27/08/2026
সন্তানের আসল সুখ কখন? আমার মত হয়তো অনেকেই ভাবি না l
খুবই গভীর ভাবে ভেবে দেখলে বুঝবেন যারা সত্যিই সন্তানকে ভালোবাসেন,ভেবে দেখুন যে সন্তানকে একটু জ্বরের কষ্টে কাঁদতে দেখলে আপনার/আমার বুক ফেটে যায় , আপনি পাগল হয়ে যান, কিন্তু একই সন্তানের দেহ যদি কাল কেয়ামতের দিনে কঠিন জাহান্নামের আগুনে পুড়তে থাকে? হ্যাঁ এটাই সত্যি l
কি বলবো তখন ? চোখের আড়ালে তাই সমস্যা নাই?
আমরা তাদের ভবিষ্যতের সুখের জন্য হাড়ভাঙা খাটুনি করি,যার যা সামর্থ্য সে ভাবে l কেউ চুরি,ডাকাতি এমন কি খুন ও করতে পারে তার সন্তানের সুখের জন্য l
তাদেরকে স্বাবলম্বী করতে তাদের জ্ঞান অর্জনের জন্য উচ্চতর গণিত, পদার্থবিজ্ঞান, ইংরেজি গ্রামার, জেনারেল নলেজ, কোডিং, কম্পিউটার, এমনকি ড্রয়িং বা স্পোর্টস কোচিং কত কি যে পড়াচ্ছি l শুধুমাত্র ওই একটা সাবজেক্ট বাদে, যেটা তাদের কে দুনিয়ায় নীতি নৈতিকতা,আদর্শ মানুষ এবং পরকালের আগুন থেকে বাঁচানোর জন্য তাদেরকে সুখে রাখার জন্য একমাত্র ভরসা l
অথচ আমরা সেটাকেই অবহেলা করি এবং এই একটা সাবজেক্ট পড়ানোর ক্ষেত্রে আমাদের সময় হয়ে ওঠে না l আমরা রুটিন করতে পারি না এবং রুটিন করতে গিয়ে দেখবেন যে আপনি সব সাবজেক্টের সময় পাচ্ছেন কিন্তু আপনি এই একটা সাবজেক্ট পড়ানোর ক্ষেত্রে আপনি সময় বের করতে পারছিনা l এখানেও শয়তান আমাদের বাধা দিচ্ছে l
দুনিয়াতে টিকে থাকার জন্য এগুলো নিশ্চয়ই দরকার তা অস্বীকার করার কোন সুযোগ কারো হাতে নেই l কিন্তু
প্রশ্ন হলো যারা পরকালে বিশ্বাস করি তাদের জন্যে l
সুখ কি সন্তানের দরকার শুধু এই কয়েক দিনের দুনিয়ার জন্য?
যে শিক্ষা আমাদের সন্তানকে চিরতরে সুখের পথ দেখাবে, সেটাই বাদ পড়ে যাচ্ছে। যে শিক্ষা না দিলে আমাদের সন্তান অত্যন্ত কাল আগুনে পুড়তেই থাকবে সেটা নিয়ে আমাদের অনেকের চিন্তা নেই l
তাই আসুন, শুধু দুনিয়ার ডাক্তার-ইঞ্জিনিয়ার,ব্যারিস্টার নয়, সন্তানকে যতোটুকু সম্ভব দ্বীনের আলোয় ভালো মানুষ হিসেবেও গড়ে তোলার চেষ্টা করি।
আর এটা করার জন্য তাকে হুজুর, পাঞ্জাবী এবং বোরকা দিয়ে পুরো শরীর ডেকে রাখবে সেটার ও দরকার নেই l শুধু দরকার আপনার সঠিক চিন্তা ও সত্য পথের শিক্ষা l
এই শিক্ষাই তাকে দুনিয়াতেও আপনার চোখের শীতলতা বানাবে, আর আখিরাতেও জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে পৌঁছাবে এবং তারাই হতে পারে আমাদের জন্য নাজাতের ফয়সালা ইনশাআল্লাহ l
Enam Moni Enamul Hossain 𝐄𝟑 𝐄𝐝𝐮𝐕𝐞𝐧𝐭𝐮𝐫𝐞 Easha Islam