Freelancer anannya

Freelancer anannya Anannya is ready to give you full computer skill development and freelancing service. I can give you 100% Satisfied support.

16/11/2022

Review Post
আস্সালামু আলাইকুম …..
আমি অনন্যা সরকার।
আমি Success Biz Family এর একজন ছাত্রী।
আমি Project Member of Success Biz Family এর সদস্য ।
আমি যখন ফ্রিল্যান্সিং কোর্স্ করার জন্য চিন্তা করি তখন আমার মনের মধ্যে ভয় কাজ করে । Success Biz Family এক জন সদস্য প্রিয়ন্তি রায় দিদি আমাকে অনেক সাহায্য করেছেন এবং সহজ করে বুঝিয়ে দিয়েছেন ।
এখন আমি গোল সেটাআপ মিটিং করেছি , Rubayet Karim স্যার Skill Test এর প্রশ্ন বুঝিয়ে দেয়ছেন।
সবাই আমার জন্য দোয়া করবেন ,আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি ।

16/11/2022

Freelancing career
মাত্র পনের (১৫)-বিশ(২০) হাজার টাকা বেতনের জন্য যদি মিনিমাম ২৩ বছর পর্যন্ত পড়াশোনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারেন! তাও চাকরি অনিশ্চিত!
আর বিজনেস/অনলাইন/ ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং এর জন্য মাত্র কিছু টাকা দিয়ে কোর্স করতে এত আপত্তি! ইনকাম নিশ্চিত থাকা শর্তেও?
💁আমি কি করব? কোথায় যাব? কিভাবে যাব?
ক্লিয়ার না থাকলে কেউ কখনও সফলতার দিকে অগ্রসর হতে পারে না।
💫আসুন নিজেকে যোগ্য করে তুলি Skill develop করি,,, ঘরে বসে ফ্রিল্যান্সিং শেখার মাধ্যমে ইনকাম নিশ্চিত করি।
,
বসে না থাকে শেখা শুরু করি
👉জানতে ইনবক্স করুন।
ফ্রি কোর্স নিয়ে শেখা যায়, কিন্তু ক্যারিয়ার নিশ্চিত করা যায় না!

ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্তপেশা।যেকোনো সময় যেকোনো জায়গা থেকে আপনি নিজের স্বাধীনমতো এই পেশায় কাজ করতে পারবেন। ঘরে বসে কাজ ক...
16/11/2022

ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্তপেশা।যেকোনো সময় যেকোনো জায়গা থেকে আপনি নিজের স্বাধীনমতো এই পেশায় কাজ করতে পারবেন। ঘরে বসে কাজ করে অর্থ উপার্জন করার এক সুবর্ণ সুযোগ।মেয়েদের জন্য ফ্রিল্যান্সিং খুবই ভালো একটা পেশা।
ফ্রিল্যান্সিং এর কি কি কাজ করা যেতে পারে?
ফ্রিল্যান্সিং সেক্টরের যেকোন কাজই দক্ষতার সাথে করতে পারলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন। জনপ্রিয় কাজগুলোর মধ্যে রয়েছেঃ
Web Development
SEO
Video editing
Content Writing
Graphics Design
Digital Marketing
এছাড়াও আরও অনেক কাজ রয়েছে। আপনার ইচ্ছামতো যেকোন কাজ শিখে নিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারলে যে কোন সেক্টরেই ভালো কিছু করা যায়।
নারীরাও হতে পারেন সফল ফ্রিল্যান্সারঃ-
এ পেশায় কোনো জবাবদিহিতা নেই। যানজটে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্ট করে অফিস যাওয়ার প্রয়োজন পড়ে না। নেই বসের চোখ রাঙানি। ৯টা-৫টা অফিস করার বাধ্যবাধকতাও নেই। ঘরে বসে কিংবা যে কোনো স্থান থেকেই কাজ করা সম্ভব। বড় অফিসেরও প্রয়োজন নেই। নারী-পুরুষের বৈষম্যও নেই। নিজের দক্ষতাকে কাজে লাগিয়েই আপনি হতে পারেন একজন সফল ব্যক্তি। মূল কথা এই পেশায় আপনিই সর্বেসর্বা।
বলছি ফ্রিল্যান্সিং পেশার কথা। ফ্রিল্যান্সিং একটি সম্মানজনক ও চমকপ্রদ পেশা। এ পেশায় যেকোনো বয়সী নারী-পুরুষ ঘরে বসেই লাখ লাখ টাকা আয় করতে পারেন। স্বাধীন এ পেশায় জবাবদিহিতার জায়গাটা একেবারেই কম। যারা এমন কাজে যুক্ত তাদের বলা হয় ‘মুক্ত পেশাজীবী’ বা ফ্রিল্যান্সার। এই স্বাধীন পেশা মূলত ইন্টারনেটের মাধ্যমে করা হয়ে থাকে। ফলে মুক্ত পেশাজীবীরা অন্যান্য কাজের ফাঁকে কিংবা প্রধান পেশা হিসেবে এই কাজ করতে পারেন।
ফ্রিল্যান্সিং কোনো একক পেশা নয়। এটি অসংখ্য পেশার সমন্বিত একটি রূপ।নারীদের জন্য ফ্রিল্যান্সিং বেশ সম্মান ও সুবিধাজনক। বেশ আশাব্যাঞ্জক প্লাটফর্ম বটে।
একটা সময় নারীরা সংসারের বাইরে কোনো কিছু চিন্তা করতে পারতো না। হাজারও প্রতিবন্ধকতা অসঙ্গতিতো ছিলই আবার কিছু করার কথা ভাবলেও যথেষ্ট পয়সা ছিল না। কিন্তু এখন প্রযুক্তির কল্যাণে ও ফ্রিল্যান্সিংয়ের মতো প্লাটফর্মের জন্য নিজের ঘরে বসে আপন কাজগুলো করতে পারছে।

সৌন্দর্য্য বর্ধনে প্রসাধনীর বিকল্প নেই। মানুষ সবসময়ই চায় নিজেকে সুন্দর রাখতে, তাইতো অতীতেও সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়ে...
07/11/2022

সৌন্দর্য্য বর্ধনে প্রসাধনীর বিকল্প নেই। মানুষ সবসময়ই চায় নিজেকে সুন্দর রাখতে, তাইতো অতীতেও সৌন্দর্য বৃদ্ধিতে ব্যবহৃত হয়েছে প্রসাধনী সামগ্রী। যুগে যুগে মানুষ নিজেকে কখনো অন্যের কাছে আকর্ষণীয় করে তুলতে আবার কখনো নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে ও আত্মতৃপ্তি লাভে নিজেকে সাজিয়েছে ভিন্ন ভিন্ন প্রসাধনের সাহায্যে। আদি থেকে শুরু করে বর্তমান যুগ পর্যন্ত নারী-পুরুষ নির্বিশেষে সময়ের সঙ্গে তারা নিজেদেরকে সাজিয়েছে নানান কৌশলে রঙে, বর্ণে ও আবরণে। হাজার বছর আগে যখন প্রক্রিয়াজাত কৃত্রিম প্রসাধনী তৈরি হয়নি, তখন প্রাকৃতিক উপাদানই ছিল সৌন্দর্য চর্চার মূল উপকরণ...

22/06/2022

👉 তথ্য প্রযুক্তি কি ?
উত্তরঃ কম্পিউটার এবং টেলিযোগাযোগ
ব্যবস্থার মাধ্যমে যাবতীয় তথ্য সংগ্রহ,
একত্রীকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং
বিনিময় বা পরিবেশনের ব্যবস্থাকে তথ্য
প্রযুক্তি বলে।

👉 যোগাযোগ প্রযুক্তি কী?
উত্তরঃ ডেটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে
সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি
বা কমিউনিকেশন টেকনোলজী বলে।

👉 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী?
উত্তরঃ যেকোন প্রকারের তথ্যের উৎপত্তি,
সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, সঞ্চালন এবং
বিচ্ছুরণে ব্যবহৃত সকল ইলেক্ট্রনিক্স
প্রযুক্তিকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা
ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজী
বলে।

👉👉 এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি হল ইনফরমেশন টেকনোলজি বা আইটি-এর একটি বর্ধিত প্রতিশব্দ।
সুতরাং, বলাই যেতে পারে যে, এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির পরিধি আরও অনেকখানি বিস্তৃত।

👉👉 সাধারণত, এটির মাধ্যমে একই ট্রান্সমিশন মাধ্যম ব্যবহার করে যোগাযোগ ব্যবস্থার কাঠামোর ব্যবস্থাপনা ও সমগ্র তথ্য প্রযুক্তির একত্রীকরণকে বোঝানো হয়ে থাকে।

Address

Ja-39/1, Musafir Villa, Middle Badda
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer anannya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Dhaka.