Dark Feelings

  • Home
  • Dark Feelings

Dark Feelings আসসালামু আলাইকুম 🖤

*শিক্ষণীয় পোস্ট*একব্যক্তি প্রচুর কোরআন পড়ত, তবে তার থেকে কিছু তার মুখস্ত থাকত না। একদিন তার ছোট ছেলে তাকে জিজ্ঞাস করল, ...
31/07/2023

*শিক্ষণীয় পোস্ট*

একব্যক্তি প্রচুর কোরআন পড়ত, তবে তার থেকে কিছু তার মুখস্ত থাকত না। একদিন তার ছোট ছেলে তাকে জিজ্ঞাস করল, তুমি এত কোরআন পড় কিন্তু কিছুই মুখস্ত রাখতে পার না, এতে কি লাভ?

তিনি বললেন, আচ্ছা, আমি তোমাকে এই প্রশ্নটির উত্তর দিব তার আগে তুমি এই বেতের ঝুড়িটি দিয়ে সমুদ্র থেকে পানি এনে আমাকে দেখাও।

ছেলেটি বলল, এটাতে পানি ভরে আনা তো অসম্ভব ব্যাপার। লোকটি বলল, চেষ্টা করে দেখো।

বেতের ঝুড়িটি কয়লা আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হত। ছেলেটি ঝুড়িটি নিলো এবং সমুদ্রের দিকে রওয়না হল৷ সমুদ্রের পানি তাতে ভরে পিতার কাছে নিয়ে আসতে আসতে ঝুড়িটি থেকে সব পানি বের হয়ে গেল।

এবার সে পিতাকে বলল, এতে কি লাভ? পানি তো সব বের হয়ে যাচ্ছে! পিতা বলল, চেষ্টা চালিয়ে যাও।

ছেলেটি দুইবার, তিনবার, চারবার, পাচবার এভাবে করেক বার চেষ্টা করেও পানি ধরে রাখতে পারলো না। অবশেষে ক্লান্তশ্রান্ত বদনে পিতার কাছে ফিরে এসে বললো, আমার পক্ষে পানি দিয়ে এই পাত্রটিকে ভরে আনা সম্ভব না।

পিতা তখন ছেলেটিকে বললো, তুমি কি খেয়াল করেছো ঝুড়িটির মধ্যে?
ছেলেটি বললো, হ্যা, ঝুড়িতে আমি পানি ধরে রাখতে পারিনি, তবে পানি ঝুড়ির মধ্যে থাকা কয়লার ময়লা ধুয়ে সাফ করে দিয়েছে। এখন সেটি পরিষ্কার ও চকচক করছে।

পিতা বলল, তুমি ঠিক ধরেছ। কুরআনও তোমার অন্তরের সাথে একই কাজ করে। অর্থাৎ দুনিয়া ও দুনিয়াবি কাজের কারণে তোমার অন্তর কলুষিত হয়ে যায়। কোরআন সমুদ্রের পানির মতো তোমার অন্তরকে পাক-সাফ করে দেয় যদিও তুমি তার থেকে কিছু তোমার অন্তরে সংরক্ষণ করে রাখতে না পারো।

মনে রেখো, কোরআনের নাযিলকৃত প্রথম আয়াত "পড়", "মুখস্ত করো" না।

সুতরাং কোরআন মুখস্ত করতে না পারার কারণে শয়তান যেন তোমার মনে ওয়াসওয়াসা সৃষ্টি করতে না পারে এবং তোমাকে কোরআন পড়া থেকে দূর করতে না পারে না!

🤣🙂 বয়ফ্রেন্ডের দেওয়া ঈদের সুতি শাড়ীটা পরেই ওদের বাড়ি মাংস নিয়ে গেলাম সারপ্রাইজ দেওয়ার জন্য। ওর বাবা হাতে মাংস দেখেই বললো...
02/07/2023

🤣🙂

বয়ফ্রেন্ডের দেওয়া ঈদের সুতি শাড়ীটা পরেই ওদের বাড়ি মাংস নিয়ে গেলাম সারপ্রাইজ দেওয়ার জন্য।

ওর বাবা হাতে মাংস দেখেই বললো যাও বাসার ভিতর যাও..গিন্নি মা ভেতরে আছে।

"আমিও গিয়ে কাচুমাচু হয়ে বারান্দায় বসলাম" মাংসের ব্যাগের ভিতর আরো কিছু মাংস দিতে দিতে ওর মা বললো " কোন বাসায় কাজ করো তুমি?এমন শাড়ীই তো আমরাই ঈদে যাকাত দিছিলাম!!!যাক তুমিও একটা পেয়েছো দেখে ভাল লাগছে।তা আসছো যেহেতু গরুর ভুড়িটা পরিষ্কার করে দিয়ে যাও। তোমাকে না হয় আরো কিছুটা মাংস দেবো🙂🙂

24/06/2023

গাছ প্রেমিক আক্ষেপ করে বলছে,-
সরকার গাছ লাগানোর জন্য বাহবা দেয়,আমি কাজ লাগিয়েছিলাম, সরকার বাহবার বদলে আমার পিছনে পুলিশ লেলিয়ে দিয়েছে, প্রশ্ন করা হলো কেন?
উত্তরে গাছ প্রেমিক বললেন গাছটা ছিল গাজার গাছ!!

03/06/2023
15/05/2023

আসুন জেনে নিই ঢাকা শহরের বিভিন্ন এলাকার নামকরণের ইতিহাসঃ

★গেন্ডারিয়া
ইংরেজি শব্দ Grand Area থেকে এসেছে, এখানে আগেরদিনের অভিজাত ধনী ব্যাক্তিগন থাকত।

★ভুতের গলিঃ
এখানে বৃটিশ একজন লোক থাকতেন নাম ছিল Mr. boot, তার নাম থেকে বুটের গলি, পরবর্তীকালে ভুতের গলি নাম হয়েছে।

★মহাখালিঃ
মহা কালী নামের এক মন্দীরের নাম থেকে হয়েছে বর্তমানের মহাখালী।

★ইন্দিরা রোডঃ
এককালে এ এলাকায় "দ্বিজদাস বাবু" নামে এক বিত্তশালী ব্যক্তির বাসাস্থান, অট্টলিকার পাশের সড়কটি নিজেই নির্মাণ করে বড় কন্যা "ইন্দিরা" নামেই নামকরণ।

★পিলখানাঃ
ইংরেজ শাসনামলে প্রচুর হাতি ব্যবহার করা হোতো । বন্য হাতিকে পোষ মানানো হোতো যেসব জায়গায়, তাকে বলা হোতো পিলখানা । বর্তমান "পিলখানা" ছিলো সর্ববৃহৎ।

★এলিফ্যানট রোডঃ
পিলখানা হতে হাতিগুলোকে নিয়ে যাওয়া হতো "হাতির ঝিল"এ গোসল করাতে, তারপর "রমনা পার্ক"এ রোঁদ পোহাতো । সন্ধ্যের আগেই হাতির দল পিলখানায় চলে আসতো । যাতায়াতের রাস্তাটির নামকরণ সেই কারণে এলিফ্যান্ট রোড। পথের মাঝে ছোট্ট একটি কাঠের পুল ছিলো, যার নামকরণ হোলো "হাতির পুল"।

★কাকরাইলঃ🏇
ঊনিশ শতকের শেষ দশকে ঢাকার কমিশনার ছিলেন মিঃ ককরেল । নতুন শহর তৈরী করে নামকরণ হোলো "কাকরাইল"।

★রমনা পার্কঃ🤼 অত্র এলাকায় বিশাল ধনী রম নাথ বাবু মন্দির তৈরী করেছিলো "রমনা কালী মন্দির" । মন্দির সংলগ্ন ছিলো ফুলের বাগান আর খেলাধুলার পার্ক । পরবর্তীতে সৃষ্টি হয় "রমনা পার্ক"।

★গোপীবাগঃ
গোপীনাগ নামক এক ধনী ব্যবসায়ী ছিলেন । নিজ খরচে "গোপীনাথ জিউর মন্দির" তৈরী করেন । পাশেই ছিলো হাজারো ফুলের বাগান "গোপীবাগ"।

★টিকাটুলিঃ
হুক্কার প্রচলন ছিলো। হুক্কার টিকার কারখানা ছিলো যেথায় সেটাই "টিকাটুলি"।

★তোপখানাঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর গোলন্দাজ বাহিনীর অবস্থান ছিল এখানে।

★পুরানা পল্টন, নয়া পল্টনঃ
ইস্ট ইন্ডিয়া কোম্পানীর ঢাকাস্থ সেনানিবাসে এক প্ল্যাটুন সেনাবাহিনী ছিল, প্ল্যাটুন থেকে নামকরন হয় পল্টন। পরবর্তীতে আগাখানিরা এই পল্টনকে দুইভাগে ভাগ করেন, নয়া পল্টন ছিল আবাসিক এলাকা আর পুরানো পল্টন ছিল বানিজ্যিক এলাকা ।

★বায়তুল মোকারম নামঃ
১৯৫০-৬০ দিকে প্রেসিডেন্ট আয়ুবের সরকারের পরিকল্পনা পুরানো ঢাকা-নতুন ঢাকার যোগাযোগ রাস্তার । তাতে আগাখানীদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান,আবাসিক বাড়িঘর চলে যায় । আগাখানীদের নেতা আব্দুল লতিফ বাওয়ানী (বাওয়ানী জুট মিলের মালিক) সরকারকে প্রস্তাব দিলো, তারা নিজ খরচে এশিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ মসজিদ তৈরী করবে । এটা একটা বিরাট পুকুর ছিল "পল্টন পুকুর", এই পুকুরে একসময় ব্রিটিশ সৈন্যরা গোসল কোরতো । ১৯৬৮ সনে মসজিদ ও মার্কেট প্রতিষ্ঠিত হয় ।

★ধানমন্ডিঃ
এখানে এককালে বড় একটি হাট বোসতো । হাটটি ধান ও অন্যান্য শস্য বিক্রির জন্য বিখ্যাত ছিল।

★পরীবাগঃ
পরীবানু নামে নবাব আহসানউল্লাহর এক মেয়ে ছিল । সম্ভবত পরীবানুর নামে এখানে একটি বড় বাগান করেছিলেন আহসানউল্লাহ ।

*পাগলাপুলঃ ১৭ শতকে এখানে একটি নদী ছিল, নাম – পাগলা । মীর জুমলা নদীর উপর সুন্দর একটি পুল তৈরি করেছিলেন । অনেকেই সেই দৃষ্টিনন্দন পুল দেখতে আসত । সেখান থেকেই জায়গার নাম "পাগলাপুল"।

★ফার্মগেটঃ
কৃষি উন্নয়ন, কৃষি ও পশুপালন গবেষণার জন্য বৃটিশ সরকার এখানে একটি ফার্ম বা খামার তৈরি করেছিল । সেই ফার্মের প্রধান ফটক বা গেট থেকে এলাকার নাম হোলো ফার্মগেট।

★শ্যামলীঃ
১৯৫৭ সালে সমাজকর্মী আব্দুল গণি হায়দারসহ বেশ কিছু ব্যক্তি এ এলাকায় বাড়ি করেন । এখানে যেহেতু প্রচুর গাছপালা ছিল তাই সবাই মিলে আলোচনা করে এলাকার নাম রাখেন শ্যামলী।

★সূত্রাপুরঃ
কাঠের কাজ যারা করতেন তাদের বলা হত সূত্রধর । এ এলাকায় এককালে অনেক শূত্রধর পরিবারের বসবাস ছিলো । সেই থেকেই জায়গার নাম হোলো সূত্রাপুর।

Collected

Ramadan Mubarak..
23/03/2023

Ramadan Mubarak..

দুবাইয়ের নতুন শেখ এর আবির্ভাব......
19/03/2023

দুবাইয়ের নতুন শেখ এর আবির্ভাব......

সিদ্ধান্ত আপনি নিন; ধুমপান করবেন, নাকি ছাড়বেন?............................................................................
06/02/2023

সিদ্ধান্ত আপনি নিন; ধুমপান করবেন, নাকি ছাড়বেন?..................................................................................
১) সিগারেটের গায়ে লেখা থাকে- "ধুমপান মৃত্যু ঘটায়।" আল্লাহ সুবহানুতায়ালা বলেন, "তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না।" [বাকারা-১৯৫]
২) সিগারেট অপবিত্র বস্তু। আল্লাহ সুবহানুতায়ালা বলেন, "তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করা হয়েছে। [আরাফ-১৫৭]
৩) সিগারেট অপব্যয় ছাড়া আর কিছুই নয়। আল্লাহ সুবহানুতায়ালা বলেন, "নিশ্চয়ই অপব্যায়কারী শয়তানের ভাই।" [সূরা ইসরা-২৭]
৪) সিগারেট ক্ষুধা নিবারণ মূলকও নয়। জাহান্নামীদের খাবার প্রসঙ্গে আল্লাহ সুবহানুতায়ালা বলেন, “এটা তাদের পুষ্টিও যোগাবে না, ক্ষুধাও নিবারণ করবে না।" [গাশিয়াহ-৭]
৫) সিগারেট নেশাজাতীয় দ্রব্য। মহানবী হযরত মুহাম্মাদ (সা.) বলেছেন, "প্রত্যেক নেশার বস্তুই মাদক আর প্রত্যেক মাদকই হারাম। [মুসলিম-]
৬) কেউ একসঙ্গে দশটি সিগারেট টানলে তার নেশা হতে বাধ্য। রাসূল (সা.) বলেছেন, “যা অধিক সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও হারাম।" [তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১]
৭) সিগারেট দুর্গন্ধ ছড়ায় ও অন্য মানুষের জন্যে কষ্টদায়ক। আর আল্লাহ্‌ দুর্গন্ধ ছড়ানো ও মানুষকে কষ্ট দেয়াকে হারাম ঘোষণা করেছেন।
এবার আপনিই সিদ্ধান্ত নিন- ধুমপান করবেন নাকি ছাড়বেন?

Lucky Birthday Ranking  #2023Nb:Don't trust blindly...
30/01/2023

Lucky Birthday Ranking #2023

Nb:Don't trust blindly...

Address


Telephone

+8809638156470

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dark Feelings posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share