28/05/2026
বাচ্চাটাকে বিদায় দিলাম কিছুক্ষণ আগে। বিশ্বাস করেন, যাওয়ার আগে গায়ের সাথে ঘেঁষে ছিল। খুব বেশি লেপ্টে ছিল। মুখটা তুলে ধরে কথা বললে চুপচাপ শুনছিলো। খুব স্থির। যেন আমাকে ছেড়ে যেতে তার মনে প্রচন্ড ঝড়, কিন্তু বাহিরে নিশ্চুপ।
আমি এমনিতে খুবই কঠিন মনের মানুষ। কিন্তু আজকে আমার গলার ভেতর কষ্টটা দলা পাকিয়ে গেল। গিলে ফেলতে চেষ্টা করলাম যেন ও না বুঝে, আর আশেপাশের কেউ না দেখে ফেলে। কেই ভাববে আদিখ্যেতা, আর কেউ ভাববে বাচ্চামি।
তবুও আমার বুকটা ফেটে কান্না পেয়ে গেল। এত স্পষ্টভাবে আমি আগে উপলন্ধি করি নাই যে পশুরাও ভালোবাসা বোঝে। আর ভালোবাসা গভীর হতে অনেক সময়েরও প্রয়োজন হয় না, একেবারেই না। গভীর ভালোবাসা সময়, কাল, পাত্র এসব বৈষয়িক হিসাবের অনেক উর্ধ্বে। যাইহোক, আমার এই মুহুর্তে খুব কষ্ট হচ্ছে।
আল্লাহ আমার এই কুরবানি কবুল করার মাধ্যমে আমার সব গুণাহ মাফ করে দেন। দোয়া করবেন।