Azad News 24

Azad News 24 সংবাদ যেখানে সত্য, মত যেখানে মুক্ত — AzadNews24 We are committed to journalistic integrity, truth, and the welfare of the people.

AzadNews24.com একটি নিরপেক্ষ ও দায়িত্বশীল অনলাইন নিউজ পোর্টাল, যেখানে আপনি পাবেন তাৎক্ষণিক সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং সমাজ সচেতন বিশ্লেষণ।
আমরা বিশ্বাস করি সত্য, নিরপেক্ষতা ও জনগণের কল্যাণে সাংবাদিকতায়।

সর্বশেষ খবর পেতে ভিজিট করুন: www.AzadNews24.com
সত্য সংবাদ, গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও নাগরিক কণ্ঠস্বরের জন্য আমাদের অনুসরণ করুন।

সংবাদ যেখানে সত্য, মত যেখানে মুক্ত — AzadNews24

AzadNews24.com is your trusted digital source for breaking news, investigative reports, and insightful analysis from Bangladesh and around the world. Stay updated with the latest in politics, economy, society, culture, and technology — all in one place. Visit our website: www.AzadNews24.com
Follow us for real-time news updates, exclusive features, and citizen journalism. AzadNews24 - সংবাদ যেখানে সত্য, মত যেখানে মুক্ত

প্রত্যেক স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটে থাকে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন,...
21/05/2026

প্রত্যেক স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতার ঘটনা ঘটে থাকে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, এসব সহিংসতা বন্ধে সবার সহযোগিতায় কাজ করবে নির্বাচন কমিশন এবং রক্তপাত বন্ধ করাকেই তারা প্রধান লক্ষ্য হিসেবে দেখছে। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সবসময়ই চ্যালেঞ্জিং, আর সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কমিশন সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনাকে ঘিরে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সারাদেশ। এমন বর্বর ও নৃশ...
21/05/2026

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনাকে ঘিরে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সারাদেশ। এমন বর্বর ও নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে নানা শ্রেণিপেশার মানুষ রাজপথে প্রতিবাদ জানাচ্ছেন। এলাকাবাসী পল্লবী থানা ঘেরাও করে দ্রুত বিচার সম্পন্ন করার দাবি তুলে ধরেন।

দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় সেনাসদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর...
21/05/2026

দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি স্থিতিশীল থাকায় সেনাসদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার সকালে কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বিশেষ করে রাজশাহী অঞ্চলে পদ্মা নদীতে একটি ব্যারেজ নির্মাণ ক...
20/05/2026

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলে বিশেষ করে রাজশাহী অঞ্চলে পদ্মা নদীতে একটি ব্যারেজ নির্মাণ করা হবে। সীমান্তের ওপারে ব্যারেজ তৈরি করে বিভিন্নভাবে পানি সরিয়ে নেওয়ায় খরা মৌসুমে দেশে পানির ঘাটতি দেখা দেয় বলে উল্লেখ করে তিনি জানান, এই ব্যারেজ নির্মাণের উদ্দেশ্য হলো বর্ষা কিংবা খরা—যে মৌসুমই হোক না কেন, দেশের মানুষ বিশেষ করে কৃষক যেন সঠিক সময়ে প্রয়োজনীয় পানি পায়।

রাজধানীর মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানে গিয়ে স্থানীয় বস্তিবাসীর হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। হামলা থেকে বাঁচতে ...
20/05/2026

রাজধানীর মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানে গিয়ে স্থানীয় বস্তিবাসীর হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। হামলা থেকে বাঁচতে পুলিশ সদস্যদের দৌড়ে পালানোর দৃশ্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে নেট দুনিয়ায় শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা। বুধবার দুপুরে মিরপুরের কালশীর বাউনিয়াবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে।

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় অভিযান চলাকালে ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সা...
20/05/2026

কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় অভিযান চলাকালে ডাকাত দলের ছুরিকাঘাতে নিহত সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় পাঁচজনকে যাবজ্জীবন, চারজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।

নবজাতক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময়...
20/05/2026

নবজাতক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে স্বজনদের সঙ্গে শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মৃত শিশুর মামাসহ দুজনকে মারধর করে আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে হাসপাতাল পরিচালক, মেডিকেল কলেজ প্রশাসন ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মিরপুরের পর সিলেটেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্য...
20/05/2026

মিরপুরের পর সিলেটেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। দুই ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে ৭৮ রানের জয় তুলে নিয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে ধবলধোলাইয়ের কীর্তি গড়ল টাইগাররা। ৪৩৭ রানের টার্গেটে চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৭ উইকেটে ৩১৭। শেষ দিনে জয়ের জন্য প্রয়োজন ছিল আরও ১২০ রান, আর বাংলাদেশের দরকার ছিল তিন উইকেট।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন...
19/05/2026

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছেন। তিনি বুধবার সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এই সচিবালয়ের সিনিয়র সচিবসহ পনেরো জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সুপ...
19/05/2026

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এই সচিবালয়ের সিনিয়র সচিবসহ পনেরো জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শের ভিত্তিতে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

Address

Tower71, Level-2, ECB Chattar, Dhaka Cantonment Area
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Azad News 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share