05/08/2026
কুমিল্লার বুড়িচং উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী নিমসার জুনাব আলী কলেজ ১৯৭২ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানটি এলাকার হাজারো শিক্ষার্থীর শিক্ষা ও সুন্দর জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এর সবুজ ক্যাম্পাস, প্রিয় শিক্ষকদের আদর্শ এবং বন্ধুদের সাথে কাটানো সোনালী দিনগুলো প্রাক্তন শিক্ষার্থীদের মনে চিরদিন অমলিন হয়ে থাকে। ক্লাস ফাঁকি দিয়ে গাছের ছায়ায় আড্ডা, টিফিনের সময়ে পরিচিত ক্যান্টিন বা চায়ের দোকানে ভিড় করা এগুলো এখন স্মৃতির পাতায় লিখা।