Penfield Publication

Penfield Publication বিশুদ্ধ জ্ঞানের বিচরণক্ষেত্র
(2)

স্রষ্টার সাথে সৃষ্টির, অতীতের সাথে বর্তমানের ও জীবনের সাথে মৃত্যুর সংযোগ গড়ে তোলা বিশ্বাসী মানুষের হৃদয়ের দাবি। এ দাবি পূরণের শতেক পথের একটি হলো বই। সেই প্যাপিরাসের যুগ থেকে আজ ইবুকের যুগ পর্যন্ত, হাজার বছরের পরিক্রমায়—আল্লাহর কালাম, রসূলের বাণী, শরীয়াতের বিধান, মানুষের চিন্তা, ইতিহাসের দলিল ইত্যাদির লিখিত রূপ আমাদের জীবনের প্রয়োজন। মননশীল মনের খোরাক।
প্রাচীনকাল থেকে আধুনিক সময়ের নিরন্তর পরিবর্তনশীল ইতিহাস ও সমাজের যোগসূত্র গেঁথে দিতে, দ্বীন-ধর্মের জ্ঞান, সমাজ-সংসারের গল্প, নির্জলা ইতিহাস কিংবা উপাখ্যান-উপন্যাস, তাসাউফ তত্ত্ব থেকে বুদ্ধিবৃত্তিক চর্চা, হার্দিক শিল্পের কথকতা, লাইফস্টাইল অথবা মোটিভেশন—হাজারো বিষয় নিয়ে সংবেদনশীল পাঠকের সাথে অক্ষর-শব্দ-বাক্যের বাঁধনে জড়িয়ে, বই নামের এক অলৌকিক জগতে ডুব দিয়ে আলোকিত হতে, বিশ্বাস ও শুদ্ধতার আয়নায় দাঁড়িয়ে—পরিশীলিত ও শিল্পিত রূপে পাণ্ডুলিপির রূপায়ণ কল্পেই ‘পেনফিল্ড পাবলিকেশন’-এর পথচলা। এ পথের সহযাত্রী হিসেবে আপনাকে স্বাগত, প্রিয় পাঠক!
পেনফিল্ড পাবলিকেশন
- বিশুদ্ধ জ্ঞানের বিচরণক্ষেত্র

কখনো কখনো আপাতদৃষ্টিতে কঠিন একটি সিদ্ধান্তই ভবিষ্যতের সবচেয়ে বড় বিজয়ের পথ তৈরি করে।“হুদাইবিয়ার সন্ধি” বইটি ইসলামের ইতিহা...
29/08/2026

কখনো কখনো আপাতদৃষ্টিতে কঠিন একটি সিদ্ধান্তই ভবিষ্যতের সবচেয়ে বড় বিজয়ের পথ তৈরি করে।

“হুদাইবিয়ার সন্ধি” বইটি ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘটনাকে শুধু একটি ঐতিহাসিক চুক্তি হিসেবে নয়, বরং প্রজ্ঞা, ধৈর্য, দূরদর্শিতা ও তাওয়াক্কুলের অনন্য দৃষ্টান্ত হিসেবে তুলে ধরে।

হুদাইবিয়ার ঘটনায় রাসূলুল্লাহ ﷺ-এর নেতৃত্ব, সাহাবায়ে কেরামের আনুগত্য, কঠিন পরিস্থিতিতে ধৈর্য এবং আল্লাহর সিদ্ধান্তের ওপর পূর্ণ আস্থা থেকে আমাদের জন্য রয়েছে অসংখ্য শিক্ষা। যে ঘটনাকে অনেকেই প্রথমে ক্ষতি বা আপস হিসেবে দেখেছিলেন, পরবর্তীতে সেটিই ইসলামের বিস্তারের এক গুরুত্বপূর্ণ দ্বার খুলে দেয়।

“হুদাইবিয়ার সন্ধি” তাই শুধু ইতিহাস জানার বই নয়, বরং কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত, ধৈর্য ও দূরদর্শিতার শিক্ষা নেওয়ারও একটি সুযোগ।

📖 সীরাতের এই গুরুত্বপূর্ণ অধ্যায়টি গভীরভাবে জানতে এবং হুদাইবিয়ার ঘটনা থেকে জীবনের জন্য শিক্ষা নিতে “হুদাইবিয়ার সন্ধি” বইটি হতে পারে চমৎকার একটি পাঠ। 🤍

👀
29/08/2026

👀

একটি দেশের রাজনীতি বদলালে কি শুধু সরকার বদলায়?নাকি বদলে যেতে পারে একটি দেশের আদর্শ, রাষ্ট্রচিন্তা, সমাজব্যবস্থা এবং সংখ্...
29/08/2026

একটি দেশের রাজনীতি বদলালে কি শুধু সরকার বদলায়?

নাকি বদলে যেতে পারে একটি দেশের আদর্শ, রাষ্ট্রচিন্তা, সমাজব্যবস্থা এবং সংখ্যালঘুদের ভবিষ্যৎও?

বাবরি মসজিদ থেকে গুজরাট, কাশ্মীর থেকে সিএএ-এনআরসি—ভারতের রাজনীতিতে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কি নিছক বিচ্ছিন্ন ঘটনা?

নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিন ধরে বিকশিত একটি আদর্শিক ধারার প্রভাব?

‘গেরুয়া সন্ত্রাস’ বইয়ে পিটার ফ্রিডরিখ সেই ধারাবাহিকতাকেই ইতিহাস ও সমকালীন রাজনীতির আলোকে বিশ্লেষণ করেছেন। হিন্দুত্ববাদের শিকড়, আরএসএসের বিস্তার, রাষ্ট্রক্ষমতায় এর প্রভাব এবং ভারতীয় মুসলিমদের সামনে তৈরি হওয়া সংকট নিয়ে বইটি পাঠককে ভাবতে বাধ্য করবে।

কারণ প্রতিবেশী দেশের রাজনীতিকে বোঝা মানে শুধু অন্য একটি দেশের ইতিহাস জানা নয়।
এটি দক্ষিণ এশিয়ার আগামী দিনের রাজনৈতিক বাস্তবতা বোঝারও একটি প্রচেষ্টা।

📚 বই: গেরুয়া সন্ত্রাস
✍️ রচনা: পিটার ফ্রিডরিখ
🔹 অনুবাদ: নাঈমুর রহমান
🔹 সম্পাদনা: উস্তায মাহমুদ সিদ্দিকী, শাকির মাহমুদ সাফাত

ইতিহাসের পাতা থেকে বর্তমানের রাজনীতি পর্যন্ত—জানুন হিন্দুত্ববাদের উত্থানের অন্তরালের গল্প।

#গেরুয়া_সন্ত্রাস #হিন্দুত্ববাদ #আরএসএস #ভারতীয়_রাজনীতি #দক্ষিণএশিয়া #ভূরাজনীতি #রাজনীতি #ইতিহাস #বইপড়ুন

ইরাকের বাগদাদ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত 'আল-মুতানাব্বি' স্ট্রিট হলো জ্ঞানপিপাসুদের এক ঐতিহাসিক তীর্থস্থান। শুক্রবার এল...
29/08/2026

ইরাকের বাগদাদ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত 'আল-মুতানাব্বি' স্ট্রিট হলো জ্ঞানপিপাসুদের এক ঐতিহাসিক তীর্থস্থান। শুক্রবার এলেই এই রাস্তার দুপাশে বসে বইয়ের বিশাল মেলা। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, দিন শেষে দোকানদারেরা হাজার হাজার বই রাস্তায় রেখেই নিশ্চিন্তে বাড়ি চলে যান! কোনো পাহারাদার বা তালা-চাবির প্রয়োজন হয় না।

কারণ, সেখানকার বই ব্যবসায়ীদের একটি গভীর ও সুন্দর বিশ্বাস রয়েছে— "পাঠকরা কখনো বই চুরি করে না, আর চোরেরা কখনো বই পড়ে না।" শত শত বছর ধরে চলে আসা এই অটুট বিশ্বাস আর বইয়ের প্রতি বাগদাদবাসীর ভালোবাসাই আল-মুতানাব্বি স্ট্রিটকে সারা বিশ্বের কাছে এক অনন্য দৃষ্টান্ত করে রেখেছে।

দুআ কবুল না হওয়ার কারণগুলোকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। হাফিজ ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহর ভাষায়—“দুয়া অপছন্দনীয় বিষ...
29/08/2026

দুআ কবুল না হওয়ার কারণগুলোকে তিন ভাগে ভাগ করা যেতে পারে। হাফিজ ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহর ভাষায়—“দুয়া অপছন্দনীয় বিষয় দূরীকরণ ও কাঙ্ক্ষিত বিষয় অর্জনের অন্যতম শক্তিশালী কারণ। কিন্তু কখনো কখনো এর প্রভাব বিলম্বিত হতে পারে। এর কারণ হতে পারে—

১. দুআর নিজস্ব দুর্বলতা। যখন দোয়া হয় এমন, যা আল্লাহ পছন্দ করেন না; কারণ এতে সীমালঙ্ঘন রয়েছে।

২. অন্তরের দুর্বলতা। অর্থাৎ, দোয়ার সময় আল্লাহর প্রতি মনোনিবেশ না করা এবং একাগ্রতার অভাব। তখন দুআর অবস্থা হয় অত্যন্ত ঢিলা ধনুকের মতো। যেখান থেকে তির ছোড়া হলেও বের হয় খুব দুর্বলভাবে।

৩. দুআ কবুলের প্রতিবন্ধকতার উপস্থিতি।

দুআ কবুলের প্রথম প্রতিবন্ধকতা তো হলো—দুআ কবুলের শর্তাথ বলি অনুসরণ না করা। এ ছাড়াও উল্লেখযোগ্য কিছু প্রতিবন্ধকতা আছে। শিরোনাম আকারে সংক্ষেপে তা উল্লেখ করা হলো।

১. হারাম রিযিক গ্রহণ করা।
২. কারও ওপর জুলুম করা।
৩. নিয়মিত কবিরা গুনাহ, সুদ, ঘুস, মদ, যিনা ও হারাম কাজে লিপ্ত থাকা।
৪. গাফিলতি, খেলতামাশা ও প্রবৃত্তি অন্তরের ওপর প্রভাব বিস্তার করা। ইত্যাদি।
বই : নির্বাচিত ১০০ দুআ

রাসূলুল্লাহ ﷺ-এর জীবন শুধু ইতিহাস নয়, বরং একজন মুসলিমের জন্য জীবন গড়ার সবচেয়ে সুন্দর আদর্শ।“সীরাতপাঠ” বইটি নবীজি ﷺ-এর জী...
29/08/2026

রাসূলুল্লাহ ﷺ-এর জীবন শুধু ইতিহাস নয়, বরং একজন মুসলিমের জন্য জীবন গড়ার সবচেয়ে সুন্দর আদর্শ।

“সীরাতপাঠ” বইটি নবীজি ﷺ-এর জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ অধ্যায়, তাঁর দাওয়াত, ধৈর্য, ত্যাগ, নেতৃত্ব, মানুষের প্রতি আচরণ এবং উম্মাহর প্রতি ভালোবাসাকে জানার সুযোগ করে দেয়।

তাঁর জীবনের প্রতিটি ঘটনা আমাদের জন্য কোনো না কোনো শিক্ষা বহন করে। কঠিন সময়ে কীভাবে ধৈর্য ধরতে হয়, মানুষের সঙ্গে কীভাবে আচরণ করতে হয় এবং আল্লাহর ওপর কীভাবে পূর্ণ আস্থা রাখতে হয়, সীরাত থেকেই আমরা তার বাস্তব উদাহরণ পাই।

নবীজি ﷺ-কে ভালোবাসতে হলে তাঁকে জানতে হবে, আর তাঁকে জানতে হলে তাঁর জীবন পড়তে হবে।

📖 নিজের জীবনকে নবীজি ﷺ-এর আদর্শে সাজাতে চাইলে “সীরাতপাঠ” হতে পারে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ পাঠসঙ্গী। 🤍

WHICH ONE IS YOUR FAVORITE?Left or right
29/08/2026

WHICH ONE IS YOUR FAVORITE?

Left or right

29/08/2026

রাসূল (সা.) বলেছেন: কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে (যাচাই ছাড়া) তাই বলে বেড়ায়।

- (সহীহ মুসলিম)

নবীজির (সা.) জীবনাদর্শ জানা প্রতিটি মুমিনের জন্য জরুরি হলেও হাজার পৃষ্ঠার বিশাল সীরাতগ্রন্থগুলো পড়ে শেষ করা সাধারণ পাঠকদ...
28/08/2026

নবীজির (সা.) জীবনাদর্শ জানা প্রতিটি মুমিনের জন্য জরুরি হলেও হাজার পৃষ্ঠার বিশাল সীরাতগ্রন্থগুলো পড়ে শেষ করা সাধারণ পাঠকদের জন্য বেশ কষ্টসাধ্য। পাঠকদের এই প্রয়োজনের কথা ভেবেই উস্তায মুহাম্মাদ ইরফান জিয়া সংকলন করেছেন অনন্য এক সংক্ষিপ্ত সীরাতগ্রন্থ—‘নূরে দো-জাহান’। হিজরী সপ্তম শতাব্দীর বিখ্যাত আলেম ইবনু সাইয়িদিন নাস (রহ.)-এর দুটি সমৃদ্ধ গ্রন্থের নির্যাস নিয়ে রচিত এই বইটিতে সীরাতের মূল শিক্ষা ও বার্তাগুলো সুবিন্যস্ত করা হয়েছে অত্যন্ত সাবলীল ভাষায়। আকারে ছোট হলেও এতে এমন কিছু নির্ভরযোগ্য ও অনন্য তথ্য রয়েছে, যা সাধারণত অন্যান্য সংক্ষিপ্ত সীরাতগ্রন্থে পাওয়া যায় না। সহজে সীরাত পাঠ করতে ও মনে রাখতে আজই সংগ্রহ করুন তথ্যবহুল এই বইটি।

নতুন নতুন বই কিনে এনে না পড়েসেলফে জমিয়ে রাখার যে রোগ,জাপানি ভাষায় তাকে‘TSUNDOKU’ বলা হয়।আপনার কি এই রোগ আছে?
28/08/2026

নতুন নতুন বই কিনে এনে না পড়ে
সেলফে জমিয়ে রাখার যে রোগ,

জাপানি ভাষায় তাকে
‘TSUNDOKU’ বলা হয়।

আপনার কি এই রোগ আছে?

Address

385/1/A, Banasree Road (Behind TV Center)
Dhaka
1219

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801407056962

Website

Alerts

Be the first to know and let us send you an email when Penfield Publication posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Penfield Publication:

Shortcuts

Share

Category