31/08/2026
‘পাপ বাপকেও ছাড়ে না, অপরাধী যে-ই হোক বিচার হতে হবে’ : ইউসুফী
জেইউআই নিউজ বিডি প্রতিবেদক:
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী বলেছেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান কিংবা প্রধান বিচারপতি—কেউই তাঁদের কৃতকর্মের জবাবদিহি থেকে রেহাই পাচ্ছেন না। অপরাধী যে-ই হোক, তার প্রাপ্য বিচার নিশ্চিত করতে হবে। তবে সেই বিচার যেন বাস্তবতা ও তথ্য-প্রমাণের ভিত্তিতে হয়, প্রতিহিংসার শিকার যেন কেউ না হন।
তিনি বলেন, “কথায় আছে, ‘পাপ বাপকেও ছাড়ে না।’ দেখা যাচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সেনাপ্রধান, প্রধান বিচারপতি—কেউই ছাড়া পাচ্ছেন না। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেনাপ্রধান শফিউদ্দিন আহমদ, প্রধান বিচারপতি খায়রুল হক—তাঁরা সবাই এখন সাবেক। পূর্বেও এমন অনেককেই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। শাস্তিও পেতে হয়েছে।”
মাওলানা ইউসুফী বলেন, সদ্য সাবেক হওয়া ব্যক্তিদেরও তাঁদের আমলের কৃতকর্মের মুখোমুখি হতে হচ্ছে। অপরাধী যে-ই হোক, তাঁর প্রাপ্য তাঁকে বুঝিয়ে দিতে হবে। তবে বিচার যেন বাস্তবতার ভিত্তিতে হয় এবং কেউ যেন প্রতিহিংসার শিকার না হন।
তিনি বর্তমানে ক্ষমতায় থাকা ব্যক্তিদেরও এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
মেজর জেনারেল জিয়াউল আহসান প্রসঙ্গে তিনি বলেন, “মেজর জেনারেল জিয়াউল আহসানও একজন কুখ্যাত জেনারেল ছিলেন। ২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরের মঞ্চে দাঁড়িয়ে হাঁকিয়ে বলছিলেন, ‘কোথায় হেফাজতের নেতারা?’ ডিবি অফিসে গিয়ে বলেছিলেন, ‘বাবুনগরীকে জিজ্ঞাসাবাদের জন্য নিতে এসেছি। আমার কাছে দিয়ে দেওয়া হোক।’”
তিনি আরও বলেন, “আজ তিনি কারাবন্দী, বিচারের মুখোমুখি। জাতি যথোপযুক্ত বিচারের অপেক্ষায়।”
— ‘পাপ বাপকেও ছাড়ে না, অপরাধী যে-ই হোক বিচার হতে হবে’ : ইউসুফী

— মাওলানা আব্দুর রব ইউসুফী
সহ-সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ