশেষজ্ঞ দল কারিগরি সহযোগিতা প্রদান করে।

💰 কেন এটি গুরুত্বপূর্ণ?

☞লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশের মানুষের জন্য দীর্ঘদিন ধরেই অত্যন্ত ব্যয়বহুল ও জটিল চিকিৎসা হিসেবে বিবেচিত। বিদেশে যেখানে এ চিকিৎসায় এক কোটিরও বেশি টাকা খরচ হতে পারে, সেখানে বাংলাদেশে ভবিষ্যতে আনুমানিক ৩০ লাখ টাকার মধ্যে এ চিকিৎসা দেওয়ার সম্ভাবনার কথা জানা গেছে।

☞তবে বিনামূল্যে করা এই ছয়টি ট্রান্সপ্লান্টকে স্থায়ীভাবে বিনামূল্যের চিকিৎসা হিসেবে দেখা যাবে না। বরং এটি দেশের নিজস্ব সক্ষমতা তৈরির একটি গুরুত্বপূর্ণ পাইলট ও সম্ভাবনার দৃষ্টান্ত।

📌 সবচেয়ে বড় বার্তা হলো—

☞একসময় যে চিকিৎসার জন্য বাংলাদেশের রোগীদের বিদেশমুখী হতে হতো, সেই চিকিৎসার সক্ষমতা এখন দেশের মাটিতেই তৈরি হচ্ছে।

☞ছয়টি সফল ট্রান্সপ্লান্ট হয়তো সংখ্যায় ছোট, কিন্তু বাংলাদেশের চিকিৎসাব্যবস্থার ভবিষ্যতের জন্য এর তাৎপর্য অনেক বড়।

🇧🇩 বাংলাদেশে জটিল চিকিৎসার সক্ষমতা বাড়ুক, বিদেশমুখীতা কমুক—এটাই হোক আগামী দিনের প্রত্যাশা।

26/09/2026

🫁 শেখা যখন বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়, তখনই জ্ঞান হয়ে ওঠে আরও প্রাণবন্ত!

◑উত্তরা আধুনিক নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী Sathinur Akter আজ সুন্দরভাবে উপস্থাপন করেছে Respiratory System—এর Definition, Parts & Functions।

🎓 বিষয়কে বুঝে শেখা এবং আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করার এই প্রচেষ্টাই একজন শিক্ষার্থীকে ভবিষ্যতের দক্ষ নার্স হিসেবে গড়ে তোলে।

🌱 Keep learning, keep practicing, keep growing, Sathinur!
তোমার এই ছোট ছোট প্রচেষ্টাই একদিন বড় সাফল্যের পথ তৈরি করবে। ❤️

🩺 লাইসেন্স পরীক্ষার ফলাফল—প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ❤️☞গতকাল অনুষ্ঠিত লাইসেন্স পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছো, তোমা...
26/09/2026

🩺 লাইসেন্স পরীক্ষার ফলাফল—প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ❤️

☞গতকাল অনুষ্ঠিত লাইসেন্স পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছো, তোমাদের সবাইকে হৃদয়ের গভীর থেকে অভিনন্দন। 🎉একজন শিক্ষক হিসেবে তোমাদের সাফল্যে আমি সত্যিই আনন্দিত ও গর্বিত।

☞তবে মনে রেখো—লাইসেন্স পাওয়া শেষ নয়, বরং একজন দক্ষ ও মানবিক নার্স হয়ে ওঠার নতুন যাত্রা। শেখা কখনো বন্ধ করো না।

💔 আর যারা এবার উত্তীর্ণ হতে পারোনি—হতাশ হয়ো না।তবে একই ভুল যেন আবার না হয়, সেজন্য এবার একটু ভিন্নভাবে প্রস্তুতি নাও—

📌 কোথায় ভুল হয়েছে তা বিশ্লেষণ করো
📚 দুর্বল বিষয়গুলোতে বেশি গুরুত্ব দাও
📝 প্রতিদিন MCQ ও Previous Question Practice করো
⏱️🔄 বারবার Revision দাও
🎯 একটি বাস্তবসম্মত Study Routine মেনে চলো

☞আজকের ব্যর্থতাকে আগামী দিনের সাফল্যের কারণ বানাও।বন্ধুর সাফল্য দেখে হতাশ হয়ো না—অনুপ্রেরণা নাও, আবার শুরু করো।

◑একজন শিক্ষক হিসেবে আমার বিশ্বাস,সঠিক পরিকল্পনা, ধারাবাহিক পরিশ্রম এবং নিজের ভুল থেকে শেখার মানসিকতা থাকলে পরবর্তী সুযোগটি তোমাদের হতে পারে সাফল্যের সুযোগ।❤️

☞পড়ো, প্রস্তুতি নাও, নিজের ওপর বিশ্বাস রাখো।
তোমার স্বপ্ন একটি পরীক্ষার ফলাফলের চেয়ে অনেক বড়। 🩺❤️

Md.Mahabub Hasan
Nursing Instructor
Uttara Adhunik Nursing Institute

☞আজ এক স্টুডেন্টের Suffix & Prefix Exam নিচ্ছিলাম।প্রশ্নের উত্তরে তাকে “irrigation” লিখতে হবে। ✍️◑স্টুডেন্ট লিখেছে ঠিকই…...
25/09/2026

☞আজ এক স্টুডেন্টের Suffix & Prefix Exam নিচ্ছিলাম।প্রশ্নের উত্তরে তাকে “irrigation” লিখতে হবে। ✍️

◑স্টুডেন্ট লিখেছে ঠিকই…কিন্তু এরপর এমনভাবে কাটাকাটি, ঘষাঘষি ও সংশোধন করেছে যে খাতা দেখে মনে হলো—“স্যার, বানানটা আমি জানি…
কিন্তু বানানটা এখন কোথায় আছে, সেটা আমিও জানি না!” 😂

☞আমি যখন Correction করে দিলাম, সে খুব আত্মবিশ্বাসের সাথে বলল—“স্যার, আমি কিন্তু irrigation-ই লিখছি!” 😎আমি বললাম,
“লিখছো সেটা তুমি জানো, কিন্তু পরীক্ষক জানবে কীভাবে?” 🤣

◑তারপর তার বিখ্যাত যুক্তি—“স্যার, এটা তো আমার স্কুলের পরীক্ষা না!স্কুলে হলে স্যার ১০০% নাম্বার দিত!” 😂

☞কিন্তু আসল শিক্ষাটা এখানেই 👇
পরীক্ষার খাতায় শুধু উত্তর জানা যথেষ্ট নয়,উত্তরটি স্পষ্ট, পাঠযোগ্য ও সঠিকভাবে উপস্থাপন করাও গুরুত্বপূর্ণ।
আপনি কী লিখেছেন—সেটা আপনার জানা থাকতে পারে।কিন্তু পরীক্ষক আপনার মনের কথা পড়তে পারবেন না! 😅

☞তাই পরীক্ষার খাতায়—
✅ কাটাকাটি কম করুন
✅ অপ্রয়োজনীয়ভাবে ঘষাঘষি করবেন না
✅ ভুল হলে একবার পরিষ্কারভাবে কেটে সঠিক উত্তর লিখুন
✅ Handwriting যতটা সম্ভব পরিষ্কার রাখুন
✅ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ—নিজের লেখা নিজেই যেন পড়তে পারেন! 😂

◑মনে রাখবেন:“আমি কী লিখেছি” সেটা গুরুত্বপূর্ণ,
কিন্তু “পরীক্ষক কী বুঝতে পারলেন”—সেটাও সমান গুরুত্বপূর্ণ। ❤️

◑আপনাদের কী মনে হয়—এই অবস্থায় কি স্টুডেন্টটি নাম্বার পাওয়ার যোগ্য? 😄👇

Address

ইয়ারপুর, জিরাবো, আশুলিয়া, সাভার, ঢাকা।
Dhaka
1341

Telephone

+8801744424760

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shihab's Medical Thought posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shihab's Medical Thought:

Shortcuts

Share